Wednesday, June 17, 2026

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

Date:

Share post:

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh Karthik)। কার্তিক-দীপিকার (Dipika Pallikal) সংসারে এল কন্যা সন্তান।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় কন্যার জন্মের খবর ঘোষণা করেন কার্তিক (Dinesh Karthik)। আরসিবি দলের ব্যাটিং কোচ একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘কবীর এবং জিয়ান তাদের ছোট্ট বোনকে স্বাগত জানাচ্ছে। আমাদের পরিবারে এল নতুন সদস্য, রাহা পাল্লিকল কার্তিক।’ সদ্যোজাত কন্যার নাম রেখেছেন ‘রাহা’ তারকা দম্পতি।

কয়েক বছর আগে গাঁটছড়া বাঁধেন দীনেশ ও দীপিকা। কার্তিকের মতো দীপিকা ও ক্রীড়াবিদ। ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে স্কোয়াশ র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ছিলেন। কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে একাধিক পদক রয়েছে তাঁর। শেষ বার ২০২৩ এশিয়াডে অংশ নিয়েছিলেন তিনি। সোনা জিতেছিলেন মিক্সড ডাবলসে।। ২০২১ সালে তাঁদের দুই পুত্র সন্তান হয়। দীনেশ কার্তিকের এটা দ্বিতীয় বিয়ে। অভিনেতা দম্পতি রণবীর সিং ও আলিয়া ভাটের কন্যা সন্তানের নামও রাহা।

বিরাট কোহলি, শিখর ধাওয়ান, অক্ষর প্যাটেলদের মতো ক্রিকেটাররা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দীনেশ-দীপিকার নবজাতককে।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...