Friday, June 26, 2026

শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ! এবার সমস্ত সরকারি কলেজের গেট কমলা করার নির্দেশ রাজস্থানে

Date:

Share post:

ফের শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের অভিযোগ! এবার সমস্ত সরকারি কলেজের মূল প্রবেশদ্বারের রং কমলা করার নির্দেশ দিল রাজস্থানের বিজেপি সরকার। রাজস্থানের শিক্ষা দফতর এক বিবৃতিতে জানিয়েছে, কায়াকল্প প্রকল্পের অধীনে পরীক্ষামূলক আপাতত রাজ্যের ২০টি সরকারি কলেজকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? শিক্ষা দফতরের যুক্তি, পঠনপাঠনের জন্য ইতিবাচক মনোভাব এবং শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আরও যুক্তি, শিক্ষার পরিবেশ এমন হওয়া উচিত যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইতিবাচক চিন্তাভাবনা গড়ে উঠবে। কলেজে ঢুকতেই তাঁদের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা কাজ করবে, শুধু তা-ই নয়, সমাজে উচ্চশিক্ষা সম্পর্কে ভাল বার্তা পৌঁছে দেবে।

সরকারি কলেজগুলিতে এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে কলেজগুলির প্রবেশদ্বার কমলা রং করিয়ে সেই ছবি শিক্ষা দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে রঙের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এই উদ্যোগকে কংগ্রেস কটাক্ষ করে বলেছে, শিক্ষার ‘গৈরিকীকরণ’-এর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।

আরও পড়ুন- মহাশূন্যে বামেরা! উপনির্বাচনে তিন প্রধান-রাজনীতিকে তুলোধোনা অরূপের

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...