Tuesday, June 9, 2026

ডুরান্ড হারে প্রলেপ দিয়ে কলকাতা লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল

Date:

Share post:

সেমিফাইনালে গিয়ে গোকুলামের কাছে হেরে ডুরান্ড জেতার স্বপ্নভঙ্গ হয়েছে ইস্টবেঙ্গলের। যা শতবর্ষ উদযাপনের আনন্দে একটু ভাঁটা ফেলেছে। কিন্তু চারদিনের মাথায় কলকাতা লিগে জয় ফিকে হওয়া আনন্দে আবারও রঙ লাগিয়েছে। রবিবাসরীয় বিকেলে বিএসএফ স্পোর্টিংকে 2-1 গোলে হারিয়ে ডুরান্ড না জেতার ক্ষততে প্রলেপ দিয়েছে আলেসান্দ্রোর ছেলেরা।

এদিন প্রথমার্ধের শুরুতেই 18 মিনিটে কোলাডোর গোলে এগিয়ে যায় নশাল বাহিনী। প্রথমার্ধ গোল শোধ দিতে ব্যর্থ হয় বিএসএফ স্পোর্টিং।

প্রথম গোল হজম করার আগেই দ্বিতীয়ার্ধে ন্যাচের বয়স যখন 55 মিনিট, তখন বিদ্যাসাগর সিংয়ের গোলে ব্যবধান বাড়ায় লাল-হলুদ ব্রিগেড। যদিও ইনজুরি টাইমে গোল দিয়ে ব্যবধান কমায় বিএসএফ, তবুও সেই গোল ইস্টবেঙ্গলের জয় আটকাতে পারেনি। ঘরোয়া লিগে এবারে প্রথম জয় পেল আলেসান্দ্রোর ছেলেরা।

Related articles

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...

সই জাল-কাণ্ডের তদন্তে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে CID দল, অভিষেকের অফিসেও তদন্তকারীরা

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি-র দল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ঠিক...

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...