Jitendra tiwari Archives - BISWABANGLA SANGBAD https://biswabanglasangbad.com/tag/jitendra-tiwari/ Latest Bengali Breaking News Sat, 28 Feb 2026 13:30:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://bbs.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2024/11/06235446/bbsfavicon-96x96.png Jitendra tiwari Archives - BISWABANGLA SANGBAD https://biswabanglasangbad.com/tag/jitendra-tiwari/ 32 32 ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের https://biswabanglasangbad.com/2026/02/28/explosive-allegations-by-pandaveshwars-deceased-son/ Sat, 28 Feb 2026 13:30:31 +0000 https://biswabanglasangbad.com/?p=788168 গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) গ্রেফতারির দাবি জানাচ্ছি। পাণ্ডবেশ্বরে মহিলার মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করলেন ছেলে দেব সূত্রধর। পরিবারের অভিযোগ পাকা ঘর থাকা সত্ত্বেও রাজ্য সরকারকে বদনাম করতে সুন্দরা সূত্রধর নামে ওই মহিলাকে গোয়ালঘরে ভুয়ো ভিডিও তৈরি করেন […]

The post ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
কম্বল বিতরণকাণ্ডে হাইকোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি https://biswabanglasangbad.com/2023/04/10/jitendra-tiwari-got-bail-from-high-court-in-the-blanket-distribution-case/ Mon, 10 Apr 2023 10:19:48 +0000 https://biswabanglasangbad.com/?p=569324 কম্বল বিতরণ কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি । বেশ কয়েকটি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। শর্তগুলি হল ‘তদন্তে সহযোগিতা করতে হবে। কোনও সাক্ষীকে হুমকি দেওয়া যাবে না। শুনানির দিনে আদালতে হাজিরা দিতে হবে। কোন তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না’, আসানসোল পুরসভা এলাকায় প্রবেশ করবেন না জিতেন্দ্র তিওয়ারি’, এমনই নির্দেশ দিয়েছে আদালত। […]

The post কম্বল বিতরণকাণ্ডে হাইকোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
SSKM ভর্তির প্রয়োজন নেই জানাতেই প্রেসিডেন্সি জেলে ঠাঁই কম্বলকাণ্ডের খলনায়ক জিতেন্দ্রর https://biswabanglasangbad.com/2023/03/31/jitendra-tiwari-sskm-presidency-jail-bjp-asansolgg/ Fri, 31 Mar 2023 04:41:25 +0000 https://biswabanglasangbad.com/?p=566665 ঘুঁটে পোড়ে আর গোবর হাসে! কিন্তু গোবরকেও একদিন ঘুঁটে হতে হয়। এই প্রবাদটি এখন দলবদলু বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির জন্য প্রযোজ্য। গত, বুধবার আসানসোল সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র। তৎক্ষণাৎ তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। আরও পড়ুন:বুকে প্রচন্ড ব্যথা! বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হল জে.লবন্দি জিতেন্দ্রকে এরপর গতকাল, বৃহস্পতিবার তাঁকে নিয়ে আসা […]

The post SSKM ভর্তির প্রয়োজন নেই জানাতেই প্রেসিডেন্সি জেলে ঠাঁই কম্বলকাণ্ডের খলনায়ক জিতেন্দ্রর appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
বুকে প্রচন্ড ব্যথা! বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হল জে.লবন্দি জিতেন্দ্রকে https://biswabanglasangbad.com/2023/03/30/bjp-leader-jitendra-tiwari-taken-to-burdwan-medical-college-and-hospital-for-bad-health/ Thu, 30 Mar 2023 10:31:07 +0000 https://biswabanglasangbad.com/?p=566433 কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) শারীরিক অবস্থার (Health Condition) আরও অবনতি। আসানসোল জেলা হাসপাতাল (Asansol District Hospital) থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Burdwan Medical College and Hospital) স্থানান্তরিত (Refer) করা হল বিজেপি নেতাকে (BJP)। জানা গিয়েছে, বুধবার সন্ধেয় জিতেন্দ্রকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হৃদরোগের চিকিৎসার জন্য যে পরিকাঠামো থাকা প্রয়োজন, […]

