Wednesday, June 10, 2026

আরও এক সম্মান পেতে চলেছেন মোদি, আমিরশাহীর সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ জায়েদ’

Date:

Share post:

আমিরশাহীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হবে আমিরশাহীর সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ জায়েদ’। অগাস্টেই মোদির জন্য এই বিশেষ সম্মানের কথা ঘোষণা করেছিল আমিরশাহী। আগামী 23 অগস্ট রওনা হবেন মোদি।

দীর্ঘদিন ধরে আমিরশাহীর সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার জন্যই দেওয়া হচ্ছে এই বিশেষ সম্মান। মোদিকে এই সম্মান প্রদান প্রসঙ্গে আরব আমিরশাহীর যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান জানিয়েছিলেন, দুই দেশের সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নরেন্দ্র মোদি।

তাঁর কথায়, ভারত ও আরব আমিরশাহীর মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক ছিল, তাকে নতুন মাত্রা দিয়েছেন মোদি। আগামিদিনে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই ক্ষেত্রেও মোদি কাজ করেছেন বলে জানিয়েছেন যুবরাজ। 2018 তে এই মেডাল দেওয়া হয়েছিল চিনের প্রেসিডেন্ট জিংপিং-কে।

Related articles

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...