Friday, June 26, 2026

কেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে পাঠাবে না ভারতকে, আইসিসিকে জানাল বিসিসিআই : সূত্র

Date:

Share post:

আগামী বছর পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলকে পাঠাবে না তারা। আর এবার আইসিসিকে জানাল বিসিসিআই। এমনটাই খবর এক সর্বভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যমের। সেখানে বলা হয়েছে, আইসিসিকে পাকিস্তানে দল পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আপত্তির কথা জানিয়েছেন বিসিসিআই কর্তারা।

সূত্রের খবর, চলতি সপ্তাহের প্রথম দিকেই পাকিস্তানে দল না পাঠানোর বিষয়টি মৌখিক ভাবে আইসিসিকে জানিয়েছেন বিসিসিআই কর্তারা। লিখিতভাবে এখনও কিছু জানানো হয়নি। আইসিসি লিখিত ভাবে জানাতে বলেছে ভারতীয় বোর্ডকে। যদিও এই নিয়ে বিসিসিআই বা আইসিসি কিছু সরকারিভাবে কিছু বলেনি।

জানা যাচ্ছে, গত এশিয়া কাপের মতো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে আয়োজন করার দাবি জানিয়েছে বিসিসিআই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনে নারাজ। আইসিসির কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা। যদিও প্রতিযোগিতার দ্বিতীয় স্থান হিসাবে সংযুক্ত আরব আমিরশাহি এবং শ্রীলঙ্কার কথা ভেবে রেখেছেন আইসিসি কর্তারা।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে।

আরও পড়ুন- এবার বিরাট-রোহিতের ব্যাটিং নিয়ে মুখ খুললেন বিতর্কিত ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...