The post বুকে প্রচন্ড ব্যথা! বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হল জে.লবন্দি জিতেন্দ্রকে appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
আসানসোল CGM কোর্টেও জামিনের আবেদন খারিজ জিতেন্দ্র তেওয়ারির https://biswabanglasangbad.com/2023/03/23/jitendras-bail-plea-was-also-rejected-by-the-asansol-cgm-court/ Thu, 23 Mar 2023 17:27:22 +0000 https://biswabanglasangbad.com/?p=564797 জামিনের আবেদন খারিজ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari)। পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁর যে জামিনের আবেদন করা হয়েছিল, বৃহস্পতিবার তা খারিজ করে দিলেন আসানসোল CGM কোর্টের বিচারক তরুণকান্তি মণ্ডল। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়কে হাতিয়ার করে মঙ্গলবার জিতেন্দ্রর জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী শেখর কুণ্ডু (Shelhar Kundu)। সরকারি আইনজীবী ছিলেন সোমনাথ চট্টরাজ। এদিন এই মামলার […]

The post আসানসোল CGM কোর্টেও জামিনের আবেদন খারিজ জিতেন্দ্র তেওয়ারির appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
সুপ্রিম নির্দেশে স্বস্তি জিতেন্দ্রর! দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ আদালতের https://biswabanglasangbad.com/2023/03/20/supreme-court-gives-stay-order-to-arrest-bjp-leader-jitendra-tiwari/ Mon, 20 Mar 2023 09:46:07 +0000 https://biswabanglasangbad.com/?p=563913 কম্বলকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) মামলায় এবার হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। সোমবার দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, আর জিতেন্দ্রকে হেফাজতে (Custody) রাখতে পারবে না পুলিশ। আর সুপ্রিম রায়ের পর স্বস্তিতে আসানসোলের (Asansol) বিজেপি নেতা (BJP Leader)। পাশাপাশি একটি নোটিশ (Norice) জারি করে রাজ্য সরকারের জবাব তলব করেছে শীর্ষ আদালত। […]

The post সুপ্রিম নির্দেশে স্বস্তি জিতেন্দ্রর! দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ আদালতের appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
কম্বলকাণ্ডে গ্রে.ফতার বিজেপি নেতা জিতেন্দ্রকে আজই আদালতে পেশ https://biswabanglasangbad.com/2023/03/19/arrest-jitendra-tiwari-is-in-asansol/ Sun, 19 Mar 2023 04:36:52 +0000 https://biswabanglasangbad.com/?p=563617 কম্বলকাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে শনিবার রাত ২টো নাগাদ আসানসোলে ঢুকল পুলিশ। তাঁকে আসানসোল উত্তর থানায় রাখা হয়েছে। রবিবারই তোলা হবে আদালতে। আরও পড়ুন:আসানসোলের কম্বলবিলি-কাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কম্বলকাণ্ডে জিতেন্দ্রকে শনিবার গ্রেফতার করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে নয়ডায় যমুনা […]

The post কম্বলকাণ্ডে গ্রে.ফতার বিজেপি নেতা জিতেন্দ্রকে আজই আদালতে পেশ appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
কম্বলকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির আগাম জামিন খারিজ https://biswabanglasangbad.com/2023/02/23/asansol-stampede-case-calcutta-high-court-rejects-anticipatory-bail-plea-kkof-bjp-leader-chaitali-tiwari/ Thu, 23 Feb 2023 06:13:06 +0000 https://biswabanglasangbad.com/?p=557494 কম্বলকাণ্ডে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চৈতালির আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। আরও পড়ুন:কম্বলকাণ্ডের তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে চৈতালিকে! জিতেন্দ্র জায়াকে রক্ষাকবচ হাইকোর্টের প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলের পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির উদ্যোগে কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা […]

The post কম্বলকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির আগাম জামিন খারিজ appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
কম্বলকাণ্ডের তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে চৈতালিকে! জিতেন্দ্র জায়াকে রক্ষাকবচ হাইকোর্টের https://biswabanglasangbad.com/2022/12/22/chaitali-tiwari-wife-of-jitendra-tiwari-cannot-be-arrested-orderd-by-calcutta-high-court/ Thu, 22 Dec 2022 14:49:03 +0000 https://biswabanglasangbad.com/?p=544842 কম্বলকাণ্ডে বিজেপি নেতা (BJP Leader) জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রী চৈতালি তিওয়ারিকে (Chaitali Tiwari) ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন কলকাতা হাইকোর্ট প্রশ্ন তোলে চৈতালি তিওয়ারির বিরুদ্ধে নোটিস খারিজ মামলা কী আদৌ গ্রহণযোগ্য? এরপরই জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রীকে তিন সপ্তাহের রক্ষাকবচ দেয় হাইকোর্ট। এই সময়ের মধ্যে আগাম জামিনের […]

The post কম্বলকাণ্ডের তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে চৈতালিকে! জিতেন্দ্র জায়াকে রক্ষাকবচ হাইকোর্টের appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
নোটিশের পরও ফের বেপাত্তা জিতেন্দ্র-চৈতালি! বৃহস্পতিতেও ফিরল আসানসোল পুলিশ https://biswabanglasangbad.com/2022/12/22/asansol-stampede-case-police-went-to-jitendra-tiwaris-home-but-there-was-noone/ Thu, 22 Dec 2022 07:29:08 +0000 https://biswabanglasangbad.com/?p=544704 নোটিশ দেওয়ার পরও আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটের তালা বন্ধ। কম্বলকাণ্ডে ৩ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিতেন্দ্র জায়া চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার তাঁর বাড়িতে হাজির হায়েছিল আসানসোল পুলিশ। তার আগে নোটিশও দেওয়া হয় তাঁকে। কিন্তু বৃহস্পতিবারও তালা ঝুলতে দেখা যায় তাঁদের ফ্যাল্টে। তারপরই খালি হাতে ফিরতে হল আসানসোল পুলিশকে। আরও পড়ুন:আসানসোল কাণ্ডের […]

The post নোটিশের পরও ফের বেপাত্তা জিতেন্দ্র-চৈতালি! বৃহস্পতিতেও ফিরল আসানসোল পুলিশ appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
আসানসোল কাণ্ডের পর হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র- পত্নী https://biswabanglasangbad.com/2022/12/20/after-the-asansol-scandal-jitendra-wife-approached-the-high-court/ Tue, 20 Dec 2022 12:31:40 +0000 https://biswabanglasangbad.com/?p=544422 রাজ্য রাজনীতিতে এখন সবথেকে বেশি আলোচনায় আসানসোল কাণ্ড (Asansol Case)। এর আগে গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রী চৈতালি তিওয়ারির (Chaitali Tiwari) ওয়ার্ডে শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অনুষ্ঠান শেষে প্রায় হাজার পাঁচেক কম্বল বিতরণের কথা ছিল। অনুষ্ঠানে অল্প সময়ের জন্য হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Shuvendu Adhikari)।কিন্তু […]

The post আসানসোল কাণ্ডের পর হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র- পত্নী appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
চৈতালির বাড়িতে তালা! কম্বলকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ আসানসোলের বিজেপি কাউন্সিলরের দেখা পেল না পুলিশ https://biswabanglasangbad.com/2022/12/20/locked-in-jitendra-tiwari-and-chaitali-tiwaris-flat-police-did-not-find-anyone/ Tue, 20 Dec 2022 08:44:13 +0000 https://biswabanglasangbad.com/?p=544350 কম্বল বিপর্যয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির বাড়িতে গেল পুলিশ। তবে তাঁর ফ্ল্যাটের দরজায় তালা থাকায় ঘণটা খানেক বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকতে হয় পুলিশ আধিকারিকদের। নোটিশ দিয়েও তাঁর দেখা পেল না পুলিশ।   আরও পড়ুন:আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র পত্নীকে নোটিশ পুলিশের! মঙ্গলেই জিজ্ঞাসাবাদ   মঙ্গলবার সকাল ১০টা নাগাদ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি […]

