Monday, April 13, 2026

কেকেআর ঝাঁপায়নি তাঁর জন্য, নতুন দলে গিয়ে মুখ খুললেন নীতীশ রানা

Date:

Share post:

২০২৫ আইপিএল-এর মেগা নিলামে নতুন করে দল সাজিয়েছে ১০ ফ্রাঞ্চাইজি দল। নিজেদের পুরোনো দল ছেড়ে নতুন দলে গিয়েছেন ক্রিকেটাররা। ঠিক যেমনটা হয়েছে নীতীশ রানার সঙ্গেও। দীর্ঘ ৭ বছর কলকাতা নাইট রাইডার্সে ছিলেন তিনি। তবে এই বছর রানাকে রিটেন করেনি কেকেআর। এমনকি মেগা নিলামেও রানার জন্য ঝাঁপায়নি কলকাতা । নীতীশকে দল নেয় রাজস্থান । আর নতুন দলে যাওয়ার পর মুখ খুললেন রানা । বললেন, আমি আবার ভারতীয় দলে ফিরতে চাই। আর সেক্ষেত্রে আমাকে সাহায্য করবেন দ্রাবিড়।

এক সাক্ষাৎকারে নীতীশ রানা বলেন, “ কখনও কখনও আমরা অনেক কিছু ভাবি। গল্প বানাই। মনে হয় এই প্রশ্নটা করলে আমাকে লোকে কী ভাববে। কিন্তু দ্রাবিড়ের সঙ্গে কাজ করে আমার মাথায় কখনও এটা আসেনি।“ এরপরই রানা আরও বলেন, “ আমার প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলেছিলাম দ্রাবিড়ের প্রশিক্ষণে। আমি আবার ভারতীয় দলে ফিরতে চাই। দ্রাবিড়কে বলেছি আমি সেই কথা। ওঁনার সাহায্য প্রয়োজন। দ্রাবিড় জানিয়েছেন আমাকে সাহায্য করবেন। অনেক পরিশ্রম করতে হবে। রাজস্থান দল এবং আমার কেরিয়ার দু’দিকেই নজর রাখবেন দ্রাবিড়।“

আইপিএলের নিলামে ৪ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে রানাকে কিনেছে রাজস্থান। ২০১৮ থেকে কেকেআরে ছিলেন রানা। তার আগে দু’বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। আসন্ন আইপিএল-এ রাজস্থানের জার্সিতে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন- গাব্বায় নেমেই অজি সমর্থকদের কটাক্ষের মুখে সিরাজ, ভাইরাল ভিডিও

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...