Monday, April 13, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফি দ্বিতীয় টেস্ট, ব্যাটিং ব্যর্থতা ভারতের, অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮০ রান টিম ইন্ডিয়ার

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। আর ম্যাচে নেমেই ব্যাটিং ব্যর্থতায় টিম ইন্ডিয়া। যার ফলে ১৮০ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। অজিদের হয়ে দাপট মিচেল স্টার্কের। একাই নেন ৬ উইকেট।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রান করে টিম ইন্ডিয়া। এদিন অ্যাডিলেডে ফের ব্যাটিং ব্যর্থতায় দেখা যায় ভারতের। এদিন ব্যাট করতে নেমেই ধাক্কা খায় যশস্বী জসওয়াল-কে এল রাহুল। পারথে ব্যাট হাতে দাপট দেখালেও, এদিন ব্যর্থ দুই ওপেনার। শূন্য রানে আউট হন যশস্বী। ৩৭ রান করেন রাহুল। প্রথম টেস্টে চোটের কারণে না থাকলেও, দ্বিতীয় টেস্টে ফেরেন শুভমন গিল। তবে তিনিও ব্যর্থ। ৩১ রান করেন তিনি। ব্যর্থ পারথ টেস্টে শতরান করা বিরাট কোহলিও। ৭ রান করেন তিনি। ঋষভ পন্ত করেন ২১ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা করেন ৩ রান। ভারতের হয়ে ব্যাট হাতে লড়াই চালান নীতিশ রেড্ডি। ৪২ রান করেন তিনি। ২২ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দাপট মিচেল স্টার্কের। একাই নেন ৬ উইকেট। দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং বলান্ড।

আরও পড়ুন- উইকএন্ডে গুরুত্বপূর্ণ দু’টি অ্যাওয়ে ম্যাচ দুই প্রধানের, একনজরে ইস্ট-মোহনের খবর


Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...