The post চৈতালির বাড়িতে তালা! কম্বলকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ আসানসোলের বিজেপি কাউন্সিলরের দেখা পেল না পুলিশ appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র পত্নীকে নোটিশ পুলিশের! মঙ্গলেই জিজ্ঞাসাবাদ https://biswabanglasangbad.com/2022/12/19/jitendra-tiwaris-wife-chaitali-tiwari-in-asansol-blanket-distribution-accident-case/ Mon, 19 Dec 2022 11:40:41 +0000 https://biswabanglasangbad.com/?p=544222 কম্বল বিতরণ কাণ্ডে পদপিষ্ট হওয়ার ঘটনায় অনুষ্ঠানের মূল আয়োজক আসানসোলের (Asansol) প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (JitendraTiwari) স্ত্রী চৈতালিকে (Chaitali) আইনি নোটিশ (Legal Notice) পাঠাল আসানসোল উত্তর থানার পুলিশ। তবে সোমবার বিজেপি কাউন্সিলর চৈতালি বা স্বামী জিতেন্দ্র কেউই বাড়িতে ছিলেন না। আর সেকারণেই পুলিশ তাঁদের বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই […]

The post আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র পত্নীকে নোটিশ পুলিশের! মঙ্গলেই জিজ্ঞাসাবাদ appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
আসানসোল কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ঘনিষ্ঠ ৫ https://biswabanglasangbad.com/2022/12/16/west-bengal-asansol-incident-arrest-5person-jitendra-tiwary-bjp/ Fri, 16 Dec 2022 09:37:19 +0000 https://biswabanglasangbad.com/?p=543607 আসানসোলে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় দোষী ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে পুলিশ (Police)। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে আজ, শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এই ঘটনায় গাফিলতির অভিযোগ রয়েছে। এরা প্রত্যেকেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) […]

The post আসানসোল কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ঘনিষ্ঠ ৫ appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
শুভেন্দুর কম্বল বিতরণী অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিরুদ্ধে FIR দায়ের নিহতের পরিবারের https://biswabanglasangbad.com/2022/12/16/asansol-tragedy-fir-against-jitendra-tiwari-and-his-wife/ Fri, 16 Dec 2022 07:17:15 +0000 https://biswabanglasangbad.com/?p=543575 আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে  পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করল নিহতের পরিবারের।  তার ভিত্তিতে ওই কর্মসূচির অন্যতম আয়োজক আসানসোল পুরসভার বিরোধী নেত্রী চৈতালী -সহ বিজেপির কয়েক জন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আরও পড়ুন:শুভেন্দুর […]

The post শুভেন্দুর কম্বল বিতরণী অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিরুদ্ধে FIR দায়ের নিহতের পরিবারের appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল, বেপাত্তা উদ্যোক্তা জিতেন তিওয়ারি https://biswabanglasangbad.com/2022/12/15/asansol-trampled-suvendu-adhikary-jitendra-tiwari-bjp/ Thu, 15 Dec 2022 04:58:04 +0000 https://biswabanglasangbad.com/?p=543361 আসানসোলে দলবদলু বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির কম্বল বিতরণ অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে এক নাবালিকা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় কমপক্ষে ৭ গুরুতর জখম। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম চাঁদমণি দেবী (৫০), ঝালি বাউরি (৫৫) ও প্রীতি সিং (১৩)। আর এই ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না জিতেন তিওয়ারিকে। তিনি ফোন ধরছেন না। কার্যত […]

The post শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল, বেপাত্তা উদ্যোক্তা জিতেন তিওয়ারি appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
কয়লা পাচার মামলায় হাজিরা এড়ালেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি https://biswabanglasangbad.com/2022/09/16/jitendra-tiwari-is-not-going-to-bhabani-bhaban-today-in-the-coal-smuggling-case/ Fri, 16 Sep 2022 06:00:44 +0000 https://biswabanglasangbad.com/?p=525889 কয়লা পাচার মামলায় শুক্রবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করে সিআইডি। কিন্তু চিঠি দিয়ে সিআইডি হাজিরা এড়ালেন দাপুটে বিজেপি নেতা। পাশাপাশি, এই মামলায় তাঁকে কেন ডাকা হচ্ছে, এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র। আরও পড়ুন:কয়লা পাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির জানা গেছে, অন্ডালের একটি পুরনো মামলায় […]

