Saturday, April 4, 2026

সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ২২০০ কোটি ঘুষ!আদানির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা 

Date:

Share post:

গৌতম আদানির (Goutam Adani) বিরুদ্ধে এবার জারি গ্রেফতারি পরোয়ানা। নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ ধনকুবের ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের (Solar power project) বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকারও বেশি) ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ। এরপরই গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানির (Sagar Adani) বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকা প্রশাসন।

হিন্ডেনবার্গ রিপোর্ট মামলা শেষ হতে না হতেই আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ালো গৌতম আদানির। আগামী ২০ বছরের ২০০ কোটি ডলার লাভ করতে ভারত সরকারের সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে চেয়েছিল আদানি গোষ্ঠী। গৌতম, সাগর আদানি ছাড়াও অভিযুক্তদের তালিকায় আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন, রঞ্জিত গুপ্ত, রুপেশ আগরওয়াল, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা। অভিযোগ, সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি ভারত সরকারের আধিকারিকদের ঘুষ দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছেন। সেই পরিমাণটা প্রায় ২২০০ কোটি টাকা। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস (US Attorney’s Office for the Eastern District of New York) থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শুধু সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়াই নয়, এর পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও গ্রেফতারি পরোয়ানা নিয়ে অভিযুক্তদের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...