Sunday, June 21, 2026

কলকাতার মডেল খুন, বেঙ্গালুরুর ক্যাব চালকের হাতে

Date:

Share post:

কলকাতার মডেল খুন হলেন বেঙ্গালুরুর ক্যাব চালকের হাতে। ঠিক কী ঘটনা ঘটেছিল? গাড়ির ইএমআই শোধ হয়নি। তাই যাত্রীকে লুঠ করেই টাকা জোগাড়ের চেষ্টায় ছিল ক্যাব চালক। শহর থেকেই বাইরে সুনসান জায়গায় গাড়ি নিয়েও যায় সে। কিন্তু লুঠপাটে বাধা দেয় তরুণী। বদলে চিৎকার জুড়ে দেয়। আর তখনই মাথায় লোহার রড দিয়ে মেরে ওই ক্যাব যাত্রীকে খুন করে চালক। মৃত্যু নিশ্চিত করতে সে এলোপাথাড়ি ছুরিও চালায় তরুণীর উপর।

এই ঘটনা ঘটেছিল গত 31 জুলাই। 30 জুলাই কর্মসূত্রে বেঙ্গালুরু গিয়েছিলেন কলকাতার মডেল এবং ইভেন্ট ম্যানেজার পূজা সিং দে। 31 জুলাই কলকাতা ফেরার কথা ছিল তাঁর। সে জন্য বুক করেছিলেন ক্যাব। কিন্তু 31 তারিখ এয়ারপোর্টে যাওয়ার বদলে ক্যাব চালক নাগেশ পূজাকে নিয়ে যায় এয়ারপোর্টের কাছেই একটা ফাঁকা জায়গায়। এরপর নাগেশ পূজাকে বলে যা আছে সব দিয়ে দিতে। কিন্তু প্রতিবাদ করায় পূজাকে খুন করে সে। এরপর তরুণীর সব কিছু লুঠ করে ওই ক্যাব চালক। এতেও ক্ষান্ত দেয়নি সে। আরও টাকা পাওয়ার লোভে পূজার ফোন থেকে তাঁর স্বামীকে মেসেজ করে 5 লক্ষ টাকা দাবি করে।

গত 31 জুলাই বেঙ্গালুরুর এয়ারপোর্টের কাছে একটি পরিত্যক্ত এলাকায় তরুণীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর দেন তাঁরাই। ইতিমধ্যেই কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন পূজার স্বামী। কলকাতা পুলিশের তরফে যোগাযোগ করা হয় বেঙ্গালুরু পুলিশের সঙ্গে। এরপর তদন্তে নেমে পূজার দেহ সনাক্ত করে তারা। গত 21 অগস্ট অভিযুক্ত নাগেশকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।

আরও পড়ুন-চোখের জল আর গান স্যালুটে শেষ বিদায় জেটলির

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...