The post কয়লা পাচার মামলায় হাজিরা এড়ালেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
কয়লা পাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির https://biswabanglasangbad.com/2022/09/15/bjp-leader-jitendra-tiwari-summoned-by-cid-in-allegedly-connection-with-coal-scam/ Thu, 15 Sep 2022 06:21:53 +0000 https://biswabanglasangbad.com/?p=525705 কয়লা পাচার কাণ্ডে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাশাপাশি তৎপর সিআইডি। এবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি। আগামিকাল, অর্থাৎ শুক্রবার ভবানীভবনে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। আরও পড়ুন: কয়লা পাচার মামলার তদন্তে ভবানী ভবনে তিন পুলিশ আধিকারিক এর আগে কয়লা পাচার মামলায় আসানসোল এলাকা থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এমনকি […]

The post কয়লা পাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
মমতার সামাজিক প্রকল্পের সুবিধায় প্রভাবিত ভোটাররা, গোহারার পর বোধোদয় জিতেন্দ্রর https://biswabanglasangbad.com/2022/04/19/jitendra-tiwari-asansol-by-poll-bjp-mamata-banerjee-social-scheme-tmc/ Tue, 19 Apr 2022 06:44:48 +0000 https://biswabanglasangbad.com/?p=496966 দলবদলু জিতেন্দ্র তিওয়ারির বিলম্বিত বোধোদয়। সদ্যসমাপ্ত আসানসোল লোকসভা উপনির্বাচনে গোহারা হেরেছে বিজেপি। তার মধ্যেই আবার আসানসোল উপনির্বাচনে টাকা বন্টন নিয়ে আদি ও নব্য বিজেপির মধ্যে সংঘাত চরমে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন জিতেন্দ্র তিওয়ারি। আরও পড়ুন:Manoj Pande: দেশের নয়া সেনাপ্রধান হলেন মনোজ পাণ্ডে আসানসোলে দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের গোহারের কারণ […]

The post মমতার সামাজিক প্রকল্পের সুবিধায় প্রভাবিত ভোটাররা, গোহারার পর বোধোদয় জিতেন্দ্রর appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
সশস্ত্র বাহিনী নিয়ে বুথে প্রবেশ, জিতেন্দ্র তিওয়ারিকে নোটিশ পুলিশের, কমিশনে অভিযোগ তৃণমূলের https://biswabanglasangbad.com/2022/02/12/municipal-election-asansol-jitendra-tiwari-bjp/ Sat, 12 Feb 2022 06:50:35 +0000 https://biswabanglasangbad.com/?p=484124 আসানসোলের(Asansol) ২৭ নম্বর ওয়ার্ডে ফের উত্তেজনা। সশস্ত্র বাহিনী নিয়ে বুথে ঢোকার অভিযোগে আসানসোলে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে(Jitendra Tiwari) নোটিশ দিল পুলিশ। পাশাপাশি ওই ওয়ার্ডে বহিরাগত ঢোকানোর অভিযোগ উঠেছে বিজেপি(BJP) প্রার্থী চৈতালি তিওয়ারির(Chaitali Tiwari) স্বামী জিতেন্দ্রর বিরুদ্ধে। ঘটনার জেরে বিজেপি প্রার্থীর স্বামীকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল(TMC) কর্মীরা। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই ওয়ার্ডে। গোটা […]

The post সশস্ত্র বাহিনী নিয়ে বুথে প্রবেশ, জিতেন্দ্র তিওয়ারিকে নোটিশ পুলিশের, কমিশনে অভিযোগ তৃণমূলের appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
জিতেন তিওয়ারির প্রভাবে আসানসোলে বিজেপির প্রার্থী তালিকায় ব্রাত্য আদিরা, ক্ষোভের আগুন https://biswabanglasangbad.com/2022/01/01/asansol-corporation-election-bjp-cabdidate-jitendra-tiwari/ Sat, 01 Jan 2022 06:50:38 +0000 https://biswabanglasangbad.com/?p=475020 আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোট (Corporation Election)। শাসক দল তৃণমূল (TMC) ইতিমধ্যেই প্রতিটি পুরসভার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। শিলিগুড়ির প্রার্থী আগেই ঘোষণা করা হয়েছিল, আর বছরের একেবারে শেষদিনে আসানসোল, বিধাননগর ও চন্দননগরের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। আরও পড়ুন:প্রতিষ্ঠা দিবসে দলের নেতা ও কর্মীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার, জানালেন নতুন […]

