Wednesday, June 24, 2026

সময় ভালো যাচ্ছে না শাকিবের, অলরাউন্ডার ক্রিকেটারের বল নিষিদ্ধ করল ইসিবি

Date:

Share post:

বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের বল নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ‘নিয়মবিরুদ্ধ’ অ্যাকশনের জন্য শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করল ইসিবি। ফলে ইসিবি আয়োজিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না বাংলাদেশের অলরাউন্ডার।

এই নিয়ে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের তরফে এক কর্তা বলেন, “ইসিবি একটা পরীক্ষা চালায়। তাতে শাকিবের বোলিং অ্যাকশন ঠিক নয় বলে দেখা গিয়েছে। তাই ইসিবি আয়োজিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না শাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি খেলায় বাংলাদেশি ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে পরীক্ষা করা হয়। গত সেপ্টেম্বরে ছিল ম্যাচটি।“

জানা গিয়েছে, গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে শাকিবের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। ওই ম্যাচে সমারসেটের বিরুদ্ধে সারের হয়ে নেমেছিলেন শাকিব। আম্পায়ারের সেই রিপোর্টের ভিত্তিতে সমীক্ষা চালায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নিয়ম অনুযায়ী বল করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙবে না। কিন্তু শাকিবের কনুই তার চেয়ে বেশি ভাঙছে। সেই কারণেই নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন-বৃষ্টির জন্য গাব্বায় ভেস্তে যায় টেস্টের প্রথম দিন, ম্যাচের বাকি দিনেও কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কি বলছে আবহাওয়া ?

 

 

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...