Monday, June 15, 2026

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

Date:

Share post:

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ যখন সেখানে পৌঁছায়, তখন বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। ফলে তদন্তকারীদের বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে হয়। পরবর্তীতে কোনো উপায় না দেখে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন পুলিশ আধিকারিকরা এবং তল্লাশি শুরু করেন।

পুলিশ সূত্রে খবর, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। তদন্তকারীরা মূলত খতিয়ে দেখছেন যে জমির উপর বাড়িটি নির্মিত হয়েছে, তার আসল মালিকানা এবং ব্যবহার সংক্রান্ত সমস্ত তথ্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি সংস্থার অধীনস্থ জায়গায় তৈরি হয়েছে এই ‘উদয়ভিলা’ নামক ভবনটি। সেই সংক্রান্ত অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এদিনের এই অভিযান। বাড়ির ভিতরে থাকা বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সেগুলি পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

স্থানীয় মহলে ‘উদয় ভিলা’ নামে পরিচিত ওই বাড়িটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মহলে গুঞ্জন ও আলোচনা রয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, বিধায়ক মদন মিত্রকে প্রায়শই সেখানে যাতায়াত করতে দেখা যেত। তবে সম্পত্তিটির আইনি মালিকানা আদতে কার নামে রয়েছে, তা নিয়ে এখনও সম্পূর্ণ নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। সেই কারণেই সমস্ত দস্তাবেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিনের তল্লাশির সময় বিধায়ক নিজে সেখানে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশি তৎপরতা জারি রয়েছে এবং তদন্তের পরবর্তী অগ্রগতির উপর কড়া নজর রাখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

আরও পড়ুন – পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...