Tuesday, April 7, 2026

পারথে অজিদের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ?

Date:

Share post:

পারথে টেস্টে দাপুটে জয় পায় ভারতীয় দল। নিউজিল্যান্ডের কাছে হারের পর অজিদের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করে ভারতীয় দল। আর টিম ইন্ডিয়ার এই জয়ে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় । এই মুহুর্তে জেড্ডায় চলছে আইপিএল-এর মেগা নিলাম। আর তারই মাঝে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে সম্প্রচারকারী চ্যানেলে সৌরভ বলেন, “বুমরাহ-কোহলি প্রত্যেকেই দুর্দান্ত খেলেছে। বিশেষ করে বলব যশস্বীর কথা। মাত্র ২২ বছর বয়স। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট। অসাধারণ খেলেছে যশস্বী। খুব ভালো লাগল হায়দরাবাদের তরুণ তুর্কি নীতীশ রেড্ডিকে। পেসাররাও দুর্দান্ত খেলেছে। কখনও মনে হয়নি, ম্যাচ আমাদের হাতের বাইরে ছিল। বড় মঞ্চে বড় মাপের পারফরম্যান্স। এটাই তো ভারতীয় ক্রিকেট।“ এরপর তিনি আরও বলেন, “ তবে এখনও অনেকটা পথ চলা বাকি। সামনে আরও চারটে টেস্ট আছে। আমার মতে পরের টেস্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব ভালো। অ্যাডিলেডে আমাদের জিততেই হবে। পিঙ্ক বলের সঙ্গে আমাদের খুব দ্রুত অভ্যস্ত হয়ে উঠতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, ভারতই বর্ডার গাভাস্কর ট্রফি জিতবে।“

এদিন পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় পায় ভারতীয় দল। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল যশপ্রীত বুমরাহ-এর দল। অজিদের জয়ের দরকার ছিল ৫৩৪ রান। কিন্তু ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি প্যাট কামিন্স-লাবুশানেরা।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া পৌঁছে অনুশীলন শুরু রোহিতের


Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...