রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু হয়েগিয়েছে, শনিবার রাতে অভিনব ড্রোন শো এর সাক্ষী থাকল কলকাতা। মিলেনিয়াম পার্কে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিন দিনের মেগা যোগ দিবসের অনুষ্ঠানে দ্বিতীয় দিনে বন্দে যোগম অনুষ্ঠিত হল। মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাটে হল বিশেষ ড্রোন শো।
যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী
Sponsored

যোগ দিবসের প্রাক সন্ধ্যায় গঙ্গাবক্ষে আয়োজিত হল বন্দে যোগম অনুষ্ঠান। তিন হাজার ড্রোনের মাধ্যমে তুলে ধরা হল বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে। রবীন্দ্রনাথ থেকে বঙ্কিমচন্দ্র আকাশকে বুকে ফুটে উঠল একের এক বঙ্গ নক্ষত্র।

একসঙ্গে তিন হাজার ড্রোন উড়ল রাতের আকাশে। মায়াবী আলোয় আরও ম্যাজিক তৈরি হল। এই ড্রোন গুলি ভারতীয় প্রযুক্তিতে তৈরি, মূলত আইপিএল ফাইনাল , রাম মন্দির বা সোমনাথ মন্দিরের অনুষ্ঠানে এই ড্রোন গুলো ব্যবহার হয়েছিল।
সন্ধ্যার পরই এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে হল রাত ৯টায়। হাওড়া স্টেশনের দিক থেকে ড্রোন গুলো উড়ল। ড্রোনে মূলত বঙ্গ সংস্কৃতি ছোঁয়া যেমন থাকল তেমনই ফুটে উঠলেন মোদি শুভেন্দুও। বাংলার মনীষীদের মধ্যে রবীন্দ্রনাথ , বিবেকানন্দ , বঙ্কিমচন্দ্র যেমন থাকলেন তেমনি বাঙালির গর্বের দুর্গা পুজোও থাকল । তবে যতটা প্রচার হল ততটা মন ভরল না দর্শকদের। ড্রোনের আলোতে খুব একটা উজ্জ্বলতা ছিল না। তার উপর মূল অনুষ্ঠান হল খুব সংক্ষিপ্ত।
এই অনুষ্ঠান উপলক্ষে আলোর মালায় সেজে উঠে গোটা মিলেনিয়াম পার্ক চত্বর। সন্ধ্যা থেকেই হাওড়া ব্রিজে দেখা গেল লেজার শো।
রবিবার সকালে মহানগর জুড়ে যোগের মহোৎসব। রেড রোডে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি গোটা বাংলায় এবার বড় কলেবরে যোগ দিবস পালিত হবে।
আরও পড়ুন - সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
বামেদের ‘জেল ভরো’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র আসানসোল! গ্রেফতার মীণাক্ষি-সহ একাধিক নেতা
14h ago

হালিশহরে আর্থিক সাহায্য, আরজি কর-কাণ্ডে আপত্তি কেন? বিজেপির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে সরব কুণাল
14h ago

কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে শামিল রাজ্য, হবে রাখিবন্ধন উৎসব: ‘তেরঙ্গা যাত্রা’র পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
15h ago

হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদে উত্তাল বাংলা
16h ago







