<Data><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/F7np6WIHeJHTxISGxe4KRJ7VF74u9KEtF0f7POY0.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 12:39:39 +0530</PublishDate><Description><![CDATA[
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। পুজোর কেনাকাটার পাশাপাশি অনেকেই এই সময়ে সোনা বা রুপো কেনার পরিকল্পনা করেন। তাই বাজারে যাওয়ার আগে এক নজরে দেখে নিন আজ কলকাতায় সোনা ও রুপোর দাম কত। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদার প্রভাবে শনিবার ১০  অক্টোবর ২০২৬ কলকাতার বাজারে কী দর চলছে, জেনে নিন।
আরও পড়ুন: কোথায় কত দামে পাওয়া যাচ্ছে পেট্রোল ডিজেল দেখে নিন এক নজরে
১ গ্রাম হলমার্ক ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) হয়েছে ১৪ হাজার ৩৪৫ টাকা। খুচরো ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ১৫ হাজার ৯০ টাকা। এছাড়াও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার বাটের দাম হয়েছে ১৫ হাজার ১৫ টাকা।  
বাঙালির গয়নার ভাণ্ডারে সোনার পাশাপাশি রুপোর মূল্যও যথেষ্ট। সোনার সঙ্গে সঙ্গে রুপোর ক্ষেত্রেও দামও (Silver Price) বেশ কিছুটা বেড়েছে। আজ খুচরো রুপোর দাম প্রতি কেজিতে ২ লক্ষ ২৩  হাজার ২৫০ টাকা। একই পরিমাণ রুপোর বাটের দাম প্রতি কেজিতে ২ লক্ষ ২৩  হাজার ১৫০ টাকা।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/take-a-quick-look-at-todays-gold-and-silver-prices-18]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/tRkURAsgCVZ53LDuclPzGstO7BB9SUzjPOMd5zta.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 12:33:18 +0530</PublishDate><Description><![CDATA[
পেট্রোল-ডিজেলের দামের (Petrol Diesal Price) দিকে প্রতিদিনই নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ও বাণিজ্যিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলের। শনিবার (১০ অক্টোবর, ২০২৬) দেশজুড়ে জ্বালানির দাম কোথাও অপরিবর্তিত রয়েছে, আবার কোথাও সামান্য বেড়েছে-কমেছে।  
কলকাতায় (Kolkata) আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। মুম্বইয়ে (Mumbai) প্রতি লিটার পেট্রোলের দাম ১১১.২১ টাকা ও ডিজেলের দাম ৯৭.৮৩ টাকা। রাজধানী দিল্লিতে (Delhi) এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০২.১২ টাকা এবং ৯৫.২০ টাকা।
বেঙ্গালুরুতে (Bengaluru) আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১১১.৬৮ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৬ টাকা। অন্যদিকে, চেন্নাইয়ে (Chennai) প্রতি লিটার পেট্রোলের দাম ১০৭.৭৭ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা রয়েছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/india-news/check-the-prices-of-petrol-and-diesel-at-a-glance-9]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/UuLs856WvOxAq1WpEFX5O1GEYUZl1M7wVoNxZTj6.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 12:20:00 +0530</PublishDate><Description><![CDATA[
যন্তর মন্তরে যাওয়ার আগেই আটক CPI(M)-এর সাধারণ সম্পাদক M.A. বেবি! আটক বৃন্দা কারাট, এম.ভি. গোবিন্দন, পি.কে. শ্রীমতী ও পি. রাজীবও। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত রাজধানী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে বামেদের প্রতিবাদ কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা। যন্তর মন্তরের উদ্দেশে মিছিল শুরুর আগেই দিল্লি পুলিশের হাতে আটক হলেন CPI(M)-এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি-সহ দলের একাধিক শীর্ষ নেতা।
আরও পড়ুন: ব্যারিকেড পেরিয়েও বিক্ষোভের আশঙ্কা! দিল্লিতে রাস্তা জুড়ে স্পাইক স্ট্রিপ
আটক নেতাদের তালিকায় রয়েছেন বাম নেত্রী বৃন্দা কারাট, এম.ভি. গোবিন্দন, পি.কে. শ্রীমতী এবং পি. রাজীব। তাঁদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কাজকর্ম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে ঘিরে ওঠা অভিযোগের প্রেক্ষাপটে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। সেই দাবিতেই যন্তর মন্তরে মিছিল ও বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে বিক্ষোভস্থলে পৌঁছনোর আগেই বাম নেতাদের আটক করে পুলিশ। রাজধানীতে বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা এবং পুলিশের নিষেধাজ্ঞার আবহেই এই ঘটনা ঘটল।
গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার বনাম পুলিশের কড়াকড়ি—এই প্রশ্নেই এখন সরগরম দিল্লির রাজনীতি। তবে আটক নেতাদের বিরুদ্ধে পুলিশের নির্দিষ্ট পদক্ষেপ এবং তাঁদের মুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য এই মুহূর্তে পাওয়া যায়নি।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/breaking-news/m-a-baby-brinda-karat-are-been-detained-on-the-way-to-jantar-mantar]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/jGAoAsP44sN00M9FTXjqwdw9rkOm5nbDK5elLxiF.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 11:48:47 +0530</PublishDate><Description><![CDATA[
যন্তর মন্তরে CJP-র বিক্ষোভ ঘিরে নজিরবিহীন সতর্কতা! গাড়ি আটকাতে বসানো হল স্পাইক স্ট্রিপ, একাধিক স্তরের ব্যারিকেডে মুড়ে ফেলা হয়েছে গুরুত্বপূর্ণ এলাকা। বিক্ষোভ ঠেকাতে শুধু ব্যারিকেড নয়, এবার রাস্তায় বসানো হল স্পাইক স্ট্রিপও। ১০ অক্টোবর, শনিবার Cockroach Janta Party (CJP)-র প্রস্তাবিত বিক্ষোভ ঘিরে কার্যত দুর্গে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। দক্ষিণ-পূর্ব দিল্লির মোহন কো-অপারেটিভ এস্টেট এলাকায় স্পাইক স্ট্রিপ বসিয়ে যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করছে পুলিশ। নির্দিষ্ট এলাকায় যাতে কোনও গাড়ি ঢুকতে না পারে, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। পাশাপাশি, একাধিক জায়গায় গাড়ি পরীক্ষা করে তবেই এগোনোর অনুমতি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে নামার আগেই প্লেন থেকে আটক অভিজিৎ-আশুতোষ-সৌরভরা
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে এই বিক্ষোভের ডাক দিয়েছে CJP। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এবং ফর্ম ৬-এ পরিবর্তন সংক্রান্ত কথিত অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে সংগঠনটি। এই নিয়ে এদিন তাদের দ্বিতীয় বড় আন্দোলনের কর্মসূচি। তবে বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। প্রয়োজনীয় ১০ দিনের আগাম বিজ্ঞপ্তি না দেওয়া এবং আগের বিক্ষোভে নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ তুলে অনুমতি প্রত্যাখ্যান করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ, মধ্য দিল্লি এবং সম্ভাব্য জমায়েতের এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরই ইউটিউবার ধ্রুব রাঠি, অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে CJP-র একাধিক নেতা এবং ৫০০-র বেশি বিক্ষোভকারীকে আটক করার খবর সামনে এসেছে।
আরও পড়ুন: যন্তর মন্তরে ড্রোন নজরদারি, CJP সমর্থকদের জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশের
বিক্ষোভের আশঙ্কায় দিল্লিতে মোতায়েন করা হয়েছে ২০ হাজারেরও বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কর্মী। দিল্লি মেট্রোর একাধিক স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, শনিবার সকাল ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা ছিল, এমন ২৫০-র বেশি দূরপাল্লার ও লোকাল ট্রেন বাতিলের খবরও পাওয়া গিয়েছে। সব মিলিয়ে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে CJP-র বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে তীব্র নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। একদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ, অন্যদিকে বিক্ষোভ ঘিরে পুলিশের কড়াকড়ি—দুইয়ের সংঘাতে দিল্লির রাজনৈতিক পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/important/spike-strip-in-delhi-road-to-stop-cjp-agitation]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/rCfy7ecc4HP3RmCS8HrdfJmpErwZNqPdInGHc1sx.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 11:17:00 +0530</PublishDate><Description><![CDATA[
দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar)ককরোচ জনতা পার্টির কর্মসূচি শুরুর আগেই আটক সিজেপি (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke)। দিল্লি বিমানবন্দরে পা রাখার আগেই দুই কো কনভেনার আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকেও ফ্লাইটের মধ্যে থেকে আটক করল পুলিশ। দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) বাইরে যাতে উত্তেজনা তৈরি না হয় সে কারণে যতটা সম্ভব মিডিয়ার থেকে আড়াল করে সিজেপি নেতাদের বের করে নিয়ে যাওয়ার চেষ্টা পুলিশের। অভিজিৎ বলেন, 'এমন কাণ্ড ইন্দিরা গান্ধীর আমলেও হয়নি। স্বৈরাচারী শাসন চলছে। এতটাই ভয় পেয়েছে ক্ষমতাশীন সরকার যে এভাবে প্লেন থেকে আটক করতে হচ্ছে।'
শনিবার সকাল ১১ টা নাগাদ দিল্লি বিমানবন্দরে ফ্লাইট পৌঁছতেই সিজেপি নেতাদের আটক করা হয়। অভিজিৎ,আশুতোষ, সৌরভরা সকলেই প্লেনের মধ্যে 'ভারত মাতার জয়', 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান দিতে থাকেন। অভিজিৎ বলেন, প্লেনের ভিতরে পুলিশের ঢুকে আটক করার ঘটনায় স্বৈরাচারী শাসনের ছবিটা স্পষ্ট। ভাইরাল হওয়া ভিডিও দেখা গিয়েছে সিজেপি নেতাদের গ্রেফতার করতে পুরুষ অফিসারদের পরিবর্তে মহিলা পুলিশদের এগিয়ে দেওয়া হয়। দিল্লি বিমানবন্দরে এই মুহূর্তে যথেষ্ট কড়াকড়ি রয়েছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/breaking-news/abhijeet-dipke-sourav-das-ashutosh-ranka-are-been-detained-by-delhi-police-in-plane]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/X2HixBJ1yF72r4j6Yw6DmJet1ltwWzx43yz7D7bj.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 11:00:19 +0530</PublishDate><Description><![CDATA[
যন্তর মন্তর ২.০ শুরু হওয়ার আগেই ককরোচ জনতা পার্টির (CJP) নেতা-কর্মী, সমর্থক, আহ্বায়কদের আটক করতে শুরু করেছে পুলিশ। যেহেতু সিজেপির (CJP ) 'দিল্লি চলো' কর্মসূচির অনুমতি নেই সেই কারণে বিমানবন্দরে নামলেই আটক কিংবা গ্রেফতার হওয়া সম্ভাবনা রয়েছে অভিজিৎ দিপকে (Abhijeet Dipke), সৌরভ দাস (Saurav Das), আশুতোষ রাঙ্কাদের (Ashutosh Ranka)। শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে ইতিমধ্যেই আটক করা হয়েছে ইউটিউবার ধ্রুব রাঠীকে (Dhruv Rathee)। বেঙ্গালুরুর পর সিজেপির দিল্লি কর্মসূচিতে তিনি যোগ দেওয়ার কথা জানাতেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ পুলিশের।
দিল্লি জুড়ে আজ পুলিশের অতি সক্রিয়তা, আকাশ পথে চলছে ড্রোন নজরদারি। যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই কয়েক হাজার সিজেপির সমর্থক আটক। বাদ পড়েননি কনটেন্ট ক্রিয়েটরাও। ইউটিউব আর ধ্রুবের আটক হওয়ার ঘটনার তীব্র নিন্দা করে সিজেপি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে, ‘‘ধ্রুব রাঠী আটক। একনায়ক সেই সমস্ত তরুণ-তরুণীকে দেখে আতঙ্কিত, যারা তাঁর অপকর্ম নিয়ে প্রশ্ন তুলছে এবং চুপ করে বসে থাকতে চাইছে না।’’মুম্বই থেকে দিল্লির উদ্দেশে সকালে রওনা দিয়েছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দিপকে। রাতেই তিনি জানিয়েছিলেন যে হয়তো দিল্লিতে পৌঁছলেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। সম্ভবত সেই আশঙ্কায় সত্যি হতে চলেছে কারণ পুলিশের তরফ থেকে বলা হয়েছে যন্তর মন্তরে যেতে বারণ করা হবে অভিজিতদের। তাঁরা কথা না শুনলে বিমানবন্দরেই আটক করা হবে। সিজেপি প্রতিষ্ঠাতা আগেই জানিয়েছেন, 'তাঁরা শান্তিপূর্ণ জমায়েত ও আন্দোলন করতে চান। কিন্তু যেভাবে কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি করা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে স্কুল কলেজ বন্ধ রেখে অত্যাধিক পুলিশ সেনা মোতায়ন করা হয়েছে রাজধানীতে তাতে এটা স্পষ্ট যে ক্ষমতাসীন সরকার তরুণ প্রজন্মের কর্মসূচিকে ভয় পেয়েছে।' 
সূত্রের খবর, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে অন্তত এক হাজার জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই তরুণ-তরুণী। বাদ পড়েননি মিডিয়াকর্মীরাও। এদিন সকালেও যে সমস্ত ইউটিউবার কিংবা সাংবাদিকরা যন্তর মন্তরে পৌঁছতে চাইছেন তাঁদেরও আটক করা হচ্ছে। ৪০ হাজারের বেশি পুলিশ ও নিরাপত্তারক্ষী দিল্লিতে মোতায়েন করা হয়েছে শুধু শনিবারের জন্য। এছাড়া কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর জওয়ানেরা তো রয়েইছেন। বেলা বারোটা থেকে সিজেপির কর্মসূচি শুরু হওয়ার কথা। এখন দেখার আদৌ ককরোচ নেতৃত্ব সেখানে পৌঁছাতে পারে কিনা।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/breaking-news/police-detained-dhruv-rathee-cjp-leaders-can-be-arrested]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/YQlBznTTaufvUikuFe5062ZqeaFMlmr6S9zCW3vd.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 10:52:13 +0530</PublishDate><Description><![CDATA[
মধ্য আমেরিকার পানামায় জোড়া ভূমিকম্প (earthquake in Panama), ভাঙল বহু বাড়ি, তছনছ একাধিক এলাকা। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (US Geological Survey) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্পে কঁপে ওঠে পানামা। কেন্দ্রস্থল ছিল পিতালোজা আরিবা শহর থেকে ১০ কিলোমিটার দূরে মাটি থেকে ১২ কিলোমিটার গভীরে। ইতিমধ্যেই সুনামি সতর্কতা (Tsunami Alert)জারি করা হয়েছে।
গোটা পানামা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। উপকূল সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি যথেষ্ট বিপদজনক, জানিয়েছে প্রশাসন।এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। এর পর কমপক্ষে ৮০টি আফটারশকও। রিখটার স্কেলে একটি আফটারশকের তীব্রতা ধরা পড়েছে ৬.০।প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, 'কম্পনের উৎসস্থলের কাছে রাস্তাঘাট ওলটপালট হয়ে গিয়েছে। পরিস্থিতি যথেষ্ট গুরুতর।' 
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প পরবর্তী যে ভিডিও সামনে এসেছে (সত্যতা যাচাই করা হয়নি), তাতে দেখা গিয়েছে বাড়িঘর ভেঙে পড়েছে। ধ্বংসাবশেষের নীচে চিঁড়েচ্যাপ্টা একাধিক গাড়ি। ন্যাশনাল সিভিল প্রটেকশন সিস্টেম (National Civil Protection System) জানিয়েছে, অন্তত ৪৫ লক্ষ মানুষজন কম্পন অনুভব করেছেন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সংখ্যা জানা যায়নি। আগামী তিন ঘণ্টার মধ্যেই সুনামি আছড়ে পড়ে বলে সতর্কতা জারি হয়েছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/international/two-earthquakes-in-panama]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/fAATlxsc2PGtdWbAx7Il5JkfPs9QrQTyKpZZyY1i.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 10:16:00 +0530</PublishDate><Description><![CDATA[
জম্মু-কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা CISF-এর এক জওয়ানের। শুক্রবার রিয়াসি জেলায় সন্দেহজনক পরিস্থিতিতে এই ঘটনা ঘটে। মৃত জওয়ানের নাম মহম্মদ মুস্তাক মালিক। বয়স ৩৭ বছর। তিনি রিয়াসি জেলার মারদি গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রশাসনিক সূত্রে খবর জ্যোতিপুরমের সালাল পাওয়ার স্টেশনে কর্মরত ছিলেন মুস্তাক। কর্তব্যরত অবস্থায় কীভাবে তিনি গুলিবিদ্ধ হলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চলেছিল। তবে ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়।
গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাককে প্রথমে নিয়ে যাওয়া হয় রিয়াসি জেলা হাসপাতালে। হাসপাতালের সুপার করম বীর সিং জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য জম্মু মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাটিকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। এটি কীভাবে ঘটল এবং এর পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে CISF-এর তরফেও পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আত্মহত্যার সম্ভাবনার কথা উঠে এলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কর্তব্যরত অবস্থায় একজন নিরাপত্তাকর্মীর এমন রহস্যজনক মৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কর্মস্থলের পরিস্থিতি ও ঘটনার নেপথ্য কারণ নিয়ে। তদন্তের পরেই স্পষ্ট হবে, ঠিক কী ঘটেছিল রিয়াসির সালাল পাওয়ার স্টেশনে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/india-news/mysterious-death-of-a-cisf-jawan-on-duty-in-jammu-and-kashmir]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/xu4UUmGCwUYIdghYDoH2uomssc60i0YSMLsLb98P.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 10:11:44 +0530</PublishDate><Description><![CDATA[
