Monday, March 30, 2026

বাংলা জুড়ে ভাইফোঁটা উদযাপন, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ ভাতৃদ্বিতীয়া (Bhaifonta)। ভাই-বোনের অটুট বন্ধন যাতে চিরস্থায়ী হয় সেই উপলক্ষে বড় দাদা বা ভাইয়ের মঙ্গল কামনায় বোনের ফোঁটা দেওয়ার রীতি পালিত হচ্ছে বাংলা জুড়ে। রাজ্যবাসীকে ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠিত হয়। প্রতিপদেও ভাইফোঁটার রীতিপালন হয় অনেক বাঙালি বাড়িতে। কালীপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই ভ্রাতৃদ্বিতীয়ার পুণ্যলগ্ন। এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে ভাইফোঁটা স্পেশাল একটি গান মুক্তি পেয়েছে। পঞ্জিকা মতে রবিবার রাত ৮ টা ১৬ মিনিট পর্যন্ত ভাই বা দাদাকে ফোঁটা দেওয়া যাবে। শুভ মুহূর্ত ভোর ৬টা ৪৫ মিনিটের পর থেকে সকাল ৮টা ৫৪ মিনিটের মধ্যে, আবার বেলা ১১টা থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে এবং তার পরে দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে।ভারতবর্ষের উত্তর ও পশ্চিম-সহ হিন্দিভাষী রাজ্যে আজকের দিনে ‘ভাইদুজ’ পালিত হচ্ছে।

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...