Saturday, June 27, 2026

কালীপুজো-ভাইফোঁটার পরে ছটপুজো নিয়েও গান লিখলেন মমতা, বাজবে গঙ্গার ঘাটে

Date:

Share post:

দুর্গাপুজো-কালীপুজোর পরে এবার ছটপুজো নিয়েও গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, পোস্তায় জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে গিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছটপুজো উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। দেন সাবধানতার সঙ্গে ছট পালনের বার্তা।

কালীপুজোর আগে তাঁর কথায় ও সুরে প্রকাশিত হয়েছিল শ্যামাসঙ্গীত। সেই গানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছুঁয়ে ফেলেছিলেন দেড়শো গান লেখা ও সুর দেওয়ার মাইলস্টোন। ভাতৃদ্বিতীয়ার আগের দিন নিজের ফেসবুক পেজে সবাইকে ভাতৃদ্বিতৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি গান পোস্ট করেন। সেটারও কথা ও সুর স্বয়ং মুখ্যমন্ত্রীর। এবার ছটের জন্যেও গান লিখেছেন তিনি। এদিন তিনি বলেন, “জগদ্ধাত্রী হলেন জগতের মা। মায়ের একাধিক রূপ। কালই ছট পুজো আছে। আমাদের এখানে ছট পুজোয় সরকার দু’দিন ছুটি দেয়। আপনারা আস্তে আস্তে ঘাটে যাবেন। তাড়াহুড়ো করবেন না। কারণ জলে পুজো হয়। তাই সাবধানতা বজায় রাখবেন। আমি ছটপুজো উপলক্ষে গান করেছি। তাতে ভুল হলেন আমি ক্ষমাপ্রার্থী। বৃহস্পতিবার ঘাটে পুলিশ সেই গান চালাবে।”

নিজে গান লেখেন, সুরও দেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রতি বছরই দুর্গাপুজোয় তাঁর গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার অন্য চমক। দুর্গাপুজোর পরে কালীপুজোতেও গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।” মমতার (Mamata Banerjee) কথায় ও সুরে গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। অ্যালবামের গান এবং সরকারি প্রকল্পের গান লেখা ও সুর দেওয়া সবমিলিয়ে দেড়শো ছুঁল মুখ্যমন্ত্রীর সৃষ্টি। কালীপুজোর পরে ভাইফোঁটা। সেটাতেও মমতার লেখা কথায় ও সুরে গান প্রকাশ করলেন মমতা। সকলকে জানালেন ভাইফোঁটার শুভেচ্ছা। এবার ছটপুজোর ঘাটেও বাজবে মুখ্যমন্ত্রীর লেখা গান।







Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...