বন্ধ ট্রেন-মেট্রো, শনিবার সকাল থেকে দিল্লির সব বড় বড় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে প্রশাসন, কিন্তু তাতেও আটকানো যাচ্ছে না ককরোচদের। দেশের মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের পদত্যাগ সহ ৩ দফা দাবি নিয়ে বিজেপির ডাকা দিল্লি চলো অভিযানের সকাল থেকেই এদিন ভিড় বাড়ছে যন্তর মন্তরে। পুলিশের 'অতিসক্রিয়তা'র মাঝেই রাজধানী জুড়ে জোরালো হচ্ছে কেন্দ্রের শাসকদল বিরোধী স্লোগান। রাত থেকে সকাল পর্যন্ত অন্তত ১০০০ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই অভিজিৎ দিপকেরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সূত্রের খবর। ককরোচ পার্টির বিক্ষোভ আটকাতে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় বন্ধ ইন্টারনেট, চলছে আকাশপথে ড্রোন নজরদারি। 
পুলিশ ও আধাসেনায় দিল্লি যেন দুর্গে পরিণত হয়েছে।এদিন রাজধানীর রাস্তায় ৪০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে বলে খবর মিলেছে। যন্তর মন্তরের আশপাশে ১৬৩ ধারা জারি করা হয়েছে। এদিন রাত ১০ টা পর্যন্ত সব নিষেধাজ্ঞা বজায় থাকবে। নয়াদিল্লিকে ২০টি জোনে ভাগ করা হয়েছে। এক একটির দায়িত্বে রয়েছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার এক জন করে আধিকারিক। দিল্লি পুলিশের ১৫ হাজার কর্মীর সঙ্গে আজ রাজধানীর রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর ২৬ হাজার জওয়ান রয়েছেন। আন্দোলনকারীদের মিছিলের আশঙ্কায় ৩৭টি জায়গা চিহ্নিত করে ব্যারিকেড বসানো হয়েছে। ভোর ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে নয়াদিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনে যে সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেন আসার কথা ছিল, সব বাতিল ঘোষণা করা হয়েছে। বন্ধ অন্তত ৪৫টি মেট্রো স্টেশন। 
শুক্রবার রাতেই ভিডিও বার্তার মাধ্যমে বিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ জানিয়েছিলেন তিনি সকালেই দিল্লি পৌঁছবেন। হয়তো বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে এভাবে সিজেপি ও জেন জির প্রতিবাদকে আটকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। যন্তর মন্তর ২.০ শুরু হওয়ার আগে এদিন সকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক জ্ঞানেশ বিরোধী পোস্ট সিজেপির।'জ্ঞানু গদ্দার' সম্বোধন করে জ্ঞানেশ কুমারকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। পাশাপাশি আজকের প্রতিবাদ কর্মসূচির উদ্দেশ্য সকলকে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, বাড়ি থেকে যন্তর মন্তরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিজিৎ- আশুতোষ-সৌরভরা। বিক্ষোভস্থলে সিজেপির সমর্থকদের ভিড় বাড়তেই ইতিমধ্যেই শুরু হয়েছে ধরপাকড়। গুরুগ্রামে আটক করা হয়েছে ইউটিউবার ধ্রুব রাঠীকে(Dhruv Rathee)।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/breaking-news/drone-surveillance-at-jantar-mantar-police-make-arrests-as-soon-as-cjp-supporters-begin-to-gather]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/UUB5hfK0EoynIuVFYf9TnHy0K4VNdk7zPO7gEfdx.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 10:02:23 +0530</PublishDate><Description><![CDATA[
আগমনী আবাহনে আজ মহালয়া তিথিতে দুর্গাপুজোর উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মেগা অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদোৎসব বরণে তৈরি ইডেন গার্ডেন্স। শনিবার বিকেল চারটে নাগাদ শোভাযাত্রা করে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সভার মন্ত্রীরা পৌছবেন ইডেন গার্ডেন্সে, রাত ন'টা পর্যন্ত চলবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী না আসায় বেশকিছু পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আর এন রবিও। শেষ মুহূর্তের প্রস্তুতি মহানগরীতে। 
প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে শারদীয়ার আবাহনী সুর বেজে উঠবে ইডেনে। মেগা ইভেন্ট ঘিরে বাড়ছে উন্মাদনা।ইডেনের মূল সাংস্কৃতিক মঞ্চে সংগীত পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, দেবশ্রী ভট্টাচার্য, শান্তনু মৈত্র, অন্তরা মিত্র ও শান প্রমুখেরা। থাকছে জনপ্রিয় ব্যান্ড 'দোহার'। এদিনের অন্যতম আকর্ষণ ড্রোন শো। একযোগে হাজারের বেশি ঢাকের বলে নয়া ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে ইডেন। জানা গিয়েছে, এদিন বিকেলে হুড খোলা জিপে পুরো মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।ভিতরে যাঁরা প্রবেশ করতে পারবেন না বা জেলার মানুষদের জন্য রাজ্য জুড়ে জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে প্রশাসন।
কলকাতার পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে ১০ অক্টোবর মহালয়া থেকে শুরু হওয়া শারদোৎসব চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। যেখানে পশ্চিমবঙ্গের ১২টি জেলায় উৎসবের আলোয় ধরা দেবে লোকসংস্কৃতি- হস্তশিল্প, ঐতিহ্যের মেলবন্ধন।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/important-news/mahalaya-mega-program-in-kolkata-today]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/Eifk7cFkoA1Cgr1YUd0KV8eDw2JRQCw5zbJzsNuC.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 09:14:50 +0530</PublishDate><Description><![CDATA[
শনিবার সকালে বাংলা যখন জেগেছে মহালয়ার মন্ত্রে ঠিক তখন দেশের রাজধানীতে তখন প্রতিবাদের রণডঙ্কা ঘুম উড়িয়েছে কেন্দ্রের শাসকদলের। আজ যন্তর মন্তরে সিজেপির প্রতিবাদ কর্মসূচি ঘিরে দিল্লি যেন দুর্গ। ১০টি স্টেডিয়ামকে রাতারাতি জেলখানা বানিয়ে ফেলেছে পুলিশ (Delhi Police)। কড়াকড়ি করা হচ্ছে সংবাদমাধ্যমের জন্যও। আন্দোলনকারীদের আটকাতে ৪৫টি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। হাওড়া এবং শিয়ালদহ থেকে দিল্লিগামী দু’টি রাজধানী এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। সমর্থনকারীরা বিমানে করে আসছেন কিনা যদি কেউ নজর রাখা হচ্ছে।।বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ককরোচ জনতা পার্টির (CJP) দিল্লির আন্দোলনের মহড়া দেখেই কপালে চিন্তার ভাঁজ মোদি-শাহের সরকারের! রাজধানী জুড়ে মোতায়েন অতিরিক্ত পুলিশ ও আধা সেনা। ইন্টারনেট বন্ধ করে যন্তর মন্তরের আশপাশের চত্বরে জারি ১৬৩ ধারা। 
শুক্রবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গত জুলাই মাসে নিট বিক্ষোভের সময়ে আন্দোলনকারীরা যে সব গেস্টহাউস, লজগুলিতে ছিলেন বলে প্রশাসনের কাছে খবর ছিল সে সব জায়গার দখল নিয়ে নিয়েছে পুলিশ। রাজধানীর রাস্তায় আজ অন্তত ৪০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। জনপথ-কর্তব্যপথের সংযোগস্থল থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, শনিবার সকাল থেকে প্রয়োজন মত একাধিক রাস্তা বন্ধ হতে পারে, তাই জনসাধারণকে খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। যন্তর মন্তরে জমায়েতের অনুমতি না মিললেও অভিজিৎ দিপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা নিজেদের লক্ষ্যে অনড়। সঙ্গে রয়েছেন নেহা বোরা, ধ্রুব রাঠীরা। বিরোধী ইন্ডিয়া ব্লকের কেউ কেউ আজকের সিজেপির কর্মসূচিতে হাজির থাকতে পারেন বলে সূত্রের খবর। 
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগ-সহ তিন দফা দাবি নিয়ে এর আগে মুম্বাইয়ের শিবাজী পার্কে ও পরবর্তীতে বেঙ্গালুরুতে কর্মসূচি করেছে সিজেপি। সমাজমাধ্যমের পোস্ট রি - পোস্ট থেকে শুরু করে কমেন্ট বক্সের উপচে পড়া মন্তব্য যন্তর মন্তর ২.০-এর ইঙ্গিত দিচ্ছে। ককরোচদের অভিযোগ বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে তাদের সমর্থক ও নেতাদের অকারণে আটক করে রাখা হচ্ছে। '৫৬ ইঞ্চি ভয় পেয়েছে' বলে প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করে চলেছেন অভিজিতরা। এখন প্রশ্ন হচ্ছে ট্রেন মেট্রো বাস সহ গণপরিবহন ব্যবস্থাকে যদি স্তব্ধ করে কার্যত এমার্জেন্সি পিরিয়ডের মত একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করে শাসক সেক্ষেত্রে বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে কতজন যোগদান করতে পারবেন? এবারের এই আন্দোলন কি NEET আন্দোলনের উত্তাপ ছাড়িয়ে যাবে নাকি গতবারের থেকে শিক্ষা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক এবার অনেক বেশি প্রস্তুত? আজ সকাল থেকে সবার নজর দিল্লির দিকে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/breaking-news/from-the-airport-to-jantar-mantar-a-massive-deployment-of-police-and-paramilitary-forces-across-delhi-to-control-cjp-program]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/5iK5CGaGXnr6kkGV1mVcCYXLqgsjwNyrjiAs241S.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 08:53:54 +0530</PublishDate><Description><![CDATA[
পিতৃপক্ষের এক পক্ষ কালের সমাপ্তি লগ্নে আজ মহালয়া (Mahalaya)। অমাবস্যা তিথিতে তর্পনের মাধ্যমে পিতৃপুরুষকে শ্রদ্ধা অর্পণ। প্রতিবারের মতো এবারও বাঙালির মহালয়ার সকাল শুরু হয়েছে মহিষাসুরমর্দিনীর অসামান্য সৃষ্টিকে সঙ্গে করে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ভিড় বাড়ছে গঙ্গার ঘাট গুলিতে। বাগবাজার থেকে বাবুঘাট সর্বত্র একই ছবি ধরা পড়েছে। নদী ঘাটগুলির নিরাপত্তা নিশ্চিত করতে নবান্ন থেকে জারি হয়েছে বারো দফা নির্দেশিকা।
পঞ্জিকা মতে শনিবার দিনভর মহালয়ার অমাবস্যা তিথি থাকছে। এদিন রাত ৮টা ৩৪ মিনিটের পর মাতৃপক্ষ শুরু হবে। শাস্ত্রমতে বিশ্বাস করা হয়, পিতৃপক্ষের অন্য কোনও তিথিতে শ্রাদ্ধ করতে না পারলে মহালয়া অমাবস্যায় পূর্বপুরুষদের স্মরণ করা যায়। যাঁদের মৃত্যুতিথি জানা নেই, তাঁদের জন্যও এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তর্পণ উপলক্ষে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও ভিড় নিয়ন্ত্রণে রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।দুর্ঘটনা এড়াতে রিভার ট্রাফিক পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের লঞ্চ গঙ্গার বুকে টহল দিচ্ছে। বাবুঘাট, বাগবাজার, শোভাবাজার, নিমতলা ঘাট সংলগ্ন রাস্তায় যানজট এড়াতে বেশ কিছু রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একই ছবি হাওড়াতেও। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার ঘাট গুলিতেও সকাল থেকে তর্পনের ভিড় চোখে পড়েছে। প্রতিটি বড় বড় ঘাটে একজন করে পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নিযুক্ত করা হয়েছে।
রাজেশ শাসকদলের একাধিক নেতৃত্ব এদিন সকালে গঙ্গায় গিয়ে তর্পণ করেছেন। শাস্ত্র মতে আজই দেবীর মৃন্ময়ী মূর্তিতে চক্ষুদান হয়। সকাল থেকে তরুণ প্রজন্মের ভিড় কুমোরটুলি চত্বরে। ভিড়ের কথা মাথায় রেখে বড় ঘাটগুলিতে প্রাথমিক চিকিৎসার শিবির এবং অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার নির্দেশও দিয়েছে নবান্ন। এদিন বিকেলে ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের তরফ থেকে মহালয়ার মেগা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন হাজার ঢাক বাদ্য ও তিন হাজার ড্রোন শো মিলিয়ে পরিবর্তনের বাংলায় দুর্গা আবাহনে নতুন নজির তৈরি হতে চলেছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/tarpan-crowd-in-mahalaya-morning]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/10/A4eYGmcza5tU0U9Fv8kZjCkopMD7ioOT6ZUx6L6G.jpg</StoryImage>
<PublishDate>Sat, 10 Oct 2026 00:07:36 +0530</PublishDate><Description><![CDATA[
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের ফল ১-১।
রাঁচিতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে ভারত।
ঈশান কিষানের সঙ্গে জুটি বেঁধে প্রায় ১০০ রানের ইনিংস খেলেন সঞ্জু। ২২ বলে ৪৩ রানের ইনিংস খেলে যান ঈশান। তাঁর ব্যাট থেকে আসে ৬টা চার ও ২টো ছক্কা।
ফের একবার সমালোচকদের জবাব দিলেন সঞ্জু।৪১ বলে ৮২ রান করে আউট হন। মারকুটে ইনিংসে ছিল ৪টি ছয়, ৯টি চার।
মাত্র ২১ বলে অর্ধশতরান পূর্ণ করেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরানের নজিরে কোহলিকে ছুঁয়ে ফেললেন। 
শ্রেয়সের ১৮ বলে ৪০ রান করেন। তিলক করেন ১৮ বলে ৪৪ রান।
টি-টোয়েন্টি ক্রিকেটে ২৪৯ রানও নিরাপদ নয় সেটা একবার প্রমাণিত হল,সাই 
হোপ মাত্র ৪৫ বলে ১০২ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও ছ'টি ছয়। অন্য দিকে, রাদারফোর্ড ৩৭ বলে ৮৪ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে পাঁচটি চার ও আটটি ছয়। 
দ্বিতীয় দ্রুততম ১০০ হোপের। ৪৫ বলে ১০২ রানে অপরাজিত ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। ইনিংসে রয়েছে ৯টি ছয়, ৬টি চার। শতরানের জন্য ৪ রান প্রয়োজন ছিল। জয়ের জন্য দরকার ছিল ৪ রান। ছক্কা হাঁকিয়ে শেষ করেন হোপ।
শেষ দিকে রোমারিও শেফার্ড ১৩ বলে অপরাজিত ৩৪ রান করে দলের জয় নিশ্চিত করেন।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/sports/west-indies-win-against-india-second-t20-match]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/PcCPQjUVlnErgpMJbN0U7iPNfRsLNHSWAcGq2ZTr.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 23:46:59 +0530</PublishDate><Description><![CDATA[
একদিকে ভোট চুরি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) অপসারণের বিরুদ্ধে আন্দোলন আরেক দিকে দেশের বিভিন্ন জায়গায় উপনির্বাচনে বিজেপি জেতায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। উপনির্বাচনেও (Bye Election) ভোট চুরি করেই জিতেছে ভারতীয় জনতা পার্টি, এই কথাই তো বিরোধীদের মুখে মুখে ঘুরে বেরাচ্ছে। 
আরও পড়ুন: তারিখ পে তারিখ! NCPI-এর সাংসদদের ফের ২০ অক্টোবর পর্যন্ত সময় দিলেন লোকসভার স্পিকার
এরমধ্যে অসমের নগাঁও লোকসভা এবং পশ্চিমবঙ্গের রেজিনগর (Rejinagar) ও নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয়লাভের জন্য ভোটারদের ধন্যবাদ জানালেন মোদি। শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন," জনগণের অব্যাহত আশীর্বাদের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই! নগাঁও (অসম) লোকসভা কেন্দ্র এবং নন্দীগ্রাম ও রেজিনগর (পশ্চিমবঙ্গ) বিধানসভা কেন্দ্রের ফলাফল আবারও প্রমাণ করে যে, বিজেপি-এনডিএ-র সুশাসনের কর্মসূচির সঙ্গে জনগণের এক গভীর ও নিবিড় সংযোগ রয়েছে।"
নিরবচ্ছিন্ন আশীর্বাদের জন্য জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা! অসমের নগাঁও লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল আবারও প্রমাণ করেছে যে বিজেপি-এনডিএ-র সুশাসন কর্মসূচির সঙ্গে জনগণের গভীর সংযোগ রয়েছে। বিজয়ী বিজেপি প্রার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং আমাদের দলের নিষ্ঠাবান কার্যকর্তাদের কঠোর পরিশ্রমেরও ভূয়সী প্রশংসা করি। পুদুচেরির থাট্টানচাভাডি কেন্দ্রে জয়ের জন্য এনডিএ-র মূল্যবান সহযোগী দল এআইএনআরসি-কেও জানাই আন্তরিক অভিনন্দন। জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করা এবং তাঁদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে এই জনাদেশ আমাদের আরও শক্তি জোগাবে। @BJP4Assam @BJP4Bengal
— Narendra Modi (@narendramodi) October 9, 2026
প্রধানমন্ত্রী আরও লেখেন,"আমি বিজয়ী বিজেপি প্রার্থীদের অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের দলের কর্মীদের কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করছি। পুদুচেরির থাট্টানচাভাদি কেন্দ্রে জয়ের জন্য আমি আমাদের মূল্যবান এনডিএ শরিক দল এআইএনআরসি-কেও অভিনন্দন জানাচ্ছি। জনগণের কল্যাণে এবং তাঁদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের আকাঙ্ক্ষা পূরণে আমরা যখন নিরলস ভাবে কাজ করে চলেছি, তখন এই জনরায় আমাদের আরও শক্তি জোগাবে।"
আরও পড়ুন: ভোট চুরির অভিযোগ ওড়ালেন না রাষ্ট্রপতিও! বৈঠকের পর একসঙ্গে বললেন মমতা-রাহুলরা
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ পেয়েছেন ১ লক্ষ ৬৪ হাজার ৪২৭ ভোট। দ্বিতীয় স্থানে কংগ্রেসের মিলন প্রধান। তাঁর ঝুলিতে ৪১ হাজার ৬৭৪ ভোট। বাকি প্রার্থীরা অনেকটাই পিছিয়ে। রাজ্যে পালাবদলের পর ফলতার পুনর্নিবাচনে জয়ের রেকর্ড ভেঙে দিয়েছে নন্দীগ্রাম। ফলতায় ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে জিতেছিল বিজেপি। আর নন্দীগ্রামে বিজেপি জিতল ১ লক্ষ ২২ হাজার ৭৫৩ ভোটে। রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকার জিতেছেন ৭০ হাজারেরও বেশি ভোটে। যা এ রাজ্যের নির্বাচনী সমীকরণের পটভূমি পরিবর্তনের ইঙ্গিত বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/modi-elated-by-bjps-victory]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/B4adTmQaEkjwP4MUcAJxNnAycJBEz3zbkbcUi7au.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 23:30:00 +0530</PublishDate><Description><![CDATA[
তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ- জনপ্রিয় হিন্দি ছবিতে সানি দেওলের মুখে এই সংলাপই বোধহয় এখন উপযুক্ত দলবদলু NCPI-এর সাংসদদের জবাবি চিঠির ক্ষেত্রে। কোন দলে আছেন- সেটা জানাতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে কুড়ি সাংসদ সময় চেয়েই চলেছেন, আর সময় তিনিও তাঁদের সময় দিয়েই চলেছেন। এনসিপির ২০ সাংসদকে ফের ২০ অক্টোবর পর্যন্ত সময় দিলেন লোকসভার স্পিকার।
বিধানসভা নির্বাচনে (Assembly Election) রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরেই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একে একে মমতা শিবির ত্যাগ করেন ২০ লোকসভা সাংসদ (Lok Sabha)। তালিকায় আছেন, কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghoshdasti), শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী (দেব), সায়নী ঘোষ, পার্থ ভৌমিক, জুন মালিয়া, ইউসুফ পাঠান, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, অরূপ চক্রবর্তী, বাপি হালদার, মোহাম্মদ আবু তাহের খান, কালীপদ সরেন খেরওয়াল, অসিত কুমার মাল, মিতালী বাগ, খলিলুর রহমান, মালা রায় এবং শর্মিলা সরকার। দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে তাঁরা যোগ দেন অখ্যাত NCPI দলে। কিন্তু সেই দলকে এখনও স্বীকৃতি দেননি ওম বিড়লা (Om Birla)। ফলে কাকলিরা অধিবেশন বক্তব্য রাখলে সংসদ টিভি-তে তাঁদের নামের পাশে তৃণমূল (TMC) সাংসদ লেখা হচ্ছে। অথচ তাঁদের দাবি মেনে অধিবেশন কক্ষে তৃণমূল সাংসদদের বসার স্থান পরিবর্তন করা হয়েছে। এই পরিস্থিতিতে ২০ সাংসদের বিষয়ে লোকসভার স্পিকারের অবস্থান জানতে চেয়ে চিঠি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন তাঁদের সাংসদপদ বাতিল করা হবে না? কেন দলত্যাগবিরোধী আইনের আওতায় পড়বেন না? প্রশ্ন তুলে প্রথমে লোকসভার অধ্যক্ষ ও পরে শীর্ষ আদালতে আবেদন জানান তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক। সুপ্রিম নির্দেশের সঙ্গে সঙ্গেই তাঁদের নোটিশ দিতে শুরু করেন ওম বিড়লা। কিন্তু নিজেদের অবস্থান আর জানিয়ে উঠতে পারছেন না দলবদলুরা। 
বারবার সময়সীমা পেরিয়ে গেলেও জবাব না দিয়ে আরও সময় চান সুদীপ-কাকলিরা। সেই আবেদন মঞ্জুরও করেন ওম বিড়লা। জবাব দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২২ সেপ্টেম্বর করেন তিনি। এর পরেই এদিন সরাসরি তৃণমূলত্যাগী ২০ সাংসদকে নিজেদের অবস্থান জানাতে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট। স্পিকারের কাছে জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় চেয়েছিলেন এনসিপিআই সাংসদেরা। স্পিকার তাঁদের চিঠি দিয়ে জানান, দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। বৃহস্পতিবার সেই দু’সপ্তাহের মেয়াদ শেষ। ফের সময়বৃদ্ধির আর্জি জানিয়ে চিঠি পাঠান সুদীপ, কাকলিরা। আর ফের এনসিপির ২০ সাংসদকে ২০ অক্টোবর পর্যন্ত সময় দিলেন লোকসভার স্পিকার। আর এর পরে রাজনৈতিক মহলের একাংশের টিপ্পনি- তারিখ পে তারিখ।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/india-news/LokSabha_Speaker_grants_NCP_MPs_more_time]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/05ZGaosLJEUuvSVd4GxGOqvdgEJeQFM2msXtJVYQ.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 23:24:44 +0530</PublishDate><Description><![CDATA[
বহরমপুরের ভোটার হয়েও রেজিনগরের (Rejinagar) বিজেপি প্রার্থী শাখারভ সরকার (shankharavh sarkar) কীভাবে সেখানে এই ধরণের ভূমিকা পালন করলেন, এই নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও পোস্ট করে কমিশনের (Election Commission of India) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এবার  বিজেপিকে কীভাবে আড়াল করবে নির্বাচন কমিশন। 
রেজিনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী আদতে বহরমপুর এলাকার নথিভুক্ত ভোটার। একজন বহরমপুরের ভোটার কীভাবে অন্য একটি বিধানসভা কেন্দ্রে  গিয়ে সশরীরে ভোটদান করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।  
So, is the @ECISVEEP now allowing people to vote wherever they please, regardless of their registered constituency - as long as the candidate is from the BJP? 🤔 Quick and easy- No questions asked! Shankharavh Sarkar is enrolled as a voter in the Baharampur Assembly Constituency - Part no. 200 - Serial no. 788. Yet, in this viral video, he can be clearly seen casting his vote in Rejinagar Assembly Constituency which is completely illegal. How does the EC explain this? If the footage and voter registration details are accurate, this raises serious questions about electoral compliance and the impartiality of the poll machinery. Is the ECI ensuring free and fair elections, or are voters entitled to ask why the rules appear to be applied selectively? #Votechori
— Abhishek Banerjee (@abhishekaitc) October 9, 2026
আদর্শ আচরণবিধি এবং কড়া নিরাপত্তার বেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে এই ধরনের গুরুতর জালিয়াতি কমিশনের নজর এড়িয়ে গেল? বিজেপি প্রার্থীর এই পদক্ষেপকে গণতন্ত্রের প্রহসন ছাড়া আর কী? কমিশন কি তবে জেনেবুঝেও চোখ বন্ধ করে রেখেছে, নাকি শাসকদলের বিরোধী শিবিরের এই বেআইনি কাজে তাদের পরোক্ষ মদত রয়েছে?এই ভিডিও সামনে আসার পর রেজিনগরের ভোটগ্রহণের স্বচ্ছতা বড়সড় প্রশ্নের মুখে পড়ল। বিরোধীদের একাংশের বেআইনি সুবিধা পাইয়ে দেওয়ার যে অভিযোগ বারবার তৃণমূল করে আসছে, এই ঘটনা যেন তাকেই আরও একবার উসকে দিল।
আরও পড়ুন: ‘রক্তের রঙে নেই ভেদাভেদ’, ক্রান্তিবীরের প্রয়াণে কাঁদছে পাকিস্তানও!
ভোটের দিন সকাল থেকেই রেজিনগরের বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনীকে ‘ধমক’ দেওয়া থেকে শুরু করে বুথে বুথে ঘোরার অভিযোগ উঠেছে পদ্ম-প্রার্থীর বিরুদ্ধে। জেলা কংগ্রেসের তরফেও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে রেজিনগরে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/abhishek-banerjee-questions-the-commission-s-role]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/3BOxhPseLKQWy9yp5P3wqtx3jJJXDUXrNbYIAjnn.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 22:57:30 +0530</PublishDate><Description><![CDATA[
দুর্গাপুজোর আগে শহর ও জেলার সমস্ত পুর এলাকা পরিচ্ছন্ন, আলোকিত ও নিরাপদ রাখতে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নগরোন্নয়ন ও পুর দফতরের পর্যালোচনা বৈঠকে রাস্তা মেরামত থেকে ডেঙ্গি প্রতিরোধ, গঙ্গার ঘাটে নিরাপত্তা, কর্মীদের বেতন ও পুজোর প্রস্তুতি-সব ক্ষেত্রেই দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'N-GEN' পোস্ট অফিসে জোর, তরুণদের টানতে কফি কর্নার থেকে ওয়াই-ফাই
বৈঠকে জানানো হয়েছে, পুজোমণ্ডপে যাওয়ার অধিকাংশ রাস্তার সংস্কারের কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী তিন দিনের মধ্যে শেষ করতে হবে। ১৩ অক্টোবরের মধ্যে বিকল রাস্তার আলো বদলানোর নির্দেশও দেওয়া হয়েছে। প্রতিটি পুরসভা ও উন্নয়ন কর্তৃপক্ষকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আবর্জনা পরিষ্কার এবং শহরের নোংরা এলাকা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মহালয়ার তর্পণ এবং দুর্গাপুজো উপলক্ষে গঙ্গার ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসন, নদী পুলিশ ও উপকূল পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতিমা বিসর্জনে ক্রেন ব্যবহার না করে ধর্মীয় রীতি মেনে বিসর্জন সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।
এ ছাড়া এনকেডিএ, কেএমডিএ, হিডকো-সহ বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষকে নিজেদের তহবিল থেকে গুরুত্বপূর্ণ পর্যটনস্থলে আলোকসজ্জার ব্যবস্থা করতে বলা হয়েছে। শপিং মল, আবাসন ও সমবায়গুলিকেও আলো ও পরিচ্ছন্নতার কাজে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুজোর আগে ১৪ অক্টোবরের মধ্যে পুরসভা ও উন্নয়ন কর্তৃপক্ষের সমস্ত কর্মীর বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের বকেয়া রাখা যাবে না বলেও জানানো হয়েছে। প্রয়োজনে তাঁদের জন্য বিশেষ বোনাসের বিষয়টিও বিবেচনার কথা বলা হয়েছে। পাশাপাশি ব্লিচিং পাউডার-সহ বিভিন্ন সামগ্রীর বকেয়া বিলের অন্তত ৩০ শতাংশ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১২৪টি পুরসভা ও পুরনিগমে ৩,৩৪৯টি রাস্তার জন্য ৮৫১.৭৯ কোটি টাকা এবং ১১টি উন্নয়ন কর্তৃপক্ষের ১০৬টি রাস্তার জন্য ৭২.২৯ কোটি টাকার প্রশাসনিক ও আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। জলনিকাশি ব্যবস্থার উন্নতিতে কেএমডিএ-কে ২৪.৬৮ কোটি টাকার ৩৩টি প্রকল্পের অনুমোদনও মিলেছে।
আরও পড়ুন: 'ভোট চোর' বলায় মহুয়াকে আইনি নোটিশ মুখ্যসচিবের! পোস্ট মোছার নির্দেশ
বৈঠকে পুরসভাগুলিকে ডেঙ্গি প্রতিরোধে নিবিড় নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে বিসর্জন সম্পন্ন করার জন্যও সব পুর সংস্থাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/chief-minister-issues-a-series-of-directives-to-keep-municipal-areas-in-cities-and-districts-clean-well-lit-and-safe-ahead-of-durga-puja]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/s3kZr0ceiEuyBAjwTthL2rZOIOhDLxYGYpadWPhY.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 22:17:57 +0530</PublishDate><Description><![CDATA[
তরুণ প্রজন্মকে (Next Gen) ডাকঘরমুখী করতে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পথে হাঁটছে ডাক বিভাগ। দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় (Riju Ganguly) জানিয়েছেন, প্রচলিত ডাকঘরের পরিবেশ বর্তমান প্রজন্মকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট নয়। তাই আরামদায়ক বসার ব্যবস্থা, কফি ভেন্ডিং মেশিন, ওয়াই-ফাই, গ্লাস-টপ টেবিল ও আধুনিক সাজসজ্জা-সহ 'এন-জেন পোস্ট অফিস' তৈরি করা হচ্ছে।
ঋজু জানান, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে (West benngal) পাঁচটি এন-জেন পোস্ট অফিস চালু হয়েছে। এগুলি রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণীর একটি বেসরকারি কলেজ, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং আইআইটি খড়গপুরে। চলতি আর্থিক বছরে আরও অন্তত তিনটি পোস্ট অফিসকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: দুর্গার হাতের সংখ্যার পরে বানান বিভ্রাট! ইডেনের শো-এর ফ্লেক্সে মুখ পুড়ল ডাবল ইঞ্জিন সরকারের
ঋজু গঙ্গোপাধ্যায়ের কথায়, "ডাকঘরকে শুধু পরিষেবা নেওয়ার জায়গা নয়, এমন একটি আধুনিক ও আকর্ষণীয় পরিসরে পরিণত করাই লক্ষ্য, যেখানে তরুণ প্রজন্ম স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন।"
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/the-postal-department-is-adopting-modern-infrastructure-to-attract-the-younger-generation-to-post-offices]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/yiMf1JuVMJt0R67x3QnqlE5ZXr53ozFtPQWjeH53.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 22:03:28 +0530</PublishDate><Description><![CDATA[
ভোট চুরি নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) অপসারণ চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) সঙ্গে বৈঠক করলেন ইন্ডিয়া (INDIA) শিবিরের নেতারা। রাত ৮টা নাগাদ প্রতিবাদ মিছিল করে বিরোধী শিবিরের ১০ জন নেতা সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনে যান। 
আরও পড়ুন: 'ভোট চোর' বলায় মহুয়াকে আইনি নোটিশ মুখ্যসচিবের! পোস্ট মোছার নির্দেশ
রাষ্ট্রপতি ভবনে যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা রাজীব রাই, এনসিপি(এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে, আরজেডি সাংসদ মনোজ ঝা, সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এবং ভিসিকে নেতা। এছাড়াও  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ আরও অনেকে। 
শুক্রবার প্রায় ঘণ্টাখানেক রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর আশাবাদী বিরোধীরা। রাহুল থেকে মমতা- একসুরে বিরোধী শিবিরের দাবি, ভোটচুরির অভিযোগ উড়িয়ে দেননি রাষ্ট্রপতি। বরং তাদের কথা শুনেছেন এবং অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ চেয়ে পাঠিয়েছেন রাষ্ট্রপতি।
পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন ইন্ডিয়া-র নেতারা। তবে তবে বিরোধীরা যখন মুর্মুর সঙ্গে বৈঠক করছেন তখন বিজয় চকে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বাকি বিরোধী সাংসদেরা। এখনও পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের তরফে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি।
রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে মমতা (Mamata banerjee) বলেন, ‘‘আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমরা রাষ্ট্রপতি ইতিবাচক মনোভাব দেখতে পেয়েছি। উনি আমাদের বলেছেন, বিষয়টা বিস্তারিত ভাবে খতিয়ে দেখবেন। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। তবে তার জন্য ওঁর প্রমাণের প্রয়োজন। আমাদের অভিযোগের সপক্ষে প্রয়োজনীয় নথি এবং তথ্যপ্রমাণ জমা করতে বলেছেন রাষ্ট্রপতি। আমাদের কাছে নথি-প্রমাণ চাওয়া হয়েছে। আমরা পাঠাব বলে এসেছি। আমরা রাষ্ট্রপতিকে বলেছি, দেশে অত্যন্ত উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংবিধানের অভিভাবক হিসেবে গণতন্ত্র রক্ষা করতে আপনার উচিত যথাযথ পদক্ষেপ করা। 'ইন্ডিয়া' (INDIA) জোট ঐক্যবদ্ধ ও অত্যন্ত শক্তিশালী; আমরা দেশের ৬০ শতাংশেরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করি।"
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাহুল গান্ধী বলেন, "আমরা ভারতের রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পেশ করি। সেই স্মারকলিপিতে আমরা স্পষ্টভাবে উল্লেখ করি যে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সিইসি জ্ঞানেশ কুমার ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছেন। আমাদের বক্তব্যের বিষয়ে রাষ্ট্রপতি কোনঅ দ্বিমত পোষণ করেননি, কোনো প্রশ্ন তোলেননি বা কোনো পাল্টা যুক্তিও দেননি। তিনি আমাদের বক্তব্য গ্রহণ করেন এবং জানান যে, 'নির্বাচনে কারচুপি'র প্রমাণ তাঁকে দিতে হবে। 'নির্বাচনে কারচুপি'র প্রমাণ তো সারা দেশের জানা। একের পর এক রাজ্য হাতছাড়া করা হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে কারচুপি হয়েছে, অথচ রাষ্ট্রপতি চান আমরা যেন তাঁকে এর প্রমাণ জমা দিই। আমরা 'নির্বাচনে কারচুপি'র যে প্রমাণ সংগ্রহ করেছি, রাষ্ট্রপতি যখনই তা গ্রহণ করতে প্রস্তুত হবেন, তখনই এই একই প্রতিনিধিদল অত্যন্ত আনন্দের সঙ্গে তা তাঁর কাছে পেশ করবে।"
আরও পড়ুন: মোদি ২৫ বছরের উপহার! উত্তরপ্রদেশে বদলাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম! ঘোষণা যোগীর
কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমাদের জোটের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। ভোট চুরির বিষয়ে চার দিন আগে আমরা যে আন্দোলন শুরু করেছি, সে সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই আমরা মূলত সেখানে গিয়েছিলাম এবং আমাদের বক্তব্য বিস্তারিতভাবে তুলে ধরেছি। আমরা ভোট চুরির বিষয়টি এবং জ্ঞানেশ কুমারের করা গুরুতর ত্রুটির কথা বিশেষভাবে উল্লেখ করেছি। আমরা দাবি জানিয়েছি যে ইভিএম (EVM) বাদ দিয়ে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হোক। এছাড়া, তিনি ভোট চুরির ঘটনাগুলির বিষয়ে প্রমাণ চেয়েছেন; আমরা বর্তমানে সেই প্রমাণাদি সংগ্রহ করছি এবং তা জমা দেব। পাশাপাশি আমরা অন্যান্য প্রাসঙ্গিক তথ্যও প্রদান করব। সর্বোপরি, আমরা এই বিষয়টিও তুলে ধরেছি যে প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ দেশের গণতন্ত্র ধ্বংস করতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছেন। তিনি মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তিনি বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করবেন এবং পরবর্তী উপযুক্ত পদক্ষেপ নির্ধারণ করবেন।"
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/breaking-news/india-bloc-delegation-meets-president-murmu-seeks-probe-into-alleged-vote-theft-electoral-fraud]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/Ci9xcuYiwMj3GyKp5p1zBS9lsxfm2VRTBzTsR0Mp.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 21:22:25 +0530</PublishDate><Description><![CDATA[
তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক তথা বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে করা পোস্ট ঘিরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আইনি নোটিশ পাঠানো হল। নোটিশে অভিযোগ, গত ৩ ও ৬ অক্টোবর এক্স হ্যান্ডেলে করা দুটি পোস্টে মুখ্যসচিবকে উদ্দেশ্য করে মিথ্যা, মানহানিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে।  ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিশ পাঠালেন মনোজ আগরওয়াল।
আরও পড়ুন: ‘রক্তের রঙে নেই ভেদাভেদ’, ক্রান্তিবীরের প্রয়াণে কাঁদছে পাকিস্তানও!
