Saturday, June 27, 2026

রাজনীতির সঙ্গে খাবার মিশিয়ে পোস্ট !

Date:

Share post:

ভাইরাল অতীশ সিনহার প্রচার ব্র্যান্ডেড আইটেমস। মাঝে কোয়ালিটি চেকের লোগো। আর ঠিক তার চার পাশে মশলা, খাবারের কন্টেনার। এই কন্টেনার এবং পাকেটগুলিতেই রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ছবি। এই মুহূর্তে যাঁরা বিভিন্ন রাজনৈতিক ইস্যুর কেন্দ্রবিন্দুতে। পোস্টের প্রথমেই রয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যেখানে ডালের প্যাকেটে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং চালের প্যাকেটে শোভন চট্টোপাধ্যায়ের ছবি। যা খুবই প্রাসঙ্গিক। বিজেপিতে যোগদানের পর রাজ্য বিজেপির দফতরে শোভন-বৈশাখীর সম্বর্ধনা অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শোভন- বৈশাখীকে ভাত-ডালের সঙ্গে তুলনা করেন। আর তাতে বেজায় চটে যান বৈশাখী। অতীশ সিনহার পোস্টে ডাল-ভাতে উঠে এল শোভন-বৈশাখী। এই ছবি দুটির পরই দেবশ্রী রায়ের ছবি একটি মিষ্টির কন্টেনারে । রাইদীঘির বিধায়ক দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল জল্পনা। শোভন-বৈশাখী যেদিন বিজেপিতে যোগ দেন সেদিনই নাকি দেবশ্রীর যোগদানের কথা ছিল। দিল্লির বিজেপি দফতরে দেখাও গিয়েছিল তাঁকে। কিন্তু শোভনের আপত্তি থাকায় ভেস্তে যায় দেবশ্রীর যোগদান। অতীশ সিনহার পোস্টে দেবশ্রীর ছবি দেখা গেল মিষ্টির কন্টেনারে । লুচি আলুরদম ইস্যু থেকে খবরের শিরোনামে বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র এবং রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। পোস্টে রয়েছেন তিনিও। তাঁর মুখ বসানো হয়েছে আলুরদম মশলার প্যাকেটে। রাজনৈতিক মহলে চাণক্য নামে পরিচিত বিজেপি নেতা মুকুল রায়ের ছবি বসানো হয়েছে ‘ম্যাংগো চাটনি’র পকেটে। রাজনৈতিক ব্যাখ্যার দিক থেকে যা অত্যন্ত প্রাসঙ্গিক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি দারজিলিং চায়ের প্যাকেটে। মাজারছলে অতীশ সিনহার এই পোস্ট রাজনৈতিক দিক খুবই অর্থবহ। আর যে কারণে পোস্টটি নিমেষে ভাইরাল হয়েগিয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...