Saturday, April 4, 2026

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তায় NFT-এর রিপোর্ট: তিন সপ্তাহে মতামত জানাবে সব রাজ্য

Date:

Share post:

গোটা দেশের স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানের জন্য অতিরিক্ত উদ্যোগ নিয়ে ন্যাশানাল টাস্ক ফোর্স (National Task Force) গঠন করেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। প্রায় তিনমাসে সেই কমিটি স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা বিধানের রিপোর্ট বৃহস্পতিবারের শুনানিতে পেশ করে সুপ্রিম কোর্টে (Supreme Court)। দেশের সব রাজ্যের মুখ্যসচিবদের (Chief Secretary) সেই রিপোর্ট পাঠিয়ে তাতে মতামত পেশের জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়।

আর জি করের ঘটনার পরে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় প্রথম শুনানিতেই একটি কমিটি গঠন করা দেশের স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা বিধানে স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত সব ধরনের স্টেকহোল্ডারদের (stakeholder) মতামত শোনার জন্য। নয় সদস্যের সেই কমিটিতে পরে কেন্দ্র সরকারের প্রতিনিধিরাও যুক্ত হন। যদিও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ শীর্ষ আদালত দেওয়ার পরই রাজ্য সরকার (state government) নিজেদের স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার প্রক্রিয়া শুরু করে। নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ ইতিমধ্যেই বাংলায় কার্যকরও হয়েছে।

বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI D Y Chandrachud) স্পষ্টভাবে উল্লেখ করেন এই টাস্ক ফোর্সের প্রতিবিধান শুধুমাত্র কলকাতার জন্য নয়, গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা বিধান করবে তা নিশ্চিত করবে। সুপ্রিম কোর্টে পেশ করা রিপোর্টে এনটিএফ (NTF) মূলত দুটি বিষয়ে বিস্তারিত পেশ করেছে – প্রথমত, স্বাস্থ্যক্ষেত্রে যৌন নির্যাতন বন্ধ করতে পদক্ষেপ। দ্বিতীয়ত, স্বাস্থ্যক্ষেত্রে যে কোনও ধরনের হিংসা বন্ধে পদক্ষেপ।

এনটিএফের (NTF) এই রিপোর্ট সব রাজ্যের মুখ্যসচিবদের (Chief Secretary) পাঠানোর নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই রিপোর্টের সঙ্গে সব রাজ্য সংক্ষেপে নিজেদের মতামত পেশ করতে পারবে তিন সপ্তাহের মধ্যে। মতামত পেশের জন্য রাজ্যগুলি তাদের সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের থেকে মতামত সংগ্রহও করতে পারবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...