Tuesday, March 31, 2026

সুখবর: পেনশন বাড়ছে পি এফ গ্রাহকদের

Date:

Share post:

বাড়ছে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। যদিও ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ বৃদ্ধি করে কত টাকা হবে, সেই বিষয়ে এদিনের বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ইপিএফের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু’হাজার টাকা করা হবে। কিন্তু তা মানতে চাননি বৈঠকে উপস্থিত সর্বভারতীয় শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ তিন হাজার টাকা অথবা তার বেশি করার দাবি জানান।

বৈঠকে তাঁরা বলেন, দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা ইতিমধ্যেই মাসে তিন হাজার টাকা পেনশন পাচ্ছেন। ইপিএফ পেনশনপ্রাপকদের কোনওমতেই তার থেকে কম টাকা দেওয়া যাবে না। যদিও এই দাবিতে ঐকমত্য হয়নি।

সরকারি সূত্রের খবর, ইপিএফের ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে তিন হাজার টাকা করার প্রস্তাব নিয়ে শীঘ্রই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার। তারপরই ফের হবে ইপিএফও অছি পরিষদের বৈঠক।

আরও পড়ুন-দলিত বিক্ষোভের জেরে অশান্ত দিল্লির তুঘলকাবাদ

 

Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...