বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন সাংসদ মিতালি বাগ। এদিন তিনি নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করে তীব্র আক্রমণ শানান। হিন্দুত্বের তাস খেলে রাজ্যে বিভাজনের রাজনীতি করার অভিযোগে বিজেপিকে বিঁধে মিতালি বাগের দাবি, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের কাছে এসব কৌশল কোনোদিনই টিকবে না।
Sponsored

নিজের বক্তব্যে নজরুল ইসলামের কবিতার লাইন তুলে ধরে মিতালি বাগ বলেন, “হিন্দু-মুসলমানের সহাবস্থানের যে সংস্কৃতি বাংলা শিখিয়েছে, বিজেপি তাকেই ধ্বংস করতে চাইছে।” সরাসরি নাম না করে কাঁথির বিজেপি নেতা তথা বিরোধী দলনেতাকে নিশানা করে তিনি বলেন, “বাংলার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে তাদের ক্ষমা করা হবে না। আপনার শরীরে যত তার আছে সব কেটে গেছে, এখন শুধু অকথা-কুকথা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করাই আপনার কাজ।”
তৃণমূল সাংসদের অভিযোগ, বিরোধী দলনেতা রাজ্যের মানুষকে ‘অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দিচ্ছেন, অথচ তিনিই প্রকৃত অনুপ্রবেশকারী। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে বিজেপির সমালোচনার কড়া জবাব দিয়ে তিনি বলেন, “বিজেপি শাসিত উত্তরপ্রদেশের নারী নিরাপত্তার হাল সবার জানা। আগে আয়নায় নিজেদের মুখ দেখুন।”
তৃণমূলের ধর্নামঞ্চ থেকে মিতালি বাগ আরও বলেন, রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের এই বাংলাকে বিজেপি কখনোই নিজেদের সংকীর্ণ রাজনীতির আওতায় আনতে পারবে না। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দেন, “এখন যত খুশি দোল খেয়ে নাও, ছাব্বিশ সালে তোমাদের ভোল পাল্টে যাবে। বাংলার মানুষ আপনাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে।”
আরও পড়ুন- ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
1h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
1h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
2h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
5h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
12h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago





