ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজ্যের পুলিশ প্রধানকে লিখিত চিঠি দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। চিঠিতে বলা হয়েছে, অভিযোগকারিনীর বক্তব্যের বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করা হোক। প্রয়োজনে অভিযুক্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। এই চিঠির প্রতিলিপি হাতে পেয়ে পাল্টা রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিচ্ছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Trinamool MLA Kunal Ghosh)। তিনি লিখছেন, গোটা তদন্তের খুঁটিনাটি জানাক রাজ্য।
আরও পড়ুন: পুজোর চতুর্থীতে আজ কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!
বিজেপির বকলেস পরা ঠিকা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগকারিনীর বক্তব্য নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কুণাল ঘোষ। সেই চিঠির জবাবে ডিজিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। তারপরই এক্স বার্তায় কুণাল লেখেন, চাটনের বিরুদ্ধে অভিযোগকারিনীর বক্তব্য নিয়ে পুলিশ প্রধানকে হস্তক্ষেপ করার এবং পদক্ষেপ নেওয়ার জন্য লিখিত চিঠি দিল পশ্চিমবঙ্গ সরকার। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলাম ছবি ও তথ্য দিয়ে। তিনি রাজ্য সরকারকে পাঠান। আমি মুখ্যসচিবকে তার কপি দিয়ে লিখি পুলিশকে বলা হোক কেস ফাইল খুলতে এবং জানাতে। এরপর রাজ্য সরকার ডিজিকে যথাযথ পদক্ষেপ নিতে বলে চিঠি দিল। আমাকে কপি দেওয়া হয়েছে। আমি এবার ডিজিকে চিঠি দিচ্ছি। তদন্ত কোথায় আছে, কেন আটকে, মেয়েটি জীবিত না মৃত, গোটা তদন্তের খুঁটিনাটি রাজ্য জানাক। কুণালের কথায়, একবার সিপিএম থেকে তৃণমূলে এসে বাঁচা, একবার বিজেপির বকলস পরে বাঁচা, এটা সবাই বুঝে গিয়েছে। ডিজিকে যথাযথ পদক্ষেপ নিতে চিঠি তাৎপর্যপূর্ণ। আশা করি ডিজি ফাইলটি ঠিকঠাকভাবে খুলবেন।
.@WBPolice Breaking: চাটনের বিরুদ্ধে অভিযোগকারিনীর বক্তব্য নিয়ে পুলিশ প্রধানকে ' intervention and taking necessary action' -এর জন্য লিখিত চিঠি দিল পশ্চিমবঙ্গ সরকার। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলাম। ছবি ও তথ্য দিয়ে। তিনি রাজ্য সরকারকে পাঠান। আমি মুখ্যসচিবকে তার কপি দিয়ে লিখি পুলিশকে বলা হোক কেস ফাইল খুলতে এবং জানাতে। এরপর রাজ্য সরকার ডিজিকে যথাযথ পদক্ষেপ নিতে বলে চিঠি দিল। আমাকে কপি দেওয়া হয়েছে। আমি এবার ডিজিকে চিঠি দিচ্ছি। তদন্ত কোথায় আছে, কেন আটকে, মেয়েটি জীবিত না মৃত, গোটা তদন্তের খুঁটিনাটি রাজ্য জানাক। একবার সিপিএম থেকে তৃণমূলে এসে বাঁচা, একবার বিজেপির বকলস পরে বাঁচা, এটা সবাই বুঝে গেছে। ডিজিকে যথাযথ পদক্ষেপ নিতে চিঠি তাৎপর্যপূর্ণ। আশা করি ডিজি ফাইলটি ঠিকঠাকভাবে খুলবেন। ** চিঠিতে কেন 'ব' লেখা আমি বলতে পারব না। আমি স্পিড পোস্টে চিঠি পেয়েছি। সব রাখা আছে। চিঠি ঠিক হলে ঠিক। ভুল হলে দপ্তর বিবৃতি দিক। এবং সচেতন থাকুক ওদের নাম করে কে বা কারা ভুয়ো চিঠি দিচ্ছে। আমি খামটাম দিয়ে তদন্তে সাহায্য করব।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 14, 2026
এরপর রাজ্য সরকারের এই চিঠি প্রসঙ্গে কুণাল ঘোষ একটি বিষয় উত্থাপন করেন। তিনি এক্স হ্যান্ডেলেই লেখেন, চিঠিতে কেন 'ব' লেখা আমি বলতে পারব না। আমি স্পিড পোস্টে চিঠি পেয়েছি। সব রাখা আছে। চিঠি ঠিক হলে ঠিক। ভুল হলে দফতর বিবৃতি দিক। এবং সচেতন থাকুক ওদের নাম করে কে বা কারা ভুয়ো চিঠি দিচ্ছে। আমি খামটাম দিয়ে তদন্তে সাহায্য করব।















