Saturday, June 27, 2026

যোগীর রাজ্যে স্কুল চত্বরে বসছে মদের আসর

Date:

Share post:

উত্তরপ্রদেশের লখনউ জেলায় সরকার পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়ে সন্ধ্যের পর বসছে মদের আড্ডা। দুষ্কৃতীদের বিদ্যালয় চত্বরে ঢুকতে কোনও অসুবিধাই হয় না। কারণ স্কুলে কোনও বাউন্ডারি নেই।

এই স্কুলে আছে 35 জন পড়ুয়া। প্রতিদিন স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের নজরে পড়ে যত্রতত্র পড়ে রয়েছে খালি মদের বোতল, বিয়ারের বোতল, খালি গ্লাস।

স্কুলের চতুর্থ শ্রেণীর এক পড়ুয়ার কথায়, ‘প্রতিদিন স্কুল চত্বরে মদের বোতল পড়ে থাকতে দেখি। বাথরুমের সামনেই খালি মদের বোতল বেশি পড়ে থাকে।’ স্থানীয় এক দুধ বিক্রেতা রাকেশ যাদব বলছিলেন, ‘প্রতিদিন সন্ধের পর স্থানীয় দুষ্কৃতীরা স্কুল চত্বরে মদের আসর বসায়। স্থানীয়রা কিছু বলতে গেলে মারধর করে।’

স্কুল ছাত্ররা আরও বলে। চতুর্থ শ্রেণীর ছাত্র শিবার কথায়, ‘স্কুল ঘরে বসে থাকতে আমাদের অসুবিধা হয়। বিদ্যুৎ নেই। আমরা হাত পাখা ব্যবহার করি। স্কুলে বিদ্যুৎ চলে এলে আমাদের উপকার হবে।’ স্কুলের প্রধান শিক্ষিকা নিগাংশ ফাতিমা বলছিলেন, ‘গত 15 বছর এই স্কুলে রয়েছি। এই স্কুলে বিদ্যুৎ সংযোগ নেই। গরম ও আর্দ্রতায় খুব কষ্ট হয়।’

আরও পড়ুন-জেড ক্যাটাগরি পাচ্ছেন দিলীপ

 

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...