Wednesday, March 25, 2026

অজিদের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখাবেন বিরাট, জানালেন গাভাস্কর

Date:

Share post:

সামনেই শুরু বর্ডার-গাভাস্কর ট্রফি। ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। আর সেই সিরিজের আগে বিরাট কোহলিকে নিয়ে হঙ্কার দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বললেন, এই সিরিজে রান করার জন‌্য ক্ষুধার্ত হয়ে থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

সদ্য শেষ হয়েছে নিউজিল্যান্ড সিরিজ। যেই সিরিজে হারের মুখ দেখে রোহিত শর্মার দল। এই সিরিজে একেবারেই ব্যাট হাতে ব্যর্থ হন ভারতীয় বোলরা। ব্যাটে রান পাননি বিরাট কোহলিও। আর যেহেতু কিউইদের বিরুদ্ধে রান পাননি বিরাট, তাই অজিদের বিরুদ্ধে তাঁর রানের খিদে বেশি থাকবে বলে মনে করছেন গাভাস্কর। এই নিয়ে এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, “ যেহেতু নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট রান করতে পারেনি, তাই অস্ট্রেলিয়ায় ওর মধ্যে রানের খিদেটা মারাত্মক থাকবে। রানের জন্য ও ক্ষুধার্ত থাকবে। ” এরপর তিনি আরও বলেন, “ অ্যাডিলেডে যে টেস্টে ভারত ৩৬ অলআউট হয়েছিল, সেখানেও প্রথম ইনিংসে বিরাট ৭০-এর উপর রান করেছিল। আর যদি খুব ভুল না করি, তাহলে ওই ইনিংসে ও রানআউট হয়েছিল। অ্যাডিলেডে বিরাট ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। ওখানকার পরিবেশ-পরিস্থিতি ওর খুব ভাল করে জানা।  অ্যাডিলেডের আগে অবশ্য পারথ টেস্ট হয়েছে। পারথেও বিরাট দুর্ধর্ষ ইনিংস খেলেছে। ২০১৮-’১৯-এ পারথে বিরাট যে টেস্ট শতরানটা করেছিল, সেটা ওর টেস্ট সেঞ্চুরি গুলোর মধ্যে অন্যতম সেরা। দুর্ধর্ষ শতরান ছিল সেটা। এ সমস্ত মাঠে রান করার ফলে ওর মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে। অবশ্যই রান করার ক্ষেত্রে কিছুটা ভাগ্যের দরকার হয়। তবে যদি শুরুটা ঠিকঠাক করে দিতে পারে বিরাট, তাহলে ব্যাট থেকে বড় রান আসবে।“

আরও পড়ুন- ‘সৌরভের সঙ্গে পন্টিং-এর সম্পর্ক ভালো ছিল না’, ছিল মতপার্থক্য, জানালেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার


Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...