The post জিতেন তিওয়ারির প্রভাবে আসানসোলে বিজেপির প্রার্থী তালিকায় ব্রাত্য আদিরা, ক্ষোভের আগুন appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
বাবুলকে ব্যক্তি আক্রমণের জন্য ক্ষমা চাইলেন জিতেন্দ্র তিওয়ারি, কেন জানেন? https://biswabanglasangbad.com/2021/09/22/jitendra-tiwari-apologized-to-babul-for-personal-attack/ Wed, 22 Sep 2021 09:14:55 +0000 https://biswabanglasangbad.com/?p=401692 বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদানের পরই তাঁকে তীব্র আক্রমণ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি । বাবুলকে ‘প্ল্যাটফর্ম সিঙ্গার’ রানু মণ্ডলের (Ranu Mondal) সঙ্গে তুলনা করেছিলেন আসানসোলের এই বিজেপি নেতা। মঙ্গলবারই নিজের ভুল স্বীকার করলেন তিনি। ফেসবুক পোস্ট করে বাবুলের কাছে ক্ষমা চাইলেন জিতেন্দ্র। আর কখনও বাবুলকে ব্যক্তিগত আক্রমণ করবেন না বলেও জানিয়েছেন তিনি।ফেসবুক পোস্টে জিতেন্দ্র তিওয়ারি লেখেন, ‘আমি খুবই […]

The post বাবুলকে ব্যক্তি আক্রমণের জন্য ক্ষমা চাইলেন জিতেন্দ্র তিওয়ারি, কেন জানেন? appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
তবে কি তৃণমূলের পথে? সোশ্যাল মিডিয়ায় বিজেপির সব ছবি মুছলেন জিতেন্দ্র https://biswabanglasangbad.com/2021/09/19/jitendra-tiwari-babu-sofia-tmc-bjp/ Sun, 19 Sep 2021 15:44:33 +0000 https://biswabanglasangbad.com/?p=401068 গেরুয়া শিবির ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। বাবুল তৃণমূলে(TMC) যোগ দেওয়ার পরই সুর নরম করলেন জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে বিজেপির সমস্ত পোস্ট এবং নরেন্দ্র মোদির ছবি ডিলিট করলেন ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া এই নেতা। এখন বাবুলের পথ ধরে জিতেন্দ্র তৃণমূলে […]

The post তবে কি তৃণমূলের পথে? সোশ্যাল মিডিয়ায় বিজেপির সব ছবি মুছলেন জিতেন্দ্র appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
দলীয় কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি https://biswabanglasangbad.com/2021/08/11/jitendra-tiwari-faces-peoples-anger/ Wed, 11 Aug 2021 18:07:36 +0000 http://biswabanglasangbad.com/?p=392358 অসুস্থ দলীয় কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। উপস্থিত পুলিশের সামনেই তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। একসময় রাস্তায় বসে তাঁকে হেনস্থা করার প্রতিবাদ করেন জিতেন্দ্র। বুধবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে কোলিয়ারির খোট্টাদিহি গ্রামে বিজেপি কর্মী সোনালি গিরিকে দেখতে যান জিতেন্দ্র। কিন্তু গ্রামে ঢোকার মুখে তাঁর […]

