Sunday, June 14, 2026

আইপিএল-এর নিলামের তালিকায় কনিষ্ঠতম ক্রিকেটার এখন কোটিপতি

Date:

Share post:

২০২৫ আইপিএল মেগা নিলামের আগের থেকেই চর্চায় ছিলেন তিনি। নিলামের পরও তিনি শিরোনামে। যার কথা বলা হচ্ছে তিনি হলেন মাত্র ১৩ বছর বয়সি ছোট্ট বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সেই হলেন কোটিপতি। ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় ছিল ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। সেই নিলামেই বৈভবকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কেনে রাজস্থান রয়্যালস। আর এরপর থেকে শিরোনামে ছোট্ট বৈভব । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনুর্ধ্ব-১৯ টেস্ট সিরিজে সেঞ্চুরি আছে বৈভবের। ঘোরোয়া ক্রিকেট লিগেও ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন বৈভব। নিলামের আগেই আলোচনায় উঠে এসেছিল এই ব্যাটারের নাম। নিলামের তালিকায় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ছিল বৈভবই।

মধ্যবিত্ত পরিবারের ছেলে বৈভব। বাবা কৃষক। ছোটবেলা থেকেই বৈভবের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। গতকাল যেন তারই ছিল পদক্ষেপ। ঘোরোয়া ক্রিকেট লিগে দাপট রয়েছে ছোট্ট বৈভবের। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মিডল অর্ডার ব্যাটার বৈভবের। গত ১ অক্টোবর বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে আলোচনায় উঠে আসে ১৩ বছরের বৈভব। অনুর্ধ্ব-১৯ পর্যায়ের লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে এটাই দ্রুততম শতরান। ইনিংসে ছিল ১৪টি চার ও চারটি ছয়। স্ট্রাইক রেট ১৬৭.৭৪।

আরও পড়ুন- সদ্য শেষ হয়েছে আইপিএল-এর মেগা নিলাম, কিছু ক্রিকেটার নিলামে ঝড় তুললেও, কিছু রয়েছেন অবিক্রিত, চলুন দেখে নেওয়া যাক তাদের নাম

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...