Saturday, April 4, 2026

আগামিকাল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, গাব্বায় নামার আগে কামিন্সদের হুঙ্কার টিম ইন্ডিয়ার

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতিয় টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির এই ম্যাচটি হবে গাব্বায়। পারথে অজিদের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। তবে অ্যাডিলেডে সিরিজে সমতা ফেরান প্যাট কামিন্সরা। দিন-রাতের সিরিজে ব্যাট এবং বোলিং দুই ক্ষেত্রেই ব্যর্থ হয় টিম ইন্ডিয়ার পারফম্যান্স। তবে তৃতীয় টেস্টে নামার আগে এই সব নিয়ে ভাবছে না ভারতীয় দল। বরং ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এক প্রকার হুমকি দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটার শুভমন গিল।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে গিল বলেন,” কখনও না জিতলে একটা ভয় থাকে। আমরা কিন্তু এখানে শেষবার সিরিজ জিতেছিলাম। ভারতেও ওদের হারিয়েছি। কে বল করছে, তা নিয়ে এখনকার প্রজন্মের ব্যাটারেরা ভাবে না। শুধু বল বুঝে খেলার চেষ্টা করে।“

এরপর শুভমন আরও বলেন, “ গোলাপি বলের টেস্ট আলাদা। একটু শক্ত হয় বলগুলো। আমরা লাল বলে অনেক বেশি স্বচ্ছন্দ। তাছাড়া রাতে খেলাও তুলনায় কঠিন। বোলার কীভাবে বল ধরেছে, তা ঠিক মতো দেখা যায় না।’’ এবার ম্যাচ ব্রিসবেনে। সেই নিয়ে শুভমন বলেন, “এই মাঠে খেলা বেশ চ্যালেঞ্জের। আগে যে সব ম্যাচ হয়েছে, সেগুলির অধিকাংশেই ভাল লড়াই হয়েছে। এখানে ভাল ফল করার জন্য মানসিক এবং শারীরিক সক্ষমতার প্রয়োজন। চ্যালেঞ্জিং হলেও প্রথম ৩৫ ওভারের পর ব্যাট করা কঠিন হয় না।“

আরও পড়ুন- এবার সুস্থ হতে নিজেই সাহায্য চালেন কাম্বলি , কী বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...