The post দলীয় কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
জিতেন্দ্রর সঙ্গে কয়লা কাণ্ডের যোগ থাকলে দল দায় নেবে না, স্পষ্ট জানালেন দিলীপ https://biswabanglasangbad.com/2021/03/03/dilip-ghosh-speak-about-jitendra-tiwaris-coal-smuggling-issue-connection/ Wed, 03 Mar 2021 15:11:24 +0000 http://biswabanglasangbad.com/?p=353703 রাজ্যে কয়লা পাচার(coal smuggling) কাণ্ডের তদন্তে হাত ধুয়ে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। আর এই কাণ্ডে তৃণমূলের(TMC) একাধিক নেতার যোগ রয়েছে সভামঞ্চে তা বারবার দাবি করেছে বিজেপি(BJP)। অবশ্য এই দোষে কম দুষ্ট নন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari)। কয়লা পাচারের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি যোগ রয়েছে এহেন গুঞ্জন আসানসোলে […]

The post জিতেন্দ্রর সঙ্গে কয়লা কাণ্ডের যোগ থাকলে দল দায় নেবে না, স্পষ্ট জানালেন দিলীপ appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
বৈদ্যবাটিতে দিলীপ ঘোষের সভায় বিজেপিতে যোগ জিতেন্দ্র তিওয়ারি https://biswabanglasangbad.com/2021/03/02/jitendra-tiwari-joins-bjp-at-dilip-ghoshs-meeting-at-vaidyabati/ Tue, 02 Mar 2021 15:17:05 +0000 http://biswabanglasangbad.com/?p=353525 হুগলির (Hoogli) বৈদ্যবাটিতে বিজেপির (Bjp) সভায় দলে যোগ দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বর প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। মঙ্গলবার, তৃণমূল ছেড়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়দের (Rajiv Banerjee) হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন জিতেন্দ্র। বেশ কিছুদিন আগেই তৃণমূলের সমস্ত পদ ছেড়েছেন তিনি। জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে […]

The post বৈদ্যবাটিতে দিলীপ ঘোষের সভায় বিজেপিতে যোগ জিতেন্দ্র তিওয়ারি appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
ফিরলেন ‘মূলস্রোতে’! ভোটের মুখে তৃণমূলের জাতীয় মুখপাত্রের গুরুত্বপূর্ণ পদে জিতেন্দ্র তিওয়ারি https://biswabanglasangbad.com/2021/02/17/jitendra-tiwari-become-spokesperson-trinamool-congress/ Wed, 17 Feb 2021 07:06:55 +0000 http://biswabanglasangbad.com/?p=350469 মাসদুয়েক পর ফের নতুন দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসে (TMC) গুরুত্ব পেলেন আসানসোল (Asansol) পুরনিগমের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। এ রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে ফের ‘সক্রিয়’ হতে চলেছেন জিতেন্দ্র। তৃণমূল সূত্রে খবর, পাণ্ডবেশ্বরের এই বিধায়ককে দেওয়া হয়েছে জাতীয় মুখপাত্র বা ‘ন্যাশনাল স্পোকসম্যান’-এর দায়িত্ব। দায়িত্ব পেয়ে জিতেন্দ্র বলছেন, ‘‘আমি দলনেত্রীর কাছে কৃতজ্ঞ।’’ […]

The post ফিরলেন ‘মূলস্রোতে’! ভোটের মুখে তৃণমূলের জাতীয় মুখপাত্রের গুরুত্বপূর্ণ পদে জিতেন্দ্র তিওয়ারি appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
”এই বিধায়ক আর নয়”, পাণ্ডবেশ্বর জুড়ে জিতেন্দ্র তিওয়ারি বিরোধী পোস্টার https://biswabanglasangbad.com/2021/02/04/jitendra-tiwari-tmc-pandobeswar-mla/ Thu, 04 Feb 2021 04:20:53 +0000 http://biswabanglasangbad.com/?p=347481 দলের বিরুদ্ধে “বেসুরো” হওয়ার পর থেকে রাজনৈতিক ভাবে ঘোর সঙ্কটে পাণ্ডবেশ্বরের (Pandobeswar) তৃণমূল (TMC) বিধায়ক (MLA) জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। একটা সময় শুভেন্দু অধিকারীর সুরে সুরে মিলিয়ে বিজেপির (BJP) হাত ধরতে চেয়েছিলেন, কিন্তু গেরুয়া শিবির শুভেন্দুকে গ্রহণ করলেও “বর্জন” করেছে জিতেন্দ্রকে। তারপর থেকেই ঘোর বিপাকে জিতেন্দ্র। ঘরে-বাইরে তাঁর গ্রহণযোগ্যতা কমেছে। ড্যামেজ কন্ট্রোলের অনেক চেষ্টা করেও […]

