ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে টার্গেট করে কত না বুলি আওড়েছিলেন বিজেপির নেতারা। কিন্তু ভোট ফুরোতেই তাঁরা এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন যে, মহিলারাই এখন বলছেন বড় ভুল করে ফেলেছেন বিজেপিকে ক্ষমতায় এনে। অন্নপূর্ণার ভাণ্ডার থেকে ফ্রি বাস— বঞ্চনা তো আছেই, তারপর হকার উচ্ছেদের নির্মমতা লাথি মেরেছে অনেকের পেটে। এবার আঘাত প্রান্তিক মানুষের হেঁশেলে। কোপ পড়েছে উজ্জ্বলা গ্যাসে। ভর্তুকির সিলিন্ডার সংখ্যা একধাক্কায় ৯ থেকে কমিয়ে করা হয়েছে মাত্র ৪। ভর্তুকির টাকা একধাক্কায় কমে অর্ধেক।
Sponsored

ভোটের আগে বাংলার নতুন সরকারের মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিজেপি জিতলে ৪৫০ টাকায় গ্যাস দেওয়া হবে। তারপর কী দেখা গেল? আরও বাড়িয়ে দেওয়া হল রান্নার গ্যাসের দাম। ২৯ টাকা বেড়ে গ্যাস হল ৯৬৮ টাকা। হাজার টাকা ছুঁই ছুঁই। হেঁশেলে আগুন লাগিয়েই ক্ষান্ত নন তাঁরা, দেশের সাড়ে ১০ কোটির উজ্জ্বলা গ্রাহকের ভর্তুকিও কেড়ে নিল বিজেপি। সিলিন্ডার পিছু ৩০০ টাকা হারে বছরে সর্বাধিক ২ হাজার ৭০০ টাকা ভর্তুকি পেতেন উজ্জ্বলা গ্রাহকরা। এবার তা কমিয়ে করা হল ১ হাজার ২০০ টাকা। অর্থাৎ অর্ধেকেরও বেশি টাকা কেটে নেওয়া হল ভর্তুকির। অন্নপূর্ণা যোজনায় এখনও প্রত্যেকের অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢোকেনি। আদৌ ঢুকবে কি না তার নিশ্চয়তা নেই। এরই মধ্যে ভর্তুকির অর্ধেক টাকা কেটে নিল জুমলাবাজ বিজেপি।
Sponsored

‘আচ্ছে দিনে’র প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। সেই ‘আচ্ছে দিনে’ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। গ্যাসের দাম বাড়ছে, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে, উজ্জলার ভর্তুকি কাড়ছে— ক্রমশই স্বরূপ প্রকাশ পাচ্ছে বিজেপির। মহিলারা বুঝতে পারছেন এতদিনে, ভোট দিয়ে কাকে এনেছে। ‘আচ্ছে দিনে’ বিজেপি তো সেই মহিলাদেরই চোখের জল ফেলার ব্যবস্থা করে দিল আবার। ২০২৩ সালে বিজেপি ঘোষণা করেছিল ১২টি সিলিন্ডারের প্রতিটিতেই ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন উজ্জলা গ্রাহকরা। তারপর জুমলাবাজি শুরু। ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেট পেশের সময়ই উজ্জ্বলায় ভর্তুকির সিলিন্ডার কমিয়ে ৯ করে দেওয়া হয়। এখন ফউের কাঁচামালের দামবৃদ্ধির দোহাই দিয়ে ফের উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাই করা হয়েছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গেই মহিলাদের ভর্তুকির ধাক্কা দিয়েছে মিথ্যেচারী বিজেপি।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
2h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
9h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
11h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago





