Friday, April 3, 2026

দেবের দেবীবন্দনা: ‘কিশোরী’ ইধিকাকে নিয়ে তারাপীঠে নায়ক, প্রেমিককে ‘আনফলো’ রুক্মিণীর!

Date:

Share post:

শুক্রবার সাতসকালে বীরভূমের তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) পুজো দিলেন সাংসদ অভিনেতা দেব (Dev)। এই খবরে অবশ্য অবাক হওয়ার মতো কিছু ছিল না। কিন্তু অভিনেতার দেবী বন্দনায় ‘কিশোরী’ নায়িকা ইধিকা পাল (Idhika Paul) সামিল হতেই গুঞ্জন শুরু। আসন্ন ছবি ‘খাদান’- এর (Khadan ) প্রোমশানে একেবারে তারা মায়ের গর্ভগৃহে পুজোর ডালি হাতে পৌঁছে গেলেন সুপারস্টার। ভক্তি ভরে দিলেন অঞ্জলি। আরতি করতেও দেখা গেল দেবকে (Dev)। এই ছবি প্রকাশ্যে আসতেই অভিনেতার বান্ধবী রুক্মিণী মৈত্রের (Rukmini Moitra) খোঁজ শুরু করেছেন অনুরাগীরা।

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘খাদান’ সিনেমার নতুন গান। রথিজিৎ এবং অন্তরার কণ্ঠে কয়লাখনিতে ‘কিশোরী’ গানে দেব – ইধিকার রোমান্টিক মুহূর্ত সামনে আসতেই খুশি ফ্যানেরা। কিন্তু প্রেমিকা কি চটলেন? না হলে কেনই বা একই দিনে ‘আনফলো’ করবেন তাঁর বয়ফ্রেন্ডকে। নেটপাড়ায় এটা নিয়ে শোরগোল পড়তেই আসল সত্যি সামনে এলো। সবটাই প্রযুক্তিগত বিভ্রাট। অনস্ক্রিনে যার সঙ্গেই রোমান্স করুন দেব, রুক্মিণীর সঙ্গে অফস্ক্রিন জুটি আজও অটুট। তবে এই মুহূর্তে নায়ক ব্যস্ত প্রমোশনে।খনি অঞ্চলের গল্প নিয়ে খাদান মুক্তি পাচ্ছে ডিসেম্বরে ২০ তারিখ। বৃহস্পতিবার দুর্গাপুরের কাজ সেরে ছবির সাফল্য কামনায় শুক্রবার সকাল সকাল হলুদ পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন তারকা সাংসদ দেব (Dev)।


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...