The post ”এই বিধায়ক আর নয়”, পাণ্ডবেশ্বর জুড়ে জিতেন্দ্র তিওয়ারি বিরোধী পোস্টার appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
তৃণমূল ভবনে এসেও খালি হাতেই ফিরলেন জিতেন্দ্র তিওয়ারি https://biswabanglasangbad.com/2021/01/21/tmc-bjp-jitendra-tewari/ Thu, 21 Jan 2021 14:38:38 +0000 https://biswabanglasangbad.com/?p=344594 তৃণমূলের (TMC) মূলস্রোতে ফিরতে মরিয়া জিতেন্দ্র তেওয়ারি৷ কিন্তু কাজের কাজ কিছু হলো না৷ বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বাইপাসের ধারে তৃণমূল ভবনের কাছে দেখা যায় আসানসোলের প্রাক্তন পুর প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tewari)৷ রাজনৈতিক মহলের অনুমান, দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতেই তৃণমূল ভবনে যান জিতেন্দ্র৷ দেখা করার উদ্দেশ্য, তিনি দলে ফিরতে চান, শীর্ষ নেতৃত্ব […]

The post তৃণমূল ভবনে এসেও খালি হাতেই ফিরলেন জিতেন্দ্র তিওয়ারি appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
‘বিবাদ’ কাটিয়ে প্রথম দলীয় অনুষ্ঠানে মোদি সরকারকে তুলোধোনা করলেন জিতেন্দ্র https://biswabanglasangbad.com/2021/01/01/jitendra-tiwari-slam-modi-government/ Fri, 01 Jan 2021 15:55:50 +0000 https://biswabanglasangbad.com/?p=339636 দলের অন্দরে বিদ্রোহ ঘোষণা করেছিলেন মাসখানেক আগেই। শোনা যাচ্ছিল শুভেন্দুর রাস্তা ধরে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। তবে সেই সমস্ত সংঘাত কাটিয়ে আপাতত ‘তৃণমূল নেতা’ই রয়ে গিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি(Jitendra Tiwari)। শুধু তাই নয়, বিদ্রোহ ঘোষণা ১৮ দিনের মাথায় দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন তিনি। শুক্রবার তৃণমূল কংগ্রেসের(TMC) প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান […]

The post ‘বিবাদ’ কাটিয়ে প্রথম দলীয় অনুষ্ঠানে মোদি সরকারকে তুলোধোনা করলেন জিতেন্দ্র appeared first on BISWABANGLA SANGBAD.

]]>
নিজের বিধানসভা কেন্দ্রে দলের কর্মসূচিতে ডাক পেলেন না জিতেন্দ্র তিওয়ারি https://biswabanglasangbad.com/2020/12/31/jitendra-tiwari-was-not-invited-to-the-partys-program-at-his-constituency/ Thu, 31 Dec 2020 11:31:11 +0000 https://biswabanglasangbad.com/?p=339336 পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে৷ আসানসোল তথা পাণ্ডবেশ্বরের দলীয় কর্মসূচি থেকে এবার সরাসরি ছেঁটে ফেলা হলো জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari)৷ তৃণমূল (TMC) আগেই সিদ্ধান্ত নিয়েছিলো, তিওয়ারি দলে থাকলেও যে সব পদ থেকে তিনি ইস্তফা দিয়ছেন, তা ফেরত দেওয়ার প্রশ্নই নেই। পদ ফিরেও পাননি তিনি৷ এবার দলের আরও স্পষ্ট সঙ্কেত পেলেন জিতেন্দ্র তিওয়ারি৷ আগামী ২ জানুয়ারি তিওয়ারির […]

The post নিজের বিধানসভা কেন্দ্রে দলের কর্মসূচিতে ডাক পেলেন না জিতেন্দ্র তিওয়ারি appeared first on BISWABANGLA SANGBAD.

]]>