Wednesday, June 10, 2026

ডিজিটাল মিডিয়ায় এফডিআই নিয়ে সুস্পষ্ট নীতি গ্রহণ করতে চলেছে কেন্দ্র

Date:

Share post:

খুব শীঘ্রই ডিজিটাল মিডিয়ায় এফডিআই নিয়ে সুস্পষ্ট নীতি গ্রহণ করতে চলেছে মোদি সরকার। আধিকারিক সূত্রে এখবর জানা গিয়েছে। সংবাদপত্র, সম্প্রচার এবং টিভি চ্যানেলে এফডিআইয়ের পরিমাণ নিয়ে নীতি থাকলেও দ্রুতি গতিতে বেড়ে চলা ডিজিটাল মিডিয়ায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে কোনও নির্দিষ্ট নীতি নেই কেন্দ্রের। যার জেরে দেশজুড়ে ডিজিটাল মাধ্যমের বাড়বাড়ন্ত হলেও সেখানে এফডিআই আসতে সমস্যা হচ্ছে।

সংবাদপত্র বা প্রিন্ট মিডিয়ায় 26 শতাংশ এফডিআইয়ের সরকারি সম্মতি রয়েছে। একইভাবে তথ্য সম্প্রচার পরিষেবায় 49 শতাংশ এফডিআইয়ের অনুমোদন রয়েছে। এছাড়া সংবাদ নয় এমন তথ্য এবং সাম্প্রতিক ঘটনাবলি পরিবেশনের টিভি চ্যানেল উপগ্রহ মারফৎ ভারতে সম্প্রচার এবং ভারত থেকে তা পাঠানোর ক্ষেত্রে 100 শতাংশ এফডিআইয়ের সরকারি সম্মতি রয়েছে। কিন্তু, এই এফডিআই নীতিতে ডিজিটাল মিডিয়ার কোনও স্থান নেই।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, ‘যেহেতু এই ক্ষেত্রটির দ্রুত শ্রীবৃদ্ধি ঘটছে, তাই ডিজিটাল মিডিয়ায় এফডিআইয়ের অনুমোদন দেওয়া হবে কি না বা হলে তার পরিমাণ কতটা হবে, সে বিষয়ে আমরা ভাবনাচিন্তা করছি।’ এই বিষয়টি নিয়ে কাজ করছে দেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রক। প্রসঙ্গত, গত জুলাইয়ের বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, বিমান পরিষেবা, মিডিয়া (অ্যানিমেশন, এভিজিসি) এবং বিমা খাতে এফডিআইয়ের পরিমাণ বাড়ানো হবে কি না সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 2018-19 অর্থবর্ষে ভারতে এফডিআইয়ের পরিমাণ এক শতাংশ কমে হয়েছে 4436 কোটি মার্কিন ডলার।

Related articles

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...