Sunday, April 12, 2026

আজ অ্যাওয়ে ম্যাচে মহামেডানের সামনে জামশেদপুর, তিন পয়েন্ট লক্ষ্য চেরনিশভের

Date:

Share post:

আজ আইএসএল-এর ম্যাচে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। অ্যাওয়ে ম্যাচে নামার আগে পরপর হারে কোণঠাসা মহামেডান । সাদা-কালো ব্রিগেডের সামনে আরও এক কঠিন লড়াই। ইস্পাতনগরীতে নতুন পরীক্ষায় নামার আগে সমস্যায় মহামেডান। দলের দুই নির্ভরযোগ্য বিদেশি অ্যালেক্সিস গোমেজ ও মিরজালোল কাশিমভ কার্ড সমস্যায় খেলতে পারবেন না। আক্রমণভাগে দুই তারকাকে নিয়েই তৈরি হয় মহামেডান কোচের যাবতীয় রণকৌশল। সেখানে অ্যালেক্সিস ও কাশিমভের না থাকা বড় ধাক্কা দলের জন্য।

মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ অবশ্য কান্নাকাটি করতে চান না। যাঁরা আছেন, তাঁদের নিয়েই লড়াই করতে চান সাদা-কালো কোচ। রুশ কোচ মনে করছেন, আইএসএলে তাঁরা নতুন টিম। তারপরেও শুরুতে ভাল খেলেই কিছু পয়েন্ট ঘরে তুলেছে দল। মহামেডান কোচের কথায়, ‘‘আমাদের দলে আইএসএলে অনভিজ্ঞ খেলোয়াড় বেশি। এরপরেও ছেলেরা চেষ্টা করছে। আমাদের কোনও টার্গেট নেই। প্রতিটি ম্যাচেই উন্নতি করার চেষ্টা রয়েছে। ম্যাঞ্চেস্টার সিটিও পাঁচ ম্যাচ জিততে পারেনি। আশা করি, আমরা ম্যাচ খেলতে খেলতেই উন্নতি করব। চোট, কার্ড সমস্যা ফুটবলের অঙ্গ। এগুলো নিয়েই চলতে হয়। জানি, জামশেদপুর শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরা ইতিবাচক। মাঠে নামব তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই।”

ম্যাচ জিততে হলে শেষ মুহূর্তে গোল খাওয়া আটকাতে হবে। পাশাপাশি গোলও করতে হবে। জর্ডন মারে, জেভিয়ার সিভেরিওদের বিরুদ্ধে নামার আগে মহামেডানকে স্বস্তি দিতে পারে ঘানার সেন্টার ব্যাক জোসেফ আদজেইয়ের চোট সারিয়ে ওঠা। সোমবার শুরু থেকে তাঁকে খেলাতে পারেন মহামেডান কোচ। চেরনিশভ অবশ্য খারাপ ফলের জন্য গোল করতে না পারার ক্ষমতাকেই দায়ী করছেন।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমাধানের মাঝেই বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের


Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...