Friday, June 26, 2026

লিগ টেবিলের শীর্ষে পৌঁছে কী বললেন বাগান কোচ মোলিনা ?

Date:

Share post:

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যায় মোহনবাগান সুপার জায়ান্ট । একেবারে ম্যাচের শেষ মুহুর্তে জেসন কামিন্সের গোলে জয় পায় বাগান ব্রিগেড। আর দলের এই জয়ে খুশি সবুজ-মেরুন কোচ জোসে মোলিনা। বাগান কোচ বলেন, “ মাঠে দল নামালে আমি কখনও হাল ছেড়ে দিই না।

ম্যাচ শেষে মোলিনা বলেন, “ আমি কখনও ভাবিনি যে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে। কারণ, দলের ওপর আমার আস্থা আছে। জানতাম যে কোনও সময় গোল হবে। সেই আশাতেই পরিবর্তনগুলো করি। মাঠে দল নামালে আমি কখনও হাল ছেড়ে দিই না। এক গোলে পিছিয়ে থাকলেও মনে হত, আমরা ড্র করতে পারি। ইতিবাচক থাকলে ভাগ্য সঙ্গ দেয়।“ এখানেই না থেমে মোলিনা আরও বলেন, “ আমার মনে হয়, দুই দলই ভাল খেলেছে। চেন্নাইয়ান ভাল খেলবে, এমন প্রত্যাশা আমাদের ছিলই। ওরা ব্যক্তিগত মার্কিং ভাল করেছে। চেন্নাইয়ান মাঝে মাঝে আমাদের চাপে ফেলেছে। ওরা অনেক লঙ বল, ক্রস দিয়েছে। কিন্তু আমাদের ডিফেন্ডাররা ভাল খেলেছে। ওরা গোলের কাছ থেকে কোনও হেড করেছে বলে আমার মনে পড়ছে না। এই জায়গায় আমরা ভাল নিয়ন্ত্রণ করেছি। প্রতিপক্ষের গোলের সামনে যারা ভাল খেলে, তারাই জেতে। “

ম্যাচের শেষ মুহুর্তে কামিন্স ও স্টুয়ার্টকে পরিবর্তন। ওটাই কি ম্যাচের রং বদলে দেয় ? জবাবে মোলিনা বলেন, “ জেমি ও দিমি ভালই খেলেছে। ওদের দুর্ভাগ্য যে ওরা গোল পায়নি। জেমিকে যখন ক্লান্ত লাগছিল, তখন আমি কামিন্সকে নামানোর কথা ভাবি। দিমি তখনও ভাল খেলছিল। শেষ দিকে ভাল কিছু হওয়ার আশায় গ্রেগকে নামাই এবং ভাল কিছুই হয়। দলের জন্য খুশি, গ্রেগের জন্যও খুশি। কামিন্সের গোলটা খুবই ভাল ছিল। আবার আমরা টেবলের শীর্ষস্থানে উঠেছি। এবার আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হবে।“

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে জয় ভারতের, মাঠে ফিরেই ব্যাট হাতে দাপট শুভমনের


Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...