আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)। এই বৈঠকে সব ক্লাব গুলো বাজেট কমানোর জন্য আবেদন করেন কারণ আইএসএল কোনও লাভজনক টুর্নামেন্ট নয়। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী আশ্বাস দিয়েছেন আইএসএল(ISL) নিয়ে কোনও অনিশ্চয়তা থাকবে না। গত মরশুমে লিগ ছোট করেই হয়েছিল। এবার ছয় মাসের আইএসএল করার পথে হাঁটছে ফেডারেশন। আগামী সেপ্টেম্বরে এই লিগ শুরু হতে পারে।

সোমবারের বৈঠকে আইএসএল পরিচালনা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্ট পরিচালনার জন্য ক্লাবের প্রতিনিধি এবং ফেডারেশনের প্রতিনিধিদের নিয়ে তৈরি হবে একটি যৌথ কমিটি। এই কমিটিই লিগ পরিচালনার জন্য যাবতীয় সিদ্ধান্ত নেবে । আগামী ১৫ জুনের মধ্যে এই কমিটি তৈরি হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে ক্লাবপিছু ১.১ কোটি টাকা ব্যয় করবে।

ভারতীয় ফুটবলের কঠিন সময়ে আসরে নেমেছেন প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল। সম্প্রচার সংস্থার দিকটি দেখবেন প্রফুল্ল স্বয়ং।

১৫ বছরের চুক্তি শেষ হওয়ায় গত বছরই এফএসডিএল সরে গিয়েছে। অর্থের প্রবল সঙ্কটে আইএসএল আয়োজন করতে রীতিমতো চাপে পরেছিল এআইএফএফ। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর হস্তক্ষেপে আর ক্লাব জোটের সহয়তায় সংক্ষিপ্তভাবে আইএসএল অনুষ্ঠিত। তারপর থেকেই ফেডারেশন চেষ্টা চালাচ্ছে, নতুন মরশুমে পূর্ণ আকারের আইএসএল সেপ্টেম্বরে শুরু করার। সঠিক রোড ম্যাপ তৈরি না হওয়ায় ক্লাবগুলি ভালোভাবে দল গঠন করতে পারছে না।

–

–

–

–
–
