Saturday, January 17, 2026

ব্যাডমিন্টনে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত, ইতিহাসে পিভি সিন্ধু

Date:

Share post:

সুইৎজারল্যান্ডের বাসেলে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। মহিলাদের ফাইনালে জাপানের ওকুহারাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন হায়দরাবাদী তরুণী। আর সিন্ধুর এই জয়ের সুবাদেই ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারত। ব্যাডমিন্টনে এই প্রথম কোনও বