Wednesday, June 10, 2026

লকেটের এখনও নিরাপত্তা নেই, ক্ষিপ্ত মহিলা মোর্চা

Date:

Share post:

সাংসদ ও মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়কে এখনও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয় নি। তিনি দীর্ঘদিন মাটি কামড়ে আন্দোলন করছেন। হামলার শিকারও হয়েছেন। অন্যদিকে খবর রটেছে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নাকি দিল্লির নিরাপত্তা পাবেন। তাঁর আন্দোলনের কোনো ইতিহাস নেই। রাজনীতিতে তাঁর একমাত্র পরিচয় শোভন-সখী। রং মিলিয়ে শোভনের সঙ্গে জামা-শাড়ি দেখা যায়। তাঁকে দিল্লির নিরাপত্তা? মহিলা মোর্চার সদস্য সমর্থকরা সরব হয়েছেন। ফেস বুক পোস্টও দেখা যাচ্ছে। জানা গেছে তাঁদের বক্তব্য হল দীর্ঘদিনের আন্দোলনকারী নেত্রী ও কর্মীদের বাদ দিয়ে নতুন আসা কয়েকজনকে নিয়ে মাতামাতি করছেন নেতৃত্ব। লকেট আশা করেছিলেন অনেক আগেই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। আজ পর্যন্ত তা হয় নি। তিনি এনিয়ে যথেষ্ট ক্ষুব্ধ। তবে এখনই মুখ খুলতে নারাজ। তাঁর মোর্চার সদ্স্যরা অবশ্য খোলাখুলি সরব হয়েছেন। লকেট তাঁদের বলেছেন,” এই বিষয়ে আমার কিছু বলা ভালো দেখায় না। আশা করি নেতৃত্ব সমস্যাটা বুঝবেন।” সূত্রের খবর, এটা শুধু নিরাপত্তা নয়, দলীয় কর্মসূচির বিভিন্ন বিষয়েও ক্ষোভের সৃষ্টি করছে।

Related articles

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...