যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের গ্রেফতারির প্রতিবাদে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)। একইসঙ্গে নাম না করে বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে (West Bengal) অন্তত ১৪ হাজার মানুষ পুলিশি (Police) অত্যাচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার। 

আরও পড়ুন: মহুয়ার নিরাপত্তা নিয়ে হাই কোর্টে বড় পদক্ষেপ, মামলায় যুক্ত হচ্ছে শাহের মন্ত্রক

মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন,"আমরা এবং আমাদের পূর্ববর্তী বহু প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের জন্য জোরালো লড়াই করেছি। এই সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সিজেপি-র আশুতোষ (Ashutosh Ranka) ও সৌরভকে (sourav Das) গ্রেফতারের ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। এই সময়টি আমাদের সকলের জন্য- গণতন্ত্র রক্ষা করা, ঐক্যবদ্ধভাবে লড়াই করার শপথ নেওয়া এবং রুখে দাঁড়ানোর সময়। একটা গোটা প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমাদের সাংবিধানিক অধিকারের কাছে কখনোই নতিস্বীকার করা চলবে না।"

বিজেপিকে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো আরও বলেন,"দেশের নানা প্রান্তে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই মুহূর্তে বাংলায় আমাদের ১৪ হাজার মানুষ পুলিশ ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হচ্ছেন। যে সরকার ভুলে গিয়েছে যে তারা 'জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার', তাদের পতন এখন আসন্ন।"

আরও পড়ুন: যন্তর-মন্তরে জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়: CJP-র পাশে দাঁড়িয়ে সাফ জানালেন রাহুল

তৃণমূল নেত্রী বলেছেন,"লক্ষ লক্ষ তরুণ-তরুণীকে আমি বলছি: আপনাদের দিদি আপনাদের পাশে আছেন-আজ এবং চিরকাল! আসুন, আমরা সবাই মিলে আমাদের ভারতমাতাকে রক্ষা করি।"