মুখ্যসচিবের আইনজীবীর পাঠানো নোটিশে দাবি করা হয়েছে, ওই পোস্টে তাঁকে ‘ভোট চোর’ এবং নির্বাচনী প্রক্রিয়ায় বেআইনি কাজের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করেছে। নোটিশে আরও দাবি, নির্বাচনী তালিকা সংশোধনের ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই; তিনি নির্বাচন কমিশনের নির্দেশ ও আইন মেনেই দায়িত্ব পালন করেছেন।  
নোটিশে মহুয়া মৈত্রকে ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত পোস্ট মুছে ফেলা, নিঃশর্ত ক্ষমা চাওয়া, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার লিখিত আশ্বাস দেওয়া, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং ৫০ হাজার টাকা আইনি খরচ দেওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না মিললে দেওয়ানি ও ফৌজদারি—উভয় ধরনের আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 
আরও পড়ুন: মাছি মারতে কেউ হাতুড়ি চালায় না! মেট্রো বন্ধের সিদ্ধান্তে দিল্লি সরকারকে সুপ্রিম ভর্ৎসনা
নোটিশে দাবি করা হয়েছে, ওই পোস্টগুলি ইতিমধ্যেই বহু মানুষের কাছে পৌঁছেছে এবং একজন জ্যেষ্ঠ আইএএস আধিকারিক হিসেবে মনোজ কুমার আগরওয়ালের সুনাম ও পেশাগত মর্যাদার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/chief-secretary-sends-legal-notice-to-mahua]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/oWdpuqosKcd9HiUFzMhZszhTe5H6zhKwAGQ7spoy.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 20:50:14 +0530</PublishDate><Description><![CDATA[
দমের নাগেরবাজারে গোরক্ষবাসী রোড এলাকায় যশোর রোডের ধারে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ। সেখান থেকে আগুন লেগে যায়। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। শুক্রবার সন্ধে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। 
শুক্রবার সন্ধেয় নাগেরবাজার গোরক্ষবাসী রোডে একটি বিদ্যুতের ট্রান্সফর্মারে বিকট শব্দ শোনা যায়। আগুনের ফুলকি ছিটকে পড়তে থাকে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে প্রথমে কাছে যেতে না পারলেও প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেতে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমদম থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।  
আরও পড়ুন: বাড়িতে পৌঁছবে আয়ুষ্মান কার্ড! ডাক পরিষেবা নিয়ে বড় উদ্যোগ রাজ্যের
আচমকাই আগুন ধরে যাওয়ায় যানজট হয় রাস্তায়। যান চলাচল নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের খবর নেই। দমদমে ট্রান্সফর্মার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের তিনটি ইঞ্জিন কাজ করছে। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/fire-in-nagerbazar]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/oSPht0lJfDFdYbtXREDmSYwul3jmXkV11XQ3AqPh.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 20:01:35 +0530</PublishDate><Description><![CDATA[
বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই দুর্গাপুজোয় নিয়ে অতি উৎসাহী রাজ্য সরকার (State Government)। আগের আমলের বিসর্জনের কার্নিভাল বন্ধ করে, ইডেনে মহালয়ে মেগা শোর আয়োজন করা হয়েছে। কিন্তু তার ছত্রে ছত্রে ভুল। কখন দুর্গার হাতের সংখ্যা বেশি তো কখন কম। আবার কখনও দুর্গা (Durga) বানান ভুল। 
দুর্গামূর্তির হাতের সংখ্যা নিয়ে চরম চর্চার পরে, এবার বিজ্ঞাপনে জ্বলজ্বল করছে বানান বিভ্রাট! ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, ২০২৬ সালের দুর্গাপুজোর ব্যানারে বড় বড় হরফে লেখা হয়েছে "শুভ দূর্গাপূজা ২০২৬"। অর্থাৎ 'দুর্গাপূজা' বানানটিতে হ্রস্ব-উ কারের বদলে দীর্ঘ-উ কার (ূ) ব্যবহার করা হয়েছে। 
আরও পড়ুন: “গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান!” অরিজিৎ-এর ইঙ্গিতপূর্ণ পোস্টে কীসের ইঙ্গিত? তুঙ্গে জল্পনা
রাজ্য সরকারের কোষাগার যখন কার্যত শূন্য, তখন মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে পুজো উদ্বোধনের নামে রাজসূয় যজ্ঞের আয়োজন করেছে সরকার। আর সব থেকে বড় দুর্নীতির গন্ধ উঠে আসছে এই মেগা ইভেন্টের বরাত ঘিরে। প্রায় ১৫০ থেকে ১৮০ কোটি টাকার বিপুল খরচের এই অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব সরাসরি তুলে দেওয়া হয়েছে গুজরাটের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হাতে! অর্থাৎ, ডবল ইঞ্জিনের 'কামাল'-এ বাংলার মানুষের করের টাকা সুকৌশলে পাচার করে দেওয়া হচ্ছে মোদি-শাহের খাসতালুকে। আর গুজরাটি সংস্থাকে দিয়ে বাংলার পুজো করালে যে ব্যানারে দুর্গাপুজো বানান ভুল হবে, তাতে আর আশ্চর্য কী!
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/city-news/double-engine-government-left-red-faced-over-eden-show-banner]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/sFebwqWD8Xw8UspAOTQuCbagRevdIBpmUYPSlGJu.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 20:00:06 +0530</PublishDate><Description><![CDATA[
ভবানীপুরে (Bhawanipur) দাদার হাতে খুন হলেন ভাই। শুক্রবার যতীন দাস পার্কের (Jatin Das Park) ভিতরে অস্থায়ী কোয়ার্টারের সামনে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে ভাই সুরজ হেলার (৩২) গলায় কোপ মারেন দাদা চন্দন হেলা। হাসপাতালেই মৃত্যু হয় সুরজের। ঘটনায় অভিযুক্ত চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: বাড়িতে পৌঁছবে আয়ুষ্মান কার্ড! ডাক পরিষেবা নিয়ে বড় উদ্যোগ রাজ্যের
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ১৯ ও ২০ নম্বর অস্থায়ী কোয়ার্টারের সামনে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে সুরজের উপর হামলা চালান চন্দন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তাঁকে। এর পর সুরজকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রমা কেয়ার ইউনিটে তাঁর চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: সরকারি কর্মীদের জমা দিতে হবে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড, জারি নির্দেশিকা
ঘটনার পরই চন্দনকে গ্রেফতার করে পুলিশ। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তের নমুনা ও মৃতের পোশাকও সংগ্রহ করেছেন তদন্তকারীরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যান্য তথ্যপ্রমাণ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। কী কারণে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, দুই ভাইই অবিবাহিত ছিলেন এবং বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/city-news/argument-leads-to-murder-man-killed-by-elder-brother-in-bhowanipore]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/5jYPqR1p03meCduIbkiJgURnZzkROjx0bpYP92Pf.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:59:01 +0530</PublishDate><Description><![CDATA[
বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে ভারত ছাড়িয়ে শোকের ছায়া নেমে এসেছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গোয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা। পর্দায় ও পর্দার বাইরে আজীবন সম্প্রীতির বার্তা দেওয়া এই শিল্পীর মৃত্যুতে কাঁটাতারের সীমানা ভুলে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকারা।
আরও পড়ুন: “সার্কাসের জন্তুর মতো আচরণ...”, শিল্ড ফাইনালে ডার্বি হেরেই বিস্ফোরক হাবাস
১৯৯৪ সালের কালজায়ী ছবি ‘ক্রান্তিবীর’-এ দুই ধর্মের মানুষের হাত কেটে রক্ত বের করে তাঁর সেই ঐতিহাসিক সংলাপ— “ইয়ে হিন্দু কা খুন, ইয়ে মুসলমান কা খুন... বতা এতে কোনটা হিন্দু আর কোনটা মুসলমানের?”—আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই রক্ত ও মানবতার দর্শনই তাঁকে ভারত-পাকিস্তান নির্বিশেষে কোটি কোটি মানুষের মনে চিরস্থায়ী আসন দিয়েছিল।
যে অভিনেতা ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় সমস্ত ফিল্মি কেরিয়ার সরিয়ে রেখে ভারতীয় সেনাদের পাশে দাঁড়াতে সীমান্তে চলে গিয়েছিলেন, আজ তাঁর মৃত্যুতে কেঁদে উঠেছে পাকিস্তানের আপামর চলচ্চিত্রপ্রেমীরা। সোশ্যাল মিডিয়া জুড়ে পাকিস্তানি অনুরাগীরা নানার অভিনয় ও তাঁর ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
আরও পড়ুন: দাউদের দাদাকে খুন করেছিলেন নানা পাটেকরের ভাই! বাস্তবেই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে ছিল যোগ?
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি ও উমর আকমল অত্যন্ত আবেগঘনভাবে নানা পাটেকরকে শ্রদ্ধা জানিয়েছেন। বিশেষ করে বসিত আলির সঙ্গে নানার তিন দশকেরও বেশি সময় ধরে এক গভীর পারিবারিক ও বন্ধুত্বের সম্পর্ক ছিল। বসিত আলির মা যখন অসুস্থ ছিলেন, তখন নানা প্রতি সপ্তাহে ফোন করে তাঁর খোঁজ নিতেন এবং মার সঙ্গে গল্প করতেন। মায়ের মৃত্যুর পরও তিনি নিয়মিত বসিতকে আগলে রেখেছিলেন। বসিত আলি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় বলেন, “নানা ভাই সিনেমায় যেমন ছিলেন, বাস্তব জীবনেও ঠিক ততটাই অসাধারণ মানুষ ছিলেন। ১৯৯৪ সাল থেকে আমাদের যে সম্পর্কের শুরু, তা কোনওদিন ফিকে হয়নি।”
প্রাক্তন পাকিস্তানি ব্যাটার উমর আকমলও সোশ্যাল মিডিয়ায় নানাকে ‘লিভিং লেজেন্ড’ বা জীবন্ত কিংবদন্তি হিসেবে আখ্যা দিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।
শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও নানা পাটেকর সবসময় জাত-পাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার কথা বলতেন। এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মুসলিম প্রধান এলাকাগুলিতেও তিনি গভীর রাতে নির্দ্বিধায় হেঁটে বেড়াতেন এবং সেখানকার বাসিন্দারা তাঁকে পরম মমতায় আপন করে নিতেন। তাঁর মা তাঁকে শিখিয়েছিলেন, উপাসনা পদ্ধতি ছাড়া হিন্দু আর মুসলমানের রক্তে ও মানুষে কোনও তফাত নেই।
অভিনয়ের জাদুতে আর সম্প্রীতির বজ্রকণ্ঠে উপমহাদেশকে এক সুতোয় বেঁধে রাখা সেই অনন্য ‘ক্রান্তিবীর’ চলে গেলেও তাঁর আদর্শ ও বার্তা দুই দেশের মানুষের বুকেই আজীবন জ্বলজ্বল করবে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/international/blood-knows-no-distinction-even-pakistan-mourns-the-passing-of-the-revolutionary-hero]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/XM8UkMIddlYJcTsXszJZGVMTts0y6W999tqxBbcy.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:55:37 +0530</PublishDate><Description><![CDATA[
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj in North Dinajpur) ভয়াবহ দুর্ঘটনা। জাতীয় সড়কে প্রাণঘাতী সংঘর্ষে মৃত্যু হল পাঁচজনের। শুক্রবার ভোরে ভিটি এলাকায় বালিবোঝাই একটি লরির পিছনে ধাক্কা মারে মুরগি পরিবহণের কাজে ব্যবহৃত একটি গাড়ি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক ব্যক্তির মৃত্যু হয় পরে।
ভিটি সংলগ্ন জাতীয় সড়কে লরিটি দাঁড়িয়েছিল। সেই সময় পিছন দিক থেকে আসা মুরগিবোঝাই গাড়িটি সজোরে লরিতে ধাক্কা মারে। সংঘর্ষের পর গাড়িটির সামনের অংশ কার্যত দুমড়ে যায়। ভিতরে থাকা ব্যক্তিরা গুরুতরভাবে আটকে পড়েন। দুর্ঘটনার আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে সহযোগিতা করেন।
খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। কী পরিস্থিতিতে চলন্ত গাড়িটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে গিয়ে ধাক্কা মারল, তা খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা অথবা অন্য কোনও কারণ দুর্ঘটনার নেপথ্যে ছিল কি না, তদন্তের মাধ্যমে তা জানার চেষ্টা চলছে।
একই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। জাতীয় সড়কে এই ধরনের প্রাণঘাতী সংঘর্ষের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের দিকেই নজর রয়েছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/horrific-road-accident-in-the-early-hours-5-dead]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/1EUkDhvlWrCcGtMqkHPkm3swFBYlJkMeeBhhILR5.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:50:17 +0530</PublishDate><Description><![CDATA[
জাতীয় ডাক সপ্তাহের উদ্বোধন উপলক্ষে কলকাতার টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পশ্চিমবঙ্গের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার জানান, রাজ্যে ইতিমধ্যেই পাঁচটি ‘নেক্সট জেনারেশন’ ডাকঘর চালু হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে ডাক পরিষেবাকে আরও সহজ, দ্রুত ও জনমুখী করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতেও রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। এই প্রকল্পে উপভোক্তাদের ই-কেওয়াইসি সম্পন্ন করা এবং তাঁদের বাড়িতে কার্ড পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানান অশোক কুমার।
পাশাপাশি, আধার পরিষেবার পরিধি বাড়ানো, দ্রুতগতির স্পিড পোস্ট পরিষেবা আরও উন্নত করা এবং সৌরশক্তি প্রকল্প সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ডাক বিভাগ উদ্যোগী হয়েছে। প্রযুক্তিনির্ভর পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে শহর ও গ্রাম—উভয় এলাকার মানুষের কাছে ডাক বিভাগের পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
জাতীয় ডাক সপ্তাহ উপলক্ষে আগামী কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ১২ অক্টোবর ডাকটিকিট দিবস, ১৩ অক্টোবর আর্থিক অন্তর্ভুক্তি দিবস, ১৪ অক্টোবর মেল ও পার্সেল দিবস এবং ১৫ অক্টোবর প্রযুক্তি ও উদ্ভাবন দিবস পালন করা হবে। ঐতিহ্যবাহী ডাক পরিষেবাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই জাতীয় ডাক সপ্তাহের কর্মসূচির মাধ্যমে তুলে ধরতে চাইছে পশ্চিমবঙ্গ ডাক বিভাগ।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/ayushman-cards-to-be-delivered-to-homes-state-launches-major-initiative-regarding-postal-services]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/ZREkiyF2lO0nYAXvJ4J5KXijtk1D3xrOFRtZi5lx.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:47:22 +0530</PublishDate><Description><![CDATA[
ডুরান্ড কাপের ফাইনালে  ডার্বি জিতেছিলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস( EBFC Head Coach Antonio Lopez Habas )। সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন কিন্ত আইএফএ শিল্ড ফাইনালে হারের পরই মেজাজ হারালেন লাল হলুদের হেডস্যার। বৃহস্পতিবার ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে আসেননি। তবে ডার্বি হারের ২৪ ঘণ্টার মধ্যেই গর্জে উঠলেন হাবাস। তবে সাংবাদ মাধ্যমের সামনে নয় সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো বিস্ফোরণ ঘটালেন।
সোশ্যাল মিডিয়ায় হাবাস লিখছেন, “আমি একজন সিরিয়াস ও পেশাদার কোচ। বিশ্বের যেকোনও কোচের মতো আমিও ম্যাচ জিতি এবং ম্যাচ হারি। কিন্তু আমি কখনই সার্কাসের জন্তু মতো আচরণ মেনে নেব না। আর দুর্ভাগ্যজনকভাবে এই পুরো টুর্নামেন্ট আমাকে ঠিক সেই অনুভূতিটাই দিয়েছে।“
 এখানে থেমে না থেকে হাবাস আরও লেখেন, “সূচি বানানো, মাঠের পরিস্থিতি, রেফারিং থেকে প্রতিপক্ষ নির্বাচন, সব জায়গায় একই অবস্থা। এটাকে কোনও ভাবেই পেশাদার প্রতিযোগিতা বলা যায় না। পেশাদারদের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে। আমি এই ব্যাপারে কোনও ভাবে আপস করতে রাজি নই।”
 ইস্টবেঙ্গলের অন্দরের খবর, এএফসি-র কথা মাথায় রেখেই শিল্ড ফাইনালে অতিরিক্ত সাবধানী ছিলেন হাবাস। ফাইনাল এবং ডার্বি দু’টো বিষয় এক হওয়ায় ম্যাচটা হাইভোল্টেজ হলেও বাড়তি শক্তি খরচ করতে চাননি। যদিও গোটা ম্যাচে যথেষ্টই তৎপর ছিলেন হাবাস। বিরতিতে রেফারির সঙ্গে তর্কও জুড়ে দেন।
আগামী মঙ্গলবার এসিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে লাল হলুদের। তার আগে ডার্বিতে রক্ষণের স্তম্ভ আনোয়ারকে খেলাননি হাবাস। তার ফলও ভুগতে হয়েছে। যদিও শিল্ড হারলেও ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়ে দিয়েছেন, "হাবাসের উপরে আমাদের আস্থা আছে।"
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/sports/ebfc-head-coach-antonio-lopez-habas-talk-about-ifa-shiled-final]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/hDCgU4otZMaf2mFOvVQH0j0DestgNkkbYGeJTEbV.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:38:33 +0530</PublishDate><Description><![CDATA[
বলিউডের পর্দায় যখনই কোনো গ্যাংস্টার বা রাগী পুলিশ অফিসারের চরিত্রে নানা পাটেকর অভিনয় করতেন, তাঁর চোখ-মুখের অভিব্যক্তি আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে দর্শকরা শিউরে উঠতেন। পর্দায় অপরাধ জগতের এই নিখুঁত চিত্রায়নের পেছনে অভিনেতার বাস্তব জীবনের এক গভীর পারিবারিক যোগসূত্র ছিল। মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন মান্য সুর্ভে বা মনোহর সুর্ভে ছিলেন নানা পাটেকরের আপন মামাতো ভাই। এই মান্য সুর্ভেই ১৯৮১ সালে দাউদ ইব্রাহিমের বড় ভাই শাবির ইব্রাহিম কাসকরকে গুলি করে হত্যা করেছিলেন। 
কুখ্যাত এই গ্যাংস্টারের সঙ্গে নানা পাটেকরের পারিবারিক সম্পর্ক এবং মুম্বই আন্ডারওয়ার্ল্ডের সেই রক্তক্ষয়ী ইতিহাসে শিউরে উঠছেন মানুষ। 
আশির দশকে মুম্বই আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তারের লড়াইয়ে দাউদ ইব্রাহিমের গ্যাং-এর প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন মান্য সুর্ভে। ১৯৮১ সালের ১২ ফেব্রুয়ারি প্রভাদেবী এলাকার একটি পেট্রল পাম্পে দাউদ ইব্রাহিমের বড় ভাই শাবির কাসকরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেন মান্য সুর্ভে ও তাঁর সহযোগীরা। এই ঘটনা পুরো মুম্বইয়ের অপরাধ জগৎকে কাঁপিয়ে দিয়েছিল এবং দাউদ গ্যাংয়ের ভিত নাড়িয়ে দিয়েছিল।
আরও পড়ুন: শীতের কলকাতায় ভোজিনহা! মুখ্যমন্ত্রীর জন্য বিশ্বকাপার পাঠালেন বিশেষ উপহার
এই হত্যাকাণ্ডের পর পুলিশি তৎপরতা বৃদ্ধি পায়। ১৯৮২ সালের ১১ জানুয়ারি ওয়াডালা এলাকায় মুম্বই পুলিশের চালানো প্রথম অফিশিয়াল এনকাউন্টারে মান্য সুর্ভে নিহত হন। এই সত্য ঘটনা অবলম্বনেই পরবর্তীতে বলিউডে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমাটি তৈরি হয়েছিল। 
অনেকেই মনে করেন নানা পাটেকরের নিজের ভাই অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন, তবে এটি ভুল ধারণা। মূলত তাঁর মামাতো ভাই মান্য সুর্ভের কারণে শৈশব থেকেই অপরাধ জগতের পরিবেশ খুব কাছ থেকে দেখেছিলেন নানা। এক সাক্ষাৎকারে নানা পাটেকর নিজেই স্বীকার করেছিলেন যে, পরিস্থিতির ফেরে তিনিও হয়তো আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে যেতে পারতেন। তবে তিনি অপরাধের অন্ধকার পথ বেছে না নিয়ে থিয়েটার, কমার্শিয়াল আর্ট এবং অভিনয়কে নিজের জীবন হিসেবে বেছে নেন। 
আরও পড়ুন: ১০ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, JNU থেকে বরখাস্ত অধ্যাপক
অপরাধ জগতের সঙ্গে নানার ব্যক্তিগত জীবনের আরেকটি বেদনাদায়ক সংযোগ রয়েছে। ১৯৯৩ সালের ১২ মার্চ দাউদ ইব্রাহিমের মদতে ঘটা মুম্বই ধারাবাহিক বোমা বিস্ফোরণে একটি বাসে যাতায়াত করার সময় বিস্ফোরণের মুখে পড়ে নানা পাটেকর তাঁর নিজের আপন ভাইকে হারান। এই কারণে তিনি আজীবন আন্ডারওয়ার্ল্ড ও এর মদতদাতাদের তীব্র ঘৃণা করে এসেছেন। 
অভিনয় জগতে নিজের অসাধারণ প্রতিভা দিয়ে পরিচয় তৈরি করলেও, মুম্বইয়ের অন্ধকার ইতিহাসের একটি বড় অধ্যায়ের সঙ্গে নানা পাটেকরের পারিবারিক নাম চিরকাল জড়িয়ে থাকবে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/entertainment/nana-patekars-brother-killed-dawoods-elder-brother-did-he-really-have-ties-to-the-underworld]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/lqAMqZvtxbOshacTzRDuwS3g1I0MO9gWEvCMYKZn.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:35:45 +0530</PublishDate><Description><![CDATA[
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে (WBHS) অন্তর্ভুক্ত সরকারি কর্মী, পেনশনভোগী এবং তাঁদের নির্ভরশীলদের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) অথবা আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার (West Bengal Government)। শুক্রবার অর্থ দফতরের (Finance Department) মেডিক্যাল সেলের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা ডব্লিউবিএইচএসের আওতায় থেকেও ওই কার্ডগুলি নিজেদের বা পরিবারের সদস্যদের নামে রেখেছেন, তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা সমর্পণ করতে হবে। 
আরও পড়ুন: বাইপাসের ধাবা-বেকারি নিয়ে দুর্নীতির অভিযোগ! তদন্তে বিশেষ কমিশন
এই বিষয়ে প্রশাসনিক কর্তাদের নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে অর্থ দফতর ।  কার্ড সমর্পণের প্রমাণপত্র-সহ নির্ধারিত ঘোষণাপত্র জমা দিতে হবে।  সমস্ত অফিসপ্রধান, ডিডিও এবং পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন এই ঘোষণাপত্র গ্রহণ করেন, নথিপত্র যথাযথভাবে যাচাই করেন এবং পুরো প্রক্রিয়াটি খাতায়-কলমে নথিভুক্ত রাখেন । এই প্রক্রিয়া ৩১ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। 
সরকার স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে ডব্লিউবিএইচএসের চিকিৎসা-সংক্রান্ত সমস্ত সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হবে। কর্মচারীদের ক্ষেত্রে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে শৃঙ্খলামূলক ব্যবস্থাও নেওয়া হবে। নির্দেশিকার সঙ্গে কার্ড সমর্পণের ঘোষণাপত্রের নমুনাও প্রকাশ করা হয়েছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/government-employees-must-submit-swasthya-sathi-and-ayushman-cards-guidelines-issued]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/9bUi3sPqbGHaOwM0hc30bIiZizSG0ER7p54MYlOO.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:32:53 +0530</PublishDate><Description><![CDATA[
“মাছি মারতে কেউ হাতুড়ি চালায় না!” একটি প্রতিবাদ কর্মসূচির জেরে গোটা শহরের পরিবহণ ব্যবস্থায় এমন প্রভাব পড়বে কেন? নিরাপত্তার প্রশ্নে দিল্লির প্রশাসনিক পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে কার্যত এই প্রশ্নই তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষের যাতায়াতের সুযোগ সংকুচিত করার প্রবণতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত এই মন্তব্য করেব। শনিবারের কর্মসূচিকে সামনে রেখে রেল ও মেট্রো পরিষেবা (Rail and Metro Services) সম্পূর্ণ বন্ধ রাখার পরিবর্তে বিকল্প ব্যবস্থা খুঁজে দেখার নির্দেশ দিয়েছে আদালত।
দিল্লির যন্তর মন্তরে শনিবারের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নামার প্রস্তুতি নিয়েছে CJP- সহ একাধিক রাজনৈতিক ও ছাত্র সংগঠন। কর্মসূচির আগেই ট্রেন চলাচলে পরিবর্তন, একাধিক পরিষেবা বাতিল এবং মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত সামনে আসে। তাতেই প্রশ্ন ওঠে, একটি নির্দিষ্ট এলাকার নিরাপত্তা সামলাতে গিয়ে রাজধানীর বিস্তীর্ণ অংশের যাতায়াত ব্যবস্থা ব্যাহত করা কতটা সমীচীন।
বিষয়টি আদালতে নিয়ে যান সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি। তাঁর আইনজীবী কপিল সিব্বল শুনানিতে পরিবহণ পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরেন। তাঁর বক্তব্য, প্রতিবাদে অংশগ্রহণকারীদের চলাচলে বাধা তৈরির পাশাপাশি এই সিদ্ধান্তের মাশুল গুনতে হতে পারে এমন বহু মানুষকে, যাঁদের সঙ্গে কর্মসূচির কোনও সম্পর্কই নেই। প্রতিদিনের কাজ, অফিস কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে যাঁদের যাতায়াত করতে হয়, তাঁরাও এর ফলে সমস্যায় পড়তে পারেন।
মামলাটি শুনেছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ। আদালতের বক্তব্যে উঠে আসে, দিল্লির মতো ব্যস্ত শহরে গণপরিবহণের গুরুত্ব আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ কর্মস্থলে পৌঁছতে কিংবা বাড়ি ফিরতে ট্রেন ও মেট্রোর উপর নির্ভর করেন। দিল্লির সঙ্গে গুরুগ্রাম ও গ্রেটার নয়ডার মতো সংলগ্ন অঞ্চলের যোগাযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তের প্রভাব যে একটি প্রতিবাদস্থলের সীমানায় আটকে থাকবে না, তা প্রশাসনের বিবেচনায় রাখা দরকার।
আরও পড়ুন: বাইপাসের ধাবা-বেকারি নিয়ে দুর্নীতির অভিযোগ! তদন্তে বিশেষ কমিশন
নিরাপত্তার যুক্তিকে অবশ্য পুরোপুরি অস্বীকার করেনি আদালত। বরং পরিস্থিতি বুঝে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুযোগ প্রশাসনের রয়েছে বলেই জানিয়েছে বেঞ্চ। কিন্তু সেই ব্যবস্থা এমন হতে হবে, যাতে ঝুঁকি সামলানোর পাশাপাশি নাগরিকদের স্বাভাবিক চলাচলও বজায় থাকে। কোনও নির্দিষ্ট পরিস্থিতির মোকাবিলায় গোটা পরিবহণ ব্যবস্থাকে অচল করে দেওয়া তার সমাধান হতে পারে না প্রধান বিচারপতির মন্তব্যে সেই বার্তাই স্পষ্ট হয়েছে।
মেট্রো পরিষেবা নিয়ে আদালতের নির্দেশও তাৎপর্যপূর্ণ। শনিবার পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার বদলে প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা কমানো যেতে পারে। একই সঙ্গে, কোন কোন রাস্তা বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে, তা নতুন করে খতিয়ে দেখার কথাও বলেছে বেঞ্চ। সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা কমাতে বিধিনিষেধে সংশোধন আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, রেল ও মেট্রো সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।
আরও পড়ুন: এটা কোনও ভোট হয়েছে! উপনির্বাচনের ফলকে ফুৎকারে উড়িয়ে কটাক্ষ মমতার
একটি প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার প্রস্তুতি কত দূর পর্যন্ত যেতে পারে, এই মামলায় সেই প্রশ্নই সামনে এসেছে। সুপ্রিম কোর্টের অবস্থান, পরিস্থিতি সামলানোর দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অপ্রয়োজনীয়ভাবে বিপর্যস্ত করা উচিত নয়। প্রধান বিচারপতির এক বাক্যের মন্তব্যেই ধরা পড়েছে সেই অসন্তোষ। নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কিন্তু তার জন্য অযথা বড় মাপের পদক্ষেপ কেন!
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/india-news/supreme-court-reprimands-delhi-government-over-decision-to-shut-down-metro]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/Cg2hEAuv0dbtF9zBnftGHbdjGf60ytQpugbNOZft.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:29:00 +0530</PublishDate><Description><![CDATA[
নয়ডার (Noida) জেবর আন্তর্জাতিক বিমানবন্দরের (Jewar Airpor) নাম বদলের প্রস্তাবে অনুমোদন দিল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মন্ত্রিসভা। এ বার থেকে এই বিমানবন্দরের নাম হতে চলেছে "নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর"। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর দাবি, আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান পরিবহণ কেন্দ্র হয়ে উঠবে এই বিমানবন্দর। জীবিত থাকাকালেই ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়াম কিংবা বিমানবন্দর, ভারতের ইতিহাসে এমন নজির আগে কখনো দেখা যায়নি।
উত্তরপ্রদেশে সরকারের বক্তব্য, নয়ডায় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) অবদানের কথা মাথায় রেখেই এই নামকরণের প্রস্তাব আনা হয়েছে। যোগী জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। পরিকাঠামোর দিক থেকেও যথেষ্ট বৈশিষ্ট্যপূর্ণ এই বিমানবন্দর। প্রথম পর্যায়ের নির্মাণে খরচ হয়েছে প্রায় ১১ হাজার ২৮২ কোটি টাকা। এই পর্যায়ে বছরে ১ কোটি ২০ লক্ষ যাত্রীকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে সেই ক্ষমতা বাড়িয়ে বছরে প্রায় ৭ কোটি যাত্রী পরিবহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিমানবন্দরে রয়েছে ৩ হাজার ৯০০ মিটার দীর্ঘ রানওয়ে, পাশাপাশি আধুনিক নেভিগেশন ও বিমান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থাও।
আরও পড়ুন: সস্তার ‘সুপারফুড’ ডিম! কী বলছেন বিশেষজ্ঞরা জেনে নিন
উল্লেখ্য, এর আগে গুজরাতের আহমেদাবাদ মোতেরায় স্টেডিয়ামের নামও প্রধানমন্ত্রীর নামে করা হয়েছিল। ২০২১ সালে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে থাকা ওই স্টেডিয়ামের নাম বদলে রাখা হয় "নরেন্দ্র মোদি স্টেডিয়াম"। এ বার উত্তরপ্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলের প্রস্তাব ঘিরেও সেই প্রসঙ্গ সামনে এল।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/india-news/a-gift-from-modi-for-the-next-25-years-international-airport-in-uttar-pradesh-to-be-renamed-yogi-makes-the-announcement]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/M5yoWFYLaTbRARNkHm0khSiXy6RrWDcAIG7nHzje.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:28:33 +0530</PublishDate><Description><![CDATA[
কলকাতায় জমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পত্তি ব্যবহার ঘিরে ওঠা একাধিক অভিযোগের তদন্তে সক্রিয় হয়েছে রাজ্য সরকারের বিশেষ কমিশন। শুক্রবার ইএম বাইপাস (EM Bypass) সংলগ্ন একটি ধাবা ও বেকারিকে কেন্দ্র করে তদন্তকারীদের তৎপরতা দেখা যায়। পুলিশের বড় বাহিনী নিয়ে এলাকায় গিয়ে তাঁরা সংশ্লিষ্ট নির্মাণ এবং তার আশপাশের জমি পরীক্ষা করেন। জলাভূমি ভরাট করে ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই পদক্ষেপ।
এই ঘটনায় অভিযোগকারী মনোজকুমার বর্মণের (Manojkumar Barman) দাবি, জমি ভরাটের বিষয়টি তিনি গত অগস্টেই কমিশনের নজরে এনেছিলেন। তাঁর অভিযোগে স্থানীয় তৃণমূলের এক প্রাক্তন পুরপ্রতিনিধির নাম উঠে এসেছে। ওই ব্যক্তির প্রভাবেই জমি দখল ও নির্মাণের কাজ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবারের পরিদর্শনে কমিশনের প্রতিনিধিরা জমির বিভিন্ন অংশের মাপজোখ করেন এবং নির্মাণের সঙ্গে সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন। তবে অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া এই তদন্তে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর অবকাশ রয়েছে।
তদন্তের পরবর্তী পর্যায়ে জমির নথি ও সরকারি অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জলাভূমির জমিতে বাণিজ্যিক নির্মাণের অনুমতি ছিল কি না, পরিবেশ সংক্রান্ত বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি জমির বাস্তব পরিস্থিতিও পর্যালোচনা করছে কমিশন।
অন্যদিকে কলেজের সম্পত্তি ব্যবহার নিয়েও আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। হরিমোহন ঘোষ কলেজের সম্পত্তি ব্যবহার করে আর্থিক অনিয়মের অভিযোগও তদন্তকারীদের নজরে রয়েছে। কলেজের জমিতে নির্মিত একটি অডিটোরিয়াম বাণিজ্যিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হতো বলে অভিযোগ। সেই সূত্রে প্রাপ্ত টাকার যথাযথ হিসাব রাখা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার এই বিষয়েই তদন্তে পদক্ষেপ করা হয়। কলেজের গভর্নিং বডির প্রাক্তন সভাপতি তথা রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও তদন্ত চলছে বলে অভিযোগ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: ১০ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, JNU থেকে বরখাস্ত অধ্যাপক
এই মামলায় স্থানীয় কাউন্সিলর রঞ্জিত শীলকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীদের হাতে কিছু নথি ও তথ্য এসেছে বলে দাবি করা হলেও, সেগুলি থেকে কী সিদ্ধান্তে পৌঁছনো যায়, তা এখনও স্পষ্ট নয়। কলেজের আয় কোথায় জমা পড়েছিল এবং অডিটোরিয়াম ভাড়া দিয়ে পাওয়া অর্থের হিসাব কীভাবে রাখা হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে কমিশন। বাইপাসের জমি সংক্রান্ত অভিযোগের পাশাপাশি কলেজের আর্থিক লেনদেনের বিষয়টিও এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/city-news/allegations-of-corruption-regarding-bypass-dhabas-and-bakeries-special-commission-to-investigate]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/fVQAN8KR4bHvCusmmrOO0AvgSEZU2cS1mLrvx45c.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:24:42 +0530</PublishDate><Description><![CDATA[
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koyel Mallik)। শুক্রবার বিধানসভায় (Assembly) এসে সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনও প্রার্থী না থাকায় তাঁর জয় নিশ্চিত হয়।
রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ পদ থেকে গত ১৬ জুলাই ইস্তফা দিয়েছিলেন কোয়েল। সেই আসনেই বিজেপির (BJP) প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে ফের রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেলেন তিনি। তৃণমূলের সাংসদ থাকাকালীন তিনি কোনও দিনই রাজ্যসভার অধিবেশনে যোগ দেননি। আড়াই মাসের মধ্যেই দল বদলে নতুন রাজনৈতিক পরিচয়ে সংসদে ফিরছেন তিনি।
শংসাপত্র গ্রহণের পর কোয়েল বলেন, দেশের স্বার্থে কাজ করাই তাঁর লক্ষ্য। নতুন দায়িত্বে তিনি কী ভূমিকা পালন করেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
কোয়েলের দলবদল নিয়ে আগেই তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য ও উদারতার সুযোগ নিয়ে কয়েক জন বিশিষ্ট ব্যক্তি পরে দলত্যাগ করেছেন। কোয়েলের ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ বলেই মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, জনপ্রিয় মুখ কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠিয়ে সাংস্কৃতিক ও জনপরিসরে নিজেদের গ্রহণযোগ্যতা আরও বাড়ানোর বার্তা দিতে চাইল বিজেপি।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/koel-to-rajya-sabha-unopposed-from-bjp]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/VQAftGE3w30gr1XDsuqksgZSQKZUUnDQgUgNl1BN.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:23:35 +0530</PublishDate><Description><![CDATA[
অন্তত ১০ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। সেই অভিযোগের তদন্তের পর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) থেকে বরখাস্ত করা হল অধ্যাপক (Professor) তথা কংগ্রেস সাংসদ আংগোমচা বিমোল অকোইজামকে (Angomcha Bimol Akoijam)। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির তদন্তের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মণিপুর (Manipur) থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন অকোইজাম।
আরও পড়ুন: জঙ্গিকে ‘শহিদ’ তকমা! PDP নেতার মন্তব্যে কাশ্মীরে বিতর্কের ঝড়
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অধ্যাপকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি বিস্তারিতভাবে খতিয়ে দেখেছে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি। তদন্তের রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের চাকরির বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির সুপারিশ করা হয়। সেই সুপারিশ মেনেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জেএনইউয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসের অধীন সেন্টার ফর দ্য স্টাডি অফ সোশ্যাল সিস্টেমসের অধ্যাপক ছিলেন অকোইজাম। প্রায় এক মাস আগে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। অন্তত ১০ জন ছাত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন।
অভিযোগকারিণীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে নিজের বাসভবনে বিভিন্ন আড্ডা ও জমায়েতে ছাত্রীদের আমন্ত্রণ জানাতেন ওই অধ্যাপক। সেখানে তাঁদের উদ্দেশে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি, ক্লাস চলাকালীনও তিনি অশালীন ও আপত্তিকর মন্তব্য করতেন বলে অভিযোগ করেন কয়েক জন ছাত্রী। প্রাথমিক অভিযোগ সামনে আসার পর বিশ্ববিদ্যালয়ের আরও কয়েক জন ছাত্রী একই ধরনের অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হন। এরপরই বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। তদন্তের রিপোর্ট জমা পড়ার পর চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হল।
অন্যদিকে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন অকোইজাম। তাঁর দাবি, মিথ্যা অভিযোগ তুলে একটি চক্রান্তকারী গোষ্ঠী তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তবে আভ্যন্তরীণ তদন্তের পর অবশেষে জেএনইউ-র চাকরি খোয়াতে হল আকইজামকে। অধ্যাপনার পাশাপাশি বর্তমানে লোকসভার সদস্য অকোইজাম। ২০২৪ সালের নির্বাচনে মণিপুর থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন তিনি।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/india-news/professor-angomcha-bimol-akoijam-dismissed-from-jnu-over-allegations-of-sexually-harassing-10-female-students]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/zpvKiEGUydZk1iw7moompz4nYgUE5kwN040hlHuE.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:19:09 +0530</PublishDate><Description><![CDATA[
কয়েকদিন আগেই  কলকাতায় খেলে গিয়েছে ব্রাজিল ও উরুগুয়ে ২ বিশ্ব চ্যাম্পিয়ন দল। শীতের  শহরে কলকাতায় আসতে চলেছেন আরও এক বিশ্বকাপার!  কয়েক মাস আগে বিশ্বকাপে চমক দেখিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা(Vozinha)। তাঁকেই কলকাতায় নিয়ে আসতে পারেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। 
বৃহস্পতিবার রাতে শতদ্রুর সঙ্গে আলোচনা হয় ভোজিনহার (Vozinha)।পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী ডিসেম্বরে শহরে আসতে পারেন কেপ ভের্দের এই গোলরক্ষক। কলকাতায় ফুটবল নিয়ে একটি কর্মশালা আয়োজনের ভাবনাও রয়েছে।
 ভারতীয় ফুটবল সম্পর্কে আগ্রহ রয়েছে ভোজিনহার। কলকাতায় ফুটবল নিয়ে উন্মাদনার কথাও শুনেছেন তিনি।   ভারতীয় ফুটবল নিয়ে নানা খোঁজখবর নেন। ভারতে ফুটবলের জনপ্রিয়তা কতটা, কলকাতার মানুষের ফুটবল নিয়ে আবেগই বা কেমন, জানতে চান সেসবই। 
এখানেই শেষ নয় আইএসএল সম্পর্কেও জানতে চান তারকা এই গোলরক্ষক। আইএলএলে খেলতেও তিনি আগ্রহী। শুধু তাই নয়, কলকাতার ফুটবলপ্রেমীদের আবেগ কাছ থেকে দেখার ইচ্ছাও রয়েছে তাঁর। 
শতদ্রু ভোজিনহাকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার এসেছে। নতুন সরকার ফুটবল নিয়ে খুবই আগ্রহী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ- ফুটবলের পাশে থেকে প্রশাসনিক ভাবে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন।’’
 ফুটবল নিয়ে মুখ্যমন্ত্রীর আগ্রহের কথা শুনে শতদ্রুর হাত দিয়ে পাঠাচ্ছেন বিশেষ উপহারও। ভোজিনহা এখন খেলেন চিলের ক্লাব কোলো-কোলোয়। ক্লাবের ২৯ নম্বর জার্সিতে সই করে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘‘আমার বন্ধু স্যার শুভেন্দুর জন্য।’’
এর আগে এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগুয়েতার মতো বিখ্যাত গোলকিপারকে ভারতে এনেছিলেন শতদ্রু। এ বার সেই তালিকায় ভোজিনহার নামও যোগ হতে পারে। সোশাল মিডিয়ায় শতদ্রু লিখেছেন, ‘মার্তিনেজ় ও হিগুয়েতার মতো কিংবদন্তি গোলকিপারদের ভারতে নিয়ে এসেছি। এ বার মনে হচ্ছে, সেই তালিকায় আরও একটি বিশেষ নাম যোগ হতে চলেছে। 
তবে মেসি কাণ্ডের পর শতদ্রুর ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে। এবার তাঁকে বাড়তি সতর্ক থাকতে হবে। 
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/sports/cape-verde-goalkeeper-vozinha-may-be-come-kolkata]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/w2IYN87ze3VtbRdRcs0vvyPJpXLM46p0gRI2LyhD.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:16:54 +0530</PublishDate><Description><![CDATA[
  “এটা কোনও ভোট হয়েছে যে, ফল নিয়ে বলব। এরা ঠিক মতো ছাপ্পাও মারতে পারে না!” রাজ্যের দুই উপনির্বাচনে বিজেপির (BJP) ফল নিয়ে তীব্র কটাক্ষ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের ছাপ্পা ভোটের অভিযোগ তুলে মমতা বলেন, ”তার মানে পুলিশকে দিয়ে ছাপ্পা করালে এরকমই হয়।”
শুক্রবারই নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। দু জায়গাতেই পদ্ম ফুটেছে। তার পরেই দিল্লিতে (Delhi) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে ‘ইন্ডিয়া’র বৈঠকের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই ফল নিয়ে তীব্র নিশানা করেন বাংলার বর্তমান শাসকদল ও সরকারকে। তার আগেই নবান্ন থেকে উপনির্বাচনের ফল নিয়ে বিস্তারিত সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই কথার প্রসঙ্গে একরাশ বিরক্তি উগরে মমতা বলেন, “আরে ছাড়ুন, আরে ছাড়ুন ছাড়ুন। মাথাটা আগে ঠিক করতে বলুন।”
নন্দীগ্রামে শুভেন্দুর ছাড়া আসনে জিতেছেন তাঁর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার জিতেছেন ৭২ হাজারের বেশি ভোটে। শুভেন্দু দাবি করেন, সংখ্যালঘুদের সঙ্গে তাঁদের “ফ্রেন্ডশিপ বন গয়া”। সেই দাবি উড়িয়ে মমতা বলেন, ভোটই হয়নি। শুধু ছাপ্পা। 
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/mamata-remarks-dismissing-the-by-election-results-with-contempt]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/LoWTznZJVn1kvaLYRoWAYlbteurB6gCg4KFhpsR2.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 19:14:13 +0530</PublishDate><Description><![CDATA[
পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ফলাফলে গেরুয়ার ঝড়। আর সেই ঝড়কেই সাইক্লোনের রূপ দিলেন গায়ক অরিজিৎ সিং। রাজ্যের উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন নিজের এক্স হ্যান্ডেলে অরিজিৎ চার লাইনের একটি ইঙ্গিতপূর্ণ ছোট কবিতা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন- 
“হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনে কি পারি?
গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান, গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।”
পোস্টটির ছত্রে ছত্রে ব্যঙ্গের সুর স্পষ্ট হলেও, অরিজিৎ সিং ঠিক কাকে বা কোন ঘটনাকে লক্ষ্য করে এই খোঁচা দিয়েছেন, তা নিয়ে কোনও নির্দিষ্ট বা অফিসিয়াল ব্যাখ্যা দেননি। তবে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নেটিজেনরা এর নানা অর্থ খুঁজছেন, যা নিয়ে জল্পনা তুঙ্গে। 
আরও পড়ুন: সস্তার ‘সুপারফুড’ ডিম! কী বলছেন বিশেষজ্ঞরা জেনে নিন
অরিজিৎ সিং এবং ‘গেরুয়া’ রঙের বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১৫ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমার বিখ্যাত গান “রং দে তু মোহে গেরুয়া” গেয়েছিলেন অরিজিৎ। ২০২২ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনী মঞ্চে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি এই গানটির কয়েক লাইন গেয়ে শোনান।
এর কিছুদিন পরেই কলকাতায় তাঁর একটি পরিকল্পিত কনসার্টের অনুমতি বাতিল বা স্থান পরিবর্তন হওয়া নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে তুমুল রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়। বিজেপির দাবি ছিল, মুখ্যমন্ত্রীর সামনে গেরুয়া গান গাওয়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে জি-২০ (G20) ইভেন্টের সূচির কারণেই নিরাপত্তার স্বার্থে ভেন্যু পরিবর্তন করতে হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালের একটি কনসার্টে অরিজিৎ নিজেই এই বিতর্ক নিয়ে সরব হয়ে বলেছিলেন, একটি রঙ নিয়ে এত রাজনীতি বা বিতর্ক হওয়াটা অত্যন্ত আশ্চর্যের।
আরও পড়ুন: জঙ্গিকে ‘শহিদ’ তকমা! PDP নেতার মন্তব্যে কাশ্মীরে বিতর্কের ঝড়
সম্প্রতি কলকাতার সাংস্কৃতিক ও রাজনৈতিক বৃত্তে গেরুয়া রঙকে কেন্দ্র করে নতুন কিছু ঘটনা ঘটেছে। কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একটি ঘরের রঙ গেরুয়া করা এবং পরবর্তীতে শিল্পীদের একাংশের প্রতিবাদে তা সাদা করে দেওয়া ও পুনরায় তা গেরুয়া করার ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই সমস্ত ঘটনা এবং সমসাময়িক রাজনৈতিক আবহের মাঝেই অরিজিতের এই কবিতাটি নতুন করে জল্পনা উসকে দিল।
আরও পড়ুন: আর্টিফিশিয়াল ম্যানুফ্যাকচার্ড ম্যান্ডেট! নন্দীগ্রাম-রেজিনগরের ফল নিয়ে তোপ কুণালের
সাধারণত সরাসরি রাজনৈতিক মন্তব্য বা দলে জড়ানো থেকে দূরে থাকলেও, অরিজিৎ সিং মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নাগরিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে তাঁর তীক্ষ্ণ রসকষপূর্ণ এবং রূপকধর্মী মন্তব্যের মাধ্যমে নিজের নাগরিক মত প্রকাশ করে থাকেন। তাঁর ভক্ত এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই পোস্টের মাধ্যমে তিনি হয়তো সমসাময়িক কোনো রাজনৈতিক চাপ বা রঙ নিয়ে চলতে থাকা সংকীর্ণ রাজনীতির বিরুদ্ধেই কাব্যিক প্রতিবাদ জানিয়েছেন।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/entertainment/out-of-fear-of-saffron-i-sing-the-praises-of-saffron-what-does-arijits-suggestive-post-imply-speculation-runs-high]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/MNu8LoO10ljRn4MCqYSlVcMP4Hxr1ZixuQ1leQEN.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 18:56:41 +0530</PublishDate><Description><![CDATA[
সেনার গুলিতে ২০১৬ সালে মৃত্যু হয়েছিল হিজবুল মুজাহিদিনের (Hizbul Mujahideen) কমান্ডার বুরহান ওয়ানির (Burhan Wani)। এবার সেই জঙ্গিকেই ‘শহিদ’ বলে উল্লেখ করে বিতর্কে জড়ালেন পিডিপি নেতা আবদুল কবির (Abdul Kabir)। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কিস্তওয়াড়ায় একটি জনসভায় করা তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিতর্কের মধ্যেই পুলিশ গ্রেফতার করেছে পিডিপি নেতাকে।
আরও পড়ুন: সস্তার ‘সুপারফুড’ ডিম! কী বলছেন বিশেষজ্ঞরা জেনে নিন
কী এমন বলেছিলেন আবদুল! দলীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বুরহান ওয়ানির মৃত্যুর প্রসঙ্গ তোলেন তিনি। তাঁর দাবি, বুরহান যখন মারা যান, তখন বিজেপির নেতারাই ক্ষতিপূরণ নিয়ে তাঁর বাড়িতে পৌঁছেছিলেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, একজন জঙ্গিকে কীভাবে শহিদের মর্যাদা দেওয়া যায়? তবে সমালোচনার মুখেও নিজের বক্তব্য থেকে সরতে চাননি আবদুল। তাঁর সাফ কথা, গণতান্ত্রিক দেশে কে কী বলবেন, তা তাঁর ব্যক্তিগত পছন্দের বিষয়। নিজের মত প্রকাশের অধিকার রয়েছে তাঁর।
আরও পড়ুন: রাজ্যে কবে ছাত্র সংসদ নির্বাচন? আর জি করে ABVP-র সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী
এই মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে কাশ্মীরি পণ্ডিতদের একাংশের মধ্যে। বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন ‘রুটস ইন কাশ্মীর’-এর মুখপাত্র অমিত রায়নার বক্তব্য, বুরহান ওয়ানির মতো এক সন্ত্রাসবাদী কমান্ডারকে শহিদ বলে উল্লেখ করা মানে জঙ্গি হামলায় প্রাণ হারানো মানুষদের পরিবারের যন্ত্রণাকে আরও বাড়িয়ে দেওয়া। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের অভিযোগ, সন্ত্রাসবাদ নিয়ে নরম মনোভাব দেখিয়ে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছে পিডিপি। বিজেপি নেতা যুধবীর শেট্টি আবদুলের মন্তব্যকে অত্যন্ত মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেসব সেনাকর্মী প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের কাছে পিডিপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত। তাঁর মতে, কোনওভাবেই সন্ত্রাসবাদীদের প্রশংসা করা যায় না।
উল্লেখ্য, একসময় হিজবুল মুজাহিদিনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন বুরহান ওয়ানি। জম্মু ও কাশ্মীরে ভারতবিরোধী প্রচার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে নিরাপত্তা বাহিনীর নজরে ছিলেন তিনি। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল সরকার। ২০১৬ সালে সেনার অভিযানে মৃত্যু হয় তাঁর। এবার সেই বুরহানকে ‘শহিদ’ বলায় নতুন করে উত্তপ্ত কাশ্মীরের রাজনীতি।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/india-news/militant-labeled-a-martyr-pdp-leaders-remark-sparks-a-storm-of-controversy-in-kashmir]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/7v8BXzvJ6pMjhijOjarl7xp2dZlnkZfqhCzH4vZc.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 18:43:19 +0530</PublishDate><Description><![CDATA[
প্রোটিনের অন্যতম সস্তা ও সহজলভ্য উৎস হল ডিম। তবে ডিম খাওয়া নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্নের শেষ নেই। কেউ বলেন ডিমের কুসুম হার্টের ক্ষতি করে, আবার কারও মতে প্রতিদিন ডিম খাওয়া ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এই সব জল্পনা ও প্রশ্নের অবসান ঘটাতে পুষ্টিবিজ্ঞানীরা ডিমের পুষ্টিগুণ এবং এর সঠিক ব্যবহার নিয়ে নির্দিষ্ট কিছু তথ্য সামনে এনেছেন।
আরও পড়ুন: বইমেলা আয়োজন কোনো ‘জন-দায়িত্ব’ নয়, গিল্ডের বিরুদ্ধে রিট মামলা খারিজ কলকাতা হাইকোর্টের
ডিম সম্পর্কিত মূল প্রশ্নগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা আলোচনা করা হল- 
প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ?
হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষকদের একটি বড় গবেষণা অনুযায়ী, একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন একটি করে আস্ত ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায় না। তবে চিকিৎসকদের মতে, যাদের ইতিমধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা গুরুতর হৃদরোগ রয়েছে, তাদের সপ্তাহে ৩ থেকে ৪টির বেশি ডিমের কুসুম না খাওয়াই শ্রেয়। 
আরও পড়ুন: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়, ‘মানুষের রায় নয়’, তোপ কুণালের
ডিমের কুসুম কি সত্যিই কোলেস্টেরল বাড়ায়?
আগে মনে করা হত ডিমের কুসুমে থাকা উচ্চ কোলেস্টেরল (একটি মাঝারি ডিমে প্রায় ১৮৫-২০০ মিলিগ্রাম) সরাসরি রক্তের কোলেস্টেরল বাড়িয়ে দেয়। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই ধারণাকে ভুল প্রমাণ করেছে। পুষ্টিবিজ্ঞানীদের মতে, খাবারের কোলেস্টেরলের চেয়ে খাবারে থাকা ‘স্যাচুরেটেড ফ্যাট’ (Saturated Fat) ও ‘ট্রান্স ফ্যাট’ (Trans Fat) আমাদের শরীরের ক্ষতিকর এলডিএল (LDL) কোলেস্টেরল বাড়াতে বেশি ভূমিকা রাখে। ডিমে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশ কম থাকায় তা শরীরের জন্য ততটা ক্ষতিকারক নয়। 
ডিম খাওয়ার সেরা ও সবচেয়ে স্বাস্থ্যকর উপায় কোনটি?
ডিম রান্নার কোনো একটি নির্দিষ্ট ‘সেরা’ উপায় নেই, তবে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য সিদ্ধ ডিম (Boiled Egg) বা পোচ (Poached Egg) সবচেয়ে ভালো বিকল্প। অতিরিক্ত তেল বা মাখন দিয়ে ডিম ভাজলে বা ওমলেট করলে তাতে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ অনেক বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া, কাঁচা ডিমে ‘সালমোনেলা’ ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকায় ডিম সবসময় ভালো করে রান্না করে বা সিদ্ধ করে খাওয়া উচিত। 
আরও পড়ুন: পুজোতেও বৃষ্টির চোখরাঙানি, মহাঅষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
ডিম থেকে শরীরে কোন কোন পুষ্টি মেলে?
ডিমকে একটি প্রাকৃতিক ‘মাল্টিভিটামিন’ বলা চলে। এটি শরীরকে নানারকম পুষ্টি উপাদান জোগায়। এতে থাকা উচ্চমানের প্রোটিন পেশি গঠন ও মেরামতের জন্য অত্যন্ত কার্যকরী। ডিমে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ যেমন- ভিটামিন A, B12, D, E, আয়রন এবং জিঙ্ক। এছাড়াও থাকে কোলিন (Choline)। ডিমের কুসুমে থাকা এই উপাদানটি মস্তিষ্কের কার্যকারিতা সচল রাখতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষ ভূমিকা নেয়। 
তাই ডিম নিয়ে অহেতুক ভয়ের কোনও কারণ নেই। আপনি যদি গুরুতর কোনো ক্রনিক রোগে আক্রান্ত না হন, তবে প্রতিদিনের সুষম খাদ্যাতালিকায় একটি করে ডিম রাখা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং পুষ্টিকর। 
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/lifestyle/eggs-an-affordable-superfood-find-out-what-the-experts-say]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/rSz9usgJz2lqLaqnjCfh1n8468VK1uu2KkoE92b5.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 18:38:11 +0530</PublishDate><Description><![CDATA[
ইরানে (Iran) আপাতত হামলা নয়। একথা আরও একবার জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কতদিন এবং কেন ইরানে হামলা চালাবে না আমেরিকা (America) তারও ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। 
আরও পড়ুন: কেন বাড়িতে হামলায় 'হিন্দুত্ববাদী'দের নিশানা! বিকাশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
কেন বন্ধ থাকবে হামলা?
আগামী মাসে অর্থাৎ নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। এই ‘মিডটার্ম ইলেকশনস’-এর কারণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইরানে কোনও হামলা চালানো হবে না বলেও জানিয়েছেন ট্রাম্প। ফের নিজের স্বার্থেই হামলা আপাতত বন্ধ রাখলেন ট্রাম্প।
সোশাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছেন, ‘ইরানের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে। আমি সকলের কাছে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই যে, ইরান অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের উপর যে অবরোধ চলছে তা পূর্ণমাত্রায় জারি থাকবে। ৩ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে এই সময়ে ইরানের উপর আমরা কোনওরকম হামলা চালাব না। আমাদের নীতি স্পষ্ট যে, ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না।’ 
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালায় আমেরিকা এবং ইজরায়েল। যুদ্ধ থামাতে একাধিক পদক্ষেপ করা হলেও এখনও সেখানে শান্তি ফেরেনি। ইরানের ওপর চাপ বাড়াতে সেখানে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি বন্দরগুলিতে নৌ অবরোধ করে রেখেছে আমেরিকা। এই হামলার জেরে অর্থনৈতিক ও সামরিক দুই দিক দিয়েই অত্যন্ত খারাপ অবস্থায় আছে ইরান বলেও দাবি করেছেন ট্রাম্প। সেই সঙ্গেই, বৃহস্পতিবার, ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তাঁদের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে। তবে, এই অবরোধ পূর্ণমাত্রায় বলবৎ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
ট্রাম্প ভোটের আগে হামলা না করার কথা বললেও মার্কিন আধিকারিকরা ইরানি পারমাণবিক ও জ্বালানি পরিকাঠামোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার সব বিকল্প প্রস্তুত রাখছেন। সংঘাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং হরমুজ প্রণালি চালু রাখার বিষয়ে গত শুক্রবার আমেরিকার ক্যাম্প ডেভিডে বৈঠকে বসেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
আরও পড়ুন: মাঝআকাশে বাঁচিয়েছেন শতাধিক প্রাণ, ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতীয় পাইলটকে
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে গত মাসে তেহরানের দেওয়া প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করার পর ওয়াশিংটন পাল্টা প্রস্তাব পাঠায়। বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই’ তারা আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনকে নিজেদের জবাব দেওয়ার পরিকল্পনা করছেন।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/international/what-did-say-donald-trump]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/gOfpklEWmSvpQn9WTiXg4U9hAX0XHN8EpXfmGVEc.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 18:20:00 +0530</PublishDate><Description><![CDATA[
নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (By-elections for the Nandigram and Rejinagar Assembly constituencies) বিজেপি জয়। দুই কেন্দ্রের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশন ও পুলিশ-প্রশাসনের ভূমিকার সমালোচনা করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Trinamool MLA Kunal Ghosh)। তাঁর অভিযোগ, ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ভোটদানে বাধা সৃষ্টি এবং বিরোধী কর্মীদের উপর চাপ তৈরির মতো ঘটনার ফলে নির্বাচনে মানুষের প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি।
বিধায়ক দাবি করেন, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে বহু ভোটারকে তালিকার বাইরে রাখা হয়েছে। ফলে তাঁরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাননি। তাঁর আরও অভিযোগ, কয়েকটি বুথে ভোট দিতে গিয়েও ভোটারদের ফিরে আসতে হয়েছে। কোথাও ভোটারদের আঙুলে কালি লাগানোর পরও তাঁদের ভোট দিতে না দেওয়া এবং ছাপ্পা ভোটের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভোটারদের অবাধে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করাই একটি সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত। তাঁর অভিযোগ, নন্দীগ্রাম ও রেজিনগরে সেই পরিবেশ বজায় রাখা হয়নি। পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিরোধী কর্মীদের গ্রেফতার, এলাকা ছাড়ার হুমকি এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হয়েছে। 
সংখ্যালঘুদের ভোটদানের পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, সংখ্যালঘু ভোটারদের সমর্থন নিয়ে রাজনৈতিক দাবি করার আগে সংশ্লিষ্ট বুথগুলিতে ভোটদানের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা উচিত। অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ভোটারদের একটি বড় অংশ যদি ভোটাধিকার প্রয়োগের সুযোগই না পান, তা হলে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে জনসমর্থনের ব্যাখ্যা দেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন থেকেই যায়। ডিলিমিটেশন, রিজার্ভেশন ইচ্ছেমতো করেছে নির্বাচন কমিশন। বিজেপিকে জেতাতে আর কী কী করবে তারা? একই সঙ্গে সংখ্যালঘু এলাকার জনসমর্থন নিয়ে বিজেপির দাবি উড়িয়ে কুণাল বলেন, সংখ্যালঘু এলাকায় ভোটটা করতে দিলেন কোথায়? এই দাবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ ভিত্তিহীন। সংখ্যালঘু এলাকায় বুথে গিয়ে সমীক্ষা করে দেখুন তাঁরা ভোটই দিতে পারেননি। 
আরও পড়ুন: জুতো-ট্র্যাকসুট ছাড়াই শাড়ি পরে বাজিমাত! অদম্য ইচ্ছাশক্তির নাম কবিতা কুমারী
নন্দীগ্রাম ও রেজিনগরের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী এবং রেজিনগরে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জিতত। দুই কেন্দ্রেই ফলাফল অন্য রকম হতে পারত। তাঁর মতে, ভোটারদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ নিশ্চিত না করে নির্বাচনী ফলাফলকে মানুষের স্বতঃস্ফূর্ত রায় বলে প্রতিষ্ঠা করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। বিজেপির জয় নিয়ে রাজনৈতিক প্রচারের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। কুণাল ঘোষের বক্তব্য, “যদি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকে, তা হলে ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া, বিরোধীদের উপর চাপ সৃষ্টি করা কিংবা ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠবে কেন? নির্বাচন অবাধ হলে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সেই সুযোগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের দায়িত্ব।”
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/an-artificially-manufactured-mandate-kunal-lashes-out-over-the-nandigram-rejinagar-results]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/TmK74A0bLGxCNna2q18J7wSbXRQHxUYgV3RiLmxk.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 17:57:29 +0530</PublishDate><Description><![CDATA[
কলকাতা আন্তর্জাতিক বইমেলা আয়োজনের ক্ষেত্রে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড কোনও “জন-কার্য” বা “জন-দায়িত্ব” (Public Duty) পালন করে না। তাই মেলায় স্টল দিতে অস্বীকার করার সিদ্ধান্তের বিরুদ্ধে গিল্ডের ওপর দায় চাপিয়ে সংবিধানের ২২৬ ধারায় কোনও রিট (Writ) মামলা করা যায় না। এক গুরুত্বপূর্ণ মামলায় এই রায় দিল কলকাতা হাইকোর্ট।
আদালতের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সন্দীপ কুমার দে-র ডিভিশন বেঞ্চ মানবাধিকার সংগঠন এপিডিআর (APDR) এবং অন্য এক আবেদনকারীর দায়ের করা আপিল পিটিশনটি খারিজ করে দিয়েছে। এর আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চও এই রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করেছিল। সিঙ্গেল বেঞ্চের সেই রায়কেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
মানবাধিকার সংগঠন এপিডিআর (Association for Protection of Democratic Rights) এবং অন্য এক আবেদনকারী কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্টল পাওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু বইমেলার আয়োজক সংস্থা ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’ তাদের স্টল দিতে অস্বীকার করে। গিল্ডের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবং নিজেদের অধিকার দাবি করে আবেদনকারীরা কলকাতা হাইকোর্টে সংবিধানের ২২৬ নম্বর অনুচ্ছেদের অধীনে একটি রিট মামলা দায়ের করেন।
আরও পড়ুন: বাবরি গড়েই দুবাই পাড়ি! দেশ ছাড়ার দিনক্ষণ ঘোষণা হুমায়ুনের
আইনি পরিভাষায়, সংবিধানের ২২৬ ধারা অনুযায়ী কোনো রাষ্ট্রীয় সংস্থা, সরকারি কর্তৃপক্ষ বা জন-পরিষেবা ও জন-দায়িত্বের সঙ্গে যুক্ত কোনো সংস্থার বিরুদ্ধেই কেবল রিট পিটিশন দাখিল করা যায়।
শুনানি শেষে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, বইমেলা আয়োজন করার বিষয়টি পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের একটি স্বশাসিত বা বেসরকারি অধিকারের মধ্যে পড়ে। মেলা প্রাঙ্গণে কাকে স্টল দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, সেটি সম্পূর্ণ সংস্থার অভ্যন্তরীণ সিদ্ধান্ত। এর সঙ্গে বৃহত্তর কোনও সরকারি নীতি বা বাধ্যতামূলক জন-দায়িত্বের সম্পর্ক নেই। যেহেতু গিল্ড কোনও সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থা নয় এবং এটি কোনো রাষ্ট্রীয় বা প্রশাসনিক দায়িত্ব পালন করছে না, তাই এর সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে সরাসরি রিট মামলা দায়ের করা আইনত গ্রহণযোগ্য হতে পারে না।
আরও পড়ুন: অগ্র-পশ্চাৎ বিবেচনা করে পদক্ষেপ করবেন! শুভেন্দুর হুঁশিয়ারির পাল্টা তোপ বিকাশের
সিঙ্গেল বেঞ্চের আইনি যুক্তিকে সম্পূর্ণ সঠিক আখ্যা দিয়ে ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের আপিলটি খারিজ করে দেয়। আদালতের এই রায়ের ফলে এটি পরিষ্কার হয়ে গেল যে, কলকাতা বইমেলায় স্টল বণ্টন সংক্রান্ত বিষয়ে গিল্ডের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা কোনো আইনি রিট এক্তিয়ারের মধ্যে পড়ে না।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/city-news/organizing-the-book-fair-is-not-a-public-duty-calcutta-high-court-dismisses-writ-petition-against-the-guild]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/R0zwYnM5E740fXZxzE5CjToov3nLZKEqMXYlyFRQ.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 17:55:42 +0530</PublishDate><Description><![CDATA[
কলেজে কলেজে ছাত্রভোট বন্ধ অনেক বছর। রাজ্যে শাসকদল বদলের পরে ৫ মাস কেটে গেলেও ছাত্র সংসদ নির্বাচন (Student Union Election) কবে হবে তার কোনও ইঙ্গিত মেলেনি। এই পরিস্থিতিতে শুক্রবার আর জি কর মেডিক্যাল কলেজে সংঘ পরিবারের ছাত্র সংগঠন ABVP-র ডাক্তারি পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলনে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর আশ্বাস আগামী বছরই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের (College-University) ছাত্র সংসদগুলিতে নির্বাচন হবে। 
এদিন, এবিভিপির সম্মেলনে শুভেন্দু জানান, রাজ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অথচ ছাত্র রাজনীতি থেকেই বহু রাজনৈতিক নেতা উঠে এসেছেন। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এবিভিপি পর্যবেক্ষকের সঙ্গে তাঁর কথা হয়েছে। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, কলেজের ভোটে ক্লাসের ফাঁকে বক্তৃতা করেই তিনি আজকের জায়গায় পৌঁছেছেন। 
আরও পড়ুন: জিতের জন্য মেগা শর্ত দেবের! রাজি হলে জুটিতে ফিরবেন শুভশ্রীও? ‘দেশু ৭’–এর ট্রেলার মঞ্চে জোর জল্পনা
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/the-chief-minister-announced-the-details-at-an-abvp-conference-at-rg-kar]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/CtKFFtfaC41xyGtjAES0CHhVcST5xbpTA6LS0sPA.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 17:47:13 +0530</PublishDate><Description><![CDATA[
দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ। পুজোর মাসখানেক আগে থেকেই শুরু হয়ে যায় কেনাকাটা, নতুন পোশাক বাছাই, প্যান্ডেল ঘোরার পরিকল্পনা। কিন্তু সেই আনন্দে যদি বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি, তা হলে মাটি হতে পারে সমস্ত প্রস্তুতি। এ বার পুজোয় তেমনই আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Forcast) অনুযায়ী, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। বাদ পড়বে না কলকাতাও (Kolkata)। তবে নবমী থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও আবহাওয়া থাকবে শুষ্ক। 
আরও পড়ুন: সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো বদলি নয়, দফতরগুলিকে নির্দেশ নবান্নের
শুক্রবার বিকেলে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। মহালয়া থেকে একাদশী পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, সেই বিষয়ে বিস্তারিত পূর্বাভাস দেওয়া হয়েছে। এ বার পুজোয় সপ্তমী দু’দিন হওয়ায় সেই দিনগুলির আবহাওয়ার পূর্বাভাসও আলাদা করে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৫ থেকে ১৭ অক্টোবর, অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই তালিকায় রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। অর্থাৎ, পুজোর প্রথম দিকেই বৃষ্টির মুখে পড়তে পারেন ঠাকুর দেখতে বেরনো মানুষজন। বিশেষ করে খোলা মণ্ডপে যাঁদের যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের আবহাওয়ার দিকে নজর রাখতে হবে।
আরও পড়ুন: দেবীপক্ষের শুরুতেই ফের বৃষ্টির ভ্রুকুটি ! জেনে নিন আবহাওয়ার আপেডট
১৮ ও ১৯ অক্টোবর, অর্থাৎ দ্বিতীয় সপ্তমী এবং অষ্টমীতেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ফলে অষ্টমীর অঞ্জলি, পুজো পরিক্রমা কিংবা পরিবারের সঙ্গে ঘোরার পরিকল্পনায় বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। পুজোর শেষের দিকে অবশ্য স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। ২০ থেকে ২২ অক্টোবর, অর্থাৎ নবমী, দশমী এবং একাদশীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুকনো থাকতে পারে। এই তিন দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। সেই হিসেবে নবমী থেকে দশমী পর্যন্ত নির্বিঘ্নে ঠাকুর দেখার সুযোগ মিলতে পারে। তবে আবহাওয়ার পূর্বাভাস পরিবর্তিত হতে পারে। তাই পুজোর দিনগুলিতে নিয়মিত হাওয়া অফিসের আপডেটে নজর রাখা জরুরি।
কলকাতার জন্যও আলাদা করে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মহালয়ার দিন শহরের আকাশ মূলত মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ১১ থেকে ১৩ অক্টোবর, অর্থাৎ তৃতীয়া পর্যন্ত কলকাতায় বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। চতুর্থীতে শহরের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। পঞ্চমী, ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে, অর্থাৎ ১৫ থেকে ১৭ অক্টোবর, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ১৮ ও ১৯ অক্টোবর, অর্থাৎ দ্বিতীয় সপ্তমী এবং অষ্টমীতেও কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ২০ অক্টোবর, নবমী থেকে শহরে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। মহালয়ার দিন উত্তরবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তার পর পঞ্চমী পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ষষ্ঠী এবং সপ্তমীতে, অর্থাৎ ১৬ ও ১৭ অক্টোবর, উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। তার পর আবার আবহাওয়া শুকনো হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, পুজোর প্রথম ভাগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। তবে নবমী থেকে আবহাওয়া অনুকূলে থাকার ইঙ্গিত মিলেছে।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/the-meteorological-department-has-stated-that-kolkata-and-the-rest-of-south-bengal-will-experience-rain-up-to-maha-ashtami]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/mbg2afNVTj9Pt3DgSqLnjGETmFZ4YjIRA5S7lLys.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 17:44:06 +0530</PublishDate><Description><![CDATA[
উপনির্বাচনে রেজিনগরে (Rejinagar) ধাক্কা খাওয়ার পর এবার দেশ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করলেন আম জনতা উন্নয়ন পার্টির (Aam Janata Unnayan Party) চেয়ারম্যান হুমায়ুন কবীর (Humayun Kabir)। বাবরি মসজিদ নির্মাণের কাজ শেষ করেই দুবাইয়ে (Dubai) চলে যাওয়ার পরিকল্পনা তাঁর। হুমায়ুনের কথায়, আপাতত তাঁর লক্ষ্য মুর্শিদাবাদে বাবরি মসজিদ (Babri Masjid) তৈরি করা। সেই কাজ সম্পূর্ণ হলেই বিদেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি বলেন, “২০২৯ পর্যন্ত ভারতে থাকব। ২৯-এর পরে ভারত থেকে চলে গিয়ে দুবাইয়ে থাকব। ১০ বছরের ভিসা নিয়ে দুবাই চলে যাব।” তবে দেশ ছাড়ার কথা জানালেও ২০২৯ সালের লোকসভা নির্বাচনে লড়াইয়ের সম্ভাবনা এখনই নস্যাৎ করেননি নওদার বিধায়ক। 
রাজনীতি থেকে এখনই সরে দাঁড়ানোর কোনও ইঙ্গিত দেননি হুমায়ুন। বরং ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ফের অধীর চৌধুরীকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন। তাঁর কথায়, “২০২৯ সালের ভোটে যদি অধীর চৌধুরী ভোটে দাঁড়ায়, ওঁকে আরেকবার হারাবো।” এদিকে, রেজিনগরের উপনির্বাচনের ফলাফল তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই কেন্দ্র নিজের দখলে থাকবে বলে আত্মবিশ্বাসী ছিলেন হুমায়ুন। কিন্তু গণনা শুরু হতেই তাঁর দল পিছিয়ে পড়তে থাকে। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর ভোটের ব্যবধান বাড়তে থাকায় শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল পায়নি আম জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদও প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েন।
ভোটের দিন পুলিশ হুমায়ুনকে আটক করেছিল। প্রায় ১২ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন হুমায়ুন। তাঁর দাবি, তাঁকে সরিয়ে রেখে ভোট লুটের পথ প্রশস্ত করা হয়েছিল। গণনার সময়েও সেই অভিযোগের পুনরাবৃত্তি করেন তিনি। হুমায়ুনের বক্তব্য, তিনি বাইরে থাকলে ভোট লুটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠত বলেই তাঁকে আটকে রাখা হয়েছিল।
উপনির্বাচনের পরদিন তাঁর কান্নার ছবি সামনে এসেছিল। এবার সেই পরাজয়ের আবহেই দুবাইয়ে চলে যাওয়ার ঘোষণা। প্রশ্ন উঠছে, রেজিনগরে রাজনৈতিক জমি হারানোর আশঙ্কা থেকেই কি এমন সিদ্ধান্তের কথা জানাচ্ছেন হুমায়ুন? নাকি বাবরি মসজিদ নির্মাণের কাজ শেষ করে রাজনীতি থেকে দূরে থাকার পরিকল্পনা আগেই স্থির করে রেখেছেন তিনি! আপাতত তাঁর মন্তব্য ঘিরে জল্পনা অব্যাহত।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/off-to-dubai-after-building-the-babri-humayun-announces-the-date-of-his-departure]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/SojGGEjOYHKiXQHv1sngfx1dxvcfmdMLbbmjlkoH.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 17:22:44 +0530</PublishDate><Description><![CDATA[
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সম্প্রতি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এক 'তরুণী' পরনে সাধারণ নীলচে-সবুজ শাড়ি, কোমরে আঁচল শক্ত করে গোঁজা, আর পায়ে নেই কোনও জুতো। এই অবস্থাতেই তপ্ত মাটির ট্র্যাকে বুলেটের গতিতে দৌড়াচ্ছেন তিনি। পাশে আধুনিক ট্র্যাকসুট ও রানিং শু পরা অন্যান্য প্রতিযোগীদের অনায়াসে পেছনে ফেলে নির্দিষ্ট সময়ের অনেক আগেই ফিনিশিং লাইনে পৌঁছে গেলেন তিনি। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং জীবনযুদ্ধে টিকে থাকার জন্য এক চরম বাস্তব লড়াই। (যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)
यह सुंदर तस्वीर झारखंड के रामगढ़ की है होमगार्ड बनने की उम्मीद में साड़ी पहनकर नंगे पांव दौड़ी महिला….! #jharkhand #homeguard #womenspower https://t.co/Yryuhwoelh
— Mukesh singh (@Mukesh_Journo) October 6, 2026
লড়াকু এই তরুণীর নাম কবিতা কুমারী মাহাতো। ঝাড়খণ্ডের রামগড় জেলার সোসো গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী এই ‘তরুণী’ একাধারে এক বিধবা মা এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। তিন বছর আগে স্বামীকে হারানোর পর দুই সন্তান ও বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির পুরো দায়িত্ব এসে পড়ে কবিতার কাঁধে। অভাবের সংসারে দুবেলা অন্ন জোগাতে তিনি বর্তমানে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন।
রামগড় জেলায় হোমগার্ড নিয়োগের জন্য সিধু-কানহু স্টেডিয়ামে একটি শারীরিক সক্ষমতার ট্রায়াল রানের আয়োজন করা হয়েছিল। সরকারি নিয়ম অনুযায়ী, মহিলা প্রার্থীদের জন্য নির্ধারিত ১০ মিনিটে ১,৬০০ মিটার পথ অতিক্রম করার লক্ষ্য ছিল।
আরও পড়ুন: ফের ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয় ভবন পরিদর্শনে দমকলের আধিকারিকরা
দারিদ্র্যের কারণে যেখানে ভালো পোশাক বা রানিং জুতো কেনার সামর্থ্য নেই, সেখানে কবিতা কোনো বাহানার আশ্রয় নেননি। তিনি তাঁর সাধারণ শাড়ি এবং খালি পা নিয়েই ট্র্যাকে নেমে পড়েন। যখন দৌড় শুরু হয়, তখন তাঁর অদম্য জেদের কাছে হার মানে সমস্ত প্রতিকূলতা। নির্ধারিত ১০ মিনিটের লক্ষ্য তিনি মাত্র ৬ মিনিটে শেষ করে সবাইকে তাক লাগিয়ে দেন।
রামগড়ে হোমগার্ডের মোট ২৮৪টি পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলছে, যার মধ্যে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য এবং বিশেষ করে বিধবা ও বিবাহবিচ্ছিন্না নারীদের জন্য অতিরিক্ত ৫ শতাংশ সংরক্ষণ রয়েছে। কবিতা জানান, ভোর ৪টেয় উঠে সংসার ও সন্তানদের সামলে তিনি প্রতিদিন শাড়ি পরেই দৌড়ানোর অনুশীলন করতেন। কারণ তাঁর কাছে এই পরীক্ষাটি শুধু একটি চাকরি পাওয়ার মাধ্যম নয়, বরং সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়া এবং পরিবারকে অনাহার থেকে বাঁচানোর একমাত্র পথ।
আগামী ২৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই নিয়োগের চূড়ান্ত শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। নেটনাগরিকদের পাশাপাশি স্থানীয় ক্রীড়া একাডেমি ও সাধারণ মানুষ কবিতার এই হার না মানা মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন এবং তাঁর চূড়ান্ত সাফল্যের জন্য প্রার্থনা করছেন।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/india-news/stealing-the-show-in-a-saree-without-shoes-or-a-tracksuit-kavita-kumari-is-the-embodiment-of-indomitable-willpower]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/0h1tPySVb1DItwe7tvcP06LeqifwboijxqA00D6c.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 17:09:40 +0530</PublishDate><Description><![CDATA[
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ইন্ডিয়া’ শিবিরের বিক্ষোভে সরব তৃণমূল কংগ্রেস। আর সেই সময়ে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা তৃণমূলের অফিস ঘিরে পরপর প্রশাসনিক তৎপরতা। বুধবার সন্ধ্যায় অভিষেকের কালীঘাটের বাড়িতে নোটিশ দিতে পৌঁছেছিল পুলিশ। আর শুক্রবার আবারও ক্যামাক স্ট্রিটে (Camac Street) তৃণমূলের কার্যালয়ে হাজির দমকলের আধিকারিকরা। আগের পরিদর্শনে দেওয়া অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। দ্রুত প্রয়োজনীয় কাজ শেষ করে NOC সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে দমকল।
ক্যামাক স্ট্রিটের বহুতলে তৃণমূলের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগেও একাধিক প্রশ্ন তুলেছিল দমকল। আগের পরিদর্শনে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু ঘাটতি চিহ্নিত করা হয়েছিল। আগুন লাগলে তা দ্রুত শনাক্ত করার ব্যবস্থা, আগুন নেভানোর প্রয়োজনীয় সরঞ্জাম এবং বিপদের সময় নিরাপদে বেরিয়ে যাওয়ার পথ- সহ একাধিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছিল অফিস কর্তৃপক্ষকে।
কিন্তু শুক্রবার ফের পরিদর্শনে গিয়ে দমকল আধিকারিকদের দাবি, আগেরবার দেওয়া নির্দেশ অনুযায়ী কাজের কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাঁদের অভিযোগ, এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও সমস্যাগুলি সমাধানের উদ্যোগ চোখে পড়েনি। বহুতলের সাত ও আট তলায় অবস্থিত অফিসের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েই এই পরিস্থিতি সামনে আসে। স্বাভাবিকভাবেই, বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা।
এবার দ্রুত সমস্ত ত্রুটি সংশোধন করে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নির্ধারিত কাজ শেষ করে দমকলের NOC বা অনাপত্তি শংসাপত্র সংগ্রহ করতে হবে। দমকলের তরফে জানানো হয়েছে, দ্রুত নির্দেশ পালন না করা হলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হতে পারে। ফলে আগামী দিনে অফিস কর্তৃপক্ষের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর।
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/fire-department-officials-once-again-inspected-the-trinamool-party-office-building-on-camac-street]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/stsMHogtPAj7PeEJr9VnS7b47cU9KFpaQ8rJgiGt.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 17:07:31 +0530</PublishDate><Description><![CDATA[
“’হিন্দুত্ববাদী’ শব্দ না সরালে আমরা কাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে চিঠি দেব কলকাতা পুলিশের তরফে যাতে ওঁর পোস্ট সরানো হয়। ওঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, BNS-এ যে পদ্ধতি আছে অ্যাকশন নেওয়ার জন্য, নির্দেশ দেওয়া হয়েছে।“ শুক্রবার, নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঁশিয়ারির পাল্টা বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikashranjan Bhattacharya) তোপ, যা করবেন “অগ্র-পশ্চাৎ বিবেচনা করে পদক্ষেপ করবেন“। 
বৃহস্পতিবার, বিকাশরঞ্জনের বাড়িতে হামলা হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, “আজ সকাল ৫টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালাল আমার বাড়িতে। মোটর বাইকে করে এসে মদের বোতল ছুঁড়ে জানলার কাচ ভেঙে পালিয়ে গিয়েছে। অল্পের জন্য বেঁচে গিয়েছে আমাদের কাজের পরিচারিকা।“ 
এর পাল্টা হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, "বিকাশবাবু তাঁর পোস্টে হিন্দুত্ববাদীদের আক্রমণ বলে লিখেছেন। এটাকেও আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। গতকাল গড়ফা এবং কসবা পুলিশ স্টেশনে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছিল, আজ সকালে সিপি-কে নির্দেশ দিয়েছি BNS অনুযায়ী বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর করা হবে। বিকাশবাবুর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উনি যদি আমার এই প্রেস কনফারেন্স দেখার ২৪ ঘণ্টার মধ্যে ওই পোস্ট ডিলিট না করেন...পোস্ট ডিলিট করতে বলছি না, ঘটনা ঘটেছে। হিন্দুত্ববাদী, হিন্দু শব্দটি...তাহলে আমরা মনে করি ভারতীয় জনগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্ম পালনকারী হিন্দুদের আস্থায় সরাসরি আঘাত হানা হয়েছে। দু'টি থানায় অভিযোগের ভিত্তিতে স্পেসিফিক কেস হয়েছে ইতিমধ্যেই। আজ যদি উনি পোস্ট সংশোধন করে দেন ভাল। আমরা আমাদের কাজ করেছি, হামলাকারীকে গ্রেফতার করেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে পুলিশ। আইনজীবী হোক বা ডাক্তার, কারও বাড়িতে এমন আক্রমণকে সমর্থন করে না সরকার। পাশাপাশি, যে ভারতকে হিন্দুস্তান বলে ডাকা হয়, সেই হিন্দুদের আক্রমণ করা...হিন্দুত্ববাদী বলে কী বোঝাতে চেয়েছেন উনি। হিন্দুত্ববাদী শব্দের মধ্যে দিয়ে সমগ্র হিন্দু সমাজকে আক্রমণ করেছেন উনি দলমত নির্বিশেষে। যদি না করেন, আমরা কাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে চিঠি দেব কলকাতা পুলিশের তরফে যাতে ওঁর পোস্ট সরানো হয়। ওঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, BNS-এ যে পদ্ধতি আছে অ্যাকশন নেওয়ার জন্য, নির্দেশ দেওয়া হয়েছে। সেটা হবে। উনি আইনের ঊর্ধ্বে নন।" 
আরও পড়ুন: নন্দীগ্রামে শুভেন্দুর থেকেও বেশি ব্যবধানে জয়ী হাসিরানি, রেজিনগরেও ফুটল পদ্ম! সংখ্যালঘুদের ভয় কাটছে: মুখ্যমন্ত্রী
এর পাল্টা বিকাশ বলেন, “হিন্দুত্ববাদী শব্দটা কারও একছত্র জায়গীর নয়। আমি পোস্ট ডিলিট করব না। উনি যা করার করতে পারেন”। এর পরেই সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র তোপ দেগে বলেন, যা করার উনি যেন অগ্র-পশ্চাৎ বিবেচনা করে করেন। সংবিধান কাউকে হিন্দুত্ববাদী ব্যবহারের একমাত্র অধিকার দিয়ে রাখেনি।“
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/state/bikash-hits-back-at-suvendus-warning]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/Zul0whkOkoQTlOWIs8f90pksUfIxyDxIXlCKtUai.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 17:01:27 +0530</PublishDate><Description><![CDATA[
রাজ্য সরকারের সচিবালয়ের কর্মীদের (Secretariat Staff) অন্য দফতরে নিয়োগ বা বদলির (Transfer) ক্ষেত্রে এ বার আরও কড়া হল নবান্ন (Nabanna)। নির্দিষ্ট নিয়ম মেনে অনুমোদন না নিয়ে সচিবালয়ের ‘কমন ক্যাডার’-এর কর্মীদের কোনও ডিরেক্টরেট বা আঞ্চলিক দফতরে পাঠানো যাবে না। প্রশাসনিক সংস্কার ও কর্মী বিনিয়োগ দফতরের ‘কমন ক্যাডার উইং’-এর লিখিত অনুমোদন ছাড়া এই ধরনের পদক্ষেপ করা যাবে না বলে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার (West Bengal Government)।
সাম্প্রতিক সময়ে কয়েকটি দফতরের বিরুদ্ধে নিয়ম না মেনে সচিবালয়ের কমন ক্যাডারের কর্মীদের অন্যত্র নিয়োগ করার অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্যাডার পরিচালন কর্তৃপক্ষের আগাম অনুমতি নেওয়া হয়নি বলেও প্রশাসনিক মহলে খবর। এ ভাবে একতরফা সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারি কর্মী (Government Employee) পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করছে রাজ্য সরকার।
এই পরিস্থিতিতে অনিয়ম বন্ধ করতে প্রশাসনিক সংস্কার ও কর্মী বিনিয়োগ দফতরের তরফে নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, যথাযথ অনুমোদন ছাড়া সচিবালয়ের কর্মীদের অন্য কোনও দফতরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। তবে কাজের প্রয়োজনে কোনও কর্মীকে ডিরেক্টরেট বা আঞ্চলিক কার্যালয়ে নিয়োগ করার প্রয়োজন হলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে।
বদলের নিয়ম অনুযায়ী, প্রথমে কমন ক্যাডার উইংয়ের কাছে প্রস্তাব পাঠাতে হবে। ওই উইংয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরেই সংশ্লিষ্ট কর্মীকে অন্যত্র পাঠানো যাবে। এখান থেকেই স্পষ্ট যে, কোন কর্মী নিয়োগ বা বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরগুলিকে আর একতরফা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। নবান্নের এই নির্দেশ কার্যকর করতে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং বিভিন্ন দফতরের সচিবদের কাছেও বিজ্ঞপ্তির প্রতিলিপি পাঠানো হয়েছে।
নির্দেশিকা যাতে যথাযথ ভাবে কার্যকর হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে বলা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, সরকারি কর্মীদের বদলির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বজায় রাখা এবং ক্যাডার পরিচালনায় শৃঙ্খলা ফেরাতেই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। রাজ্য সরকারের এই নির্দেশের ফলে আগামীদিনে সরকারের বিভিন্ন দফতরের ইচ্ছেমতো কর্মী নিয়োগের প্রবণতা কমবে এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা বাড়বে বলে মনে করা হচ্ছে। 
]]></Description><link><![CDATA[https://biswabanglasangbad.com/breaking-news/nabanna-directs-departments-no-arbitrary-transfers-of-secretariat-staff]]></link></Item><Item><StoryImage>https://pub-9a1b0f9d85cb45589ed72d42e9facdd9.r2.dev/media/articles/2026/10/09/bLZhA5VXMMwVyAv7BUgEajo6lbTB6q704lqOrbkw.jpg</StoryImage>
<PublishDate>Fri, 09 Oct 2026 16:49:39 +0530</PublishDate><Description><![CDATA[
৮৫ বছর বয়সে বিশ্বমঞ্চে সম্মানিত দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন বিচারপতি। ম্যান্ডেলার পক্ষে আইনি লড়াই থেকে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধান—দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি! আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং যুদ্ধাপরাধীদের জবাবদিহির আওতায় আনার লড়াইয়ে বড় স্বীকৃতি। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) পেলেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই (Navanethem Navi Pillay)। শুক্রবার, ৯ অক্টোবর নরওয়ের নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করেছে। শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদানকেই এই সম্মানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এবারও শান্তি পুরস্কার জুটলো না ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কপালে। যদিও আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং আগের যেকোনো নোবেলজয়ীর চেয়ে শান্তির জন্য বেশি কাজ করেছেন। তাঁকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে তা নোবেল কমিটির জন্য ‘বড় অসম্মানের’ হবে। ট্রাম্প দাবিও করেছিলেন  মাচাদো তাঁকে বলেছিলেন যে তিনি নিজে এই পুরস্কারের যোগ্য নন, বরং ট্রাম্পই এর যোগ্য। 
আরও পড়ুন: শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা? ৫৭ মেট্রো স্টেশন বন্ধের প্রস্তাব! সুপ্রিম হস্তক্ষেপে দিল্লি হাই কোর্টে জরুরি শুনানির ইঙ্গিত
১৯৪১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে এক ভারতীয় তামিল পরিবারে জন্ম নাভি পিল্লাইয়ের। বর্ণবৈষম্যমূলক অ্যাপারথাইড শাসনের সময় বেড়ে ওঠা পিল্লাই কর্মজীবনের শুরু থেকেই জাতিগত বৈষম্যের বিরুদ্ধে আইনি লড়াইয়ে শামিল হন। দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান তিনি। নেলসন ম্যান্ডেলা-সহ একাধিক অ্যাপারথাইড-বিরোধী আন্দোলনকারীর পক্ষে আইনি লড়াইয়ের সঙ্গেও যুক্ত ছিলেন এই আইনজ্ঞ। পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি হিসেবে ইতিহাস তৈরি করেন তিনি।দক্ষিণ আফ্রিকার আদালত থেকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ পদ—নাভি পিল্লাইয়ের কর্মজীবন বিস্তৃত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি রুয়ান্ডার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ছিলেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। এরপর ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের পদে ছিলেন তিনি। এই সময় বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মোকাবিলা এবং মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পিল্লাই।
আরও পড়ুন: পরিবেশবান্ধব পুজো করলেই পুরস্কার, সেরার শিরোপায় মিলবে ১ লক্ষ: ঘোষণা পুরমন্ত্রীর
শুধু আদালতের বিচারক হিসেবেই নয়, আন্তর্জাতিক অপরাধের বিচারে জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের বিচারে আন্তর্জাতিক আইন কার্যকর করার পক্ষে বরাবরই সরব থেকেছেন তিনি। রাষ্ট্র বা ক্ষমতাশালী নেতারাও যাতে আইনের ঊর্ধ্বে না থাকেন, সেই নীতির ওপর জোর দিয়েছেন পিল্লাই। রাষ্ট্রের হিংসা ও সংঘাতের শিকার মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইও তাঁর কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ড নিয়ে রাষ্ট্রপুঞ্জের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতিত্বও করেছেন নাভি পিল্লাই। নোবেল কমিটির বিচারে, পিল্লাইয়ের দীর্ঘ কর্মজীবনের অন্যতম বৈশিষ্ট্য হল নৈতিক দৃঢ়তা, আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকার এবং ক্ষমতাশালী পক্ষকেও জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টা। তাঁর কাজের ধারাবাহিকতা বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবির সঙ্গে যুক্ত।
এবার সেই দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি হিসেবেই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের ওসলোয় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এর সঙ্গে থাকছে নোবেল পদক, শংসাপত্র এবং ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনার অর্থমূল্য। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষার লড়াইয়ে নাভি পিল্লাইয়ের এই স্বীকৃতি আরও একবার সামনে আনল আন্তর্জাতিক ন্যায়বিচারের গুরুত্ব—যেখানে ক্ষমতা নয়, আইনের শাসনই শেষ কথা।