Friday, April 24, 2026

পছন্দের শহর কলকাতায় এআই প্রযুক্তি ব্যবহারে জোর নারায়ণ মূর্তির

Date:

Share post:

সারা দেশের সংস্কৃতির পিঠস্থান কলকাতা, রবিবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (ICC) শতবর্ষ উদযাপনের (centenary celebration) উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির (Narayan Murthy)। তিনি বলেন, আমি যখন কলকাতার কথা ভাবি, তখন আমি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, সুভাষচন্দ্র বসু, অমর্ত্য সেন এবং অন্যান্য ব্যক্তিত্বের কথা মনে করি।

রবিবার আইসিসির (ICC) শতবর্ষ উদযাপনের সূচনা হয় কলকাতা টাউনহলে (Town Hall)। এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পদ্মভূষণ নারায়ণ মূর্তি। দীর্ঘ ১০০ বছর ধরে ক্ষমতা এবং দূরদৃষ্টি প্রদর্শন করা আইসিসির প্রশংসা করেন ইনফোসিস (INFOSYS) প্রতিষ্ঠাতা। যদিও বিশ্বের বাণিজ্যিক সংস্থাগুলির নিরিখে ভারতীয় সংস্থাগুলিকে আরো কঠিন পরিশ্রম করতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ভারতে এখনো ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন (free ration) দিতে হয়। যার অর্থ এখনো ভারতের ৮০ কোটি মানুষ দরিদ্র। দারিদ্র দূরীকরণে আরো কর্মসংস্থানের পথ খোলার উল্লেখ করেন তিনি এবং সেখানে চাবিকাঠি হতে পারে এন্টারপ্রেনিয়রশিপ।

ভারতের উন্নতির চাবিকাঠি হিসেবে যুবসমাজকে আরো কঠিন পরিশ্রমের পরামর্শ দেন তিনি। এক্ষেত্রে তিনি আবার সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের উপরেই জোর দেন। সেই সঙ্গে তিনি শিল্পকে বৈপ্লবিক পরিবর্তন দেওয়া এআই প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন।। স্বাস্থ্যক্ষেত্র থেকে পরিকাঠামো গত সমস্যা মেটাতে এআইয়ের উপর নির্ভরশীলতায় তিনি জোর দেন। সেইসঙ্গে কর্মক্ষেত্রে সম্মান বজায় রাখাকেও গুরুত্ব দেন। তাঁর কথায়, সাফল্যের চাবি লুকিয়ে সম্মানে এবং সম্মান আদায় হয় ধারাবাহিক, উচ্চমানের কাজ এবং সততার মধ্যে দিয়ে।

রবিবারের অনুষ্ঠানে নারায়ণ মূর্তি ছাড়াও উপস্থিত ছিলেন আইসিসির প্রেসিডেন্ট অভ্যুদয় জিন্দাল, আইসিসির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, শিল্পপতি ব্রিজ ভূষণ আগরওয়াল, পার্থিব নেওটিয়া সহ বিশিষ্ট শিল্পপতিরা।

Related articles

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...