বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ায় এখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর এই সাফল্যে এবার বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁকে শুভেচ্ছা জানিয়ে উজ্জ্বল ভবিষ্যতের আশা রেখেছেন।

মুম্বইয়ে ‘ভারত ভাগ্য বিধাতা’-র প্রচার চলাকালীন বৈভব প্রসঙ্গে কঙ্গনা জানান, এত অল্প বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়া অবশ্যই বড় অর্জন এবং বৈভবের প্রতিভা ও কঠোর পরিশ্রমের ফল এটা। দেশের জন্য নতুন প্রজন্মের এই ধরনের প্রতিভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে এরাই অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। এরপরেই বৈভবকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “তাঁর জন্য শুভকামনা জানাই। আমরা চাই দেশের স্বার্থে তিনি শচীন তেন্ডুলকর বা বিরাট কোহলির মত, এমনকি তাঁদের থেকেও ভালো খেলোয়াড় হয়ে উঠুন।”

কঙ্গনা নিজের বক্তব্যে স্পষ্ট করেই জানান বৈভবের সামনে অনেক পথ বাকি, সম্ভাবনাও রয়েছে অসীম। যদি সে সঠিকভাবে নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারে, তাহলে ভবিষ্যতে ভারতের জন্য বড় সাফল্য এনে দিতে পারবেন তিনি। বৈভব একদিন বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেই বিষয়েও নিশ্চিত কঙ্গনা। বলেন, “তাকে দেখতেও বেশ ভালো লাগছে। একজন আত্মবিশ্বাসী তরুণ হিসেবেও বৈভব নজর কাড়ছে।”

আরও পড়ুন – বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...