Saturday, April 4, 2026

‘বাইরের কথায় কান দিও না’, বর্ডার-গাভাস্কর ট্রফির আগে বিরাটদের বার্তা কপিল দেবের

Date:

Share post:

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। পারথে প্রথম টেস্ট । তবে তার আগে একের পর এক আক্রমণ টিম ইন্ডিয়াকে করে চলেছেন প্রাক্তন অজি ক্রিকেটাররা। বিরাট কোহলি, গৌতম গম্ভীরদের খোঁচা দিয়ে চলেছেন রিকি পন্টিং, টিম পেইন, গ্লেন ম্যাকগ্রারা। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। বললেন, বাইরের কথায় পাত্তা দিতে না।

এই নিয়ে এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, “ আমাদের টিমের জন্য অনেক শুভেচ্ছা রইল। খুব বেশি কিছু শুনতে যেও না। মাঠে নেমে নিজেদের খেলাটা খেলো। যে ভালো খেলবে সেই জিতবে। বাড়তি চাপ নেওয়ার কোনও দরকার নেই।“

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে প্রথম টেস্ট খেলবে দুই দল। তবে তার আগে বেশ চাপে রয়েছে ভারত। সদ্য দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হাতছাড়া হয়ে টিম ইন্ডিয়ার। এরপর সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ভারতীয় দলের ওপর দিয়ে। এরই মধ্যে অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজ গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে। কারণ এই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে।

আরও পড়ুন- নিলামে শ্রেয়সের জন্য কোন কোন দল ঝাঁপাবে ? জানিয়ে দিলেন গাভাস্কর


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...