Wednesday, June 10, 2026

জনগণের টাকায় বৈশাখীকে নিরাপত্তা কেন ? বিজেপির অন্দরেই উঠছে প্রশ্ন

Date:

Share post:

জনগণের করের টাকায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নিরাপত্তা কেন ? রাজ্য-বিজেপির অন্দরেই এই প্রশ্নের মুখে পড়েছেন দলের শীর্ষনেতৃত্ব। বৈশাখীকে এভাবে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তে অখুশি বিজেপির সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মী। তাদের স্পষ্ট বক্তব্য, “এই সিদ্ধান্ত দলকে বিতর্কে জড়িয়ে দিয়েছে। সাধারন মানুষ এ নিয়ে আলোচনা করছেন। যিনি কোনওকালে কোনও রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিলেন না, তাঁকে শোভন চট্টোপাধ্যায়ের সম-মর্যাদা কেন দেওয়া হবে ?” এদের বক্তব্য, “বিজেপিতে সাধারন এক শিক্ষিকা যোগ দিতেই পারেন, তার অর্থ এই নয় যে তাঁকেও কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। এর ফলে বিরূপ সমালোচনার শিকার হচ্ছে কেন্দ্রীয় সরকার।”
বৈশাখীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার বিষয়টি যে তাঁদের হাতে ছিলো না, এ কথা বলেও পার পাচ্ছেন না নেতারা। পরিস্থিতি অন্যদিকে বাঁক নিচ্ছে দেখে রাজ্য নেতৃত্ব বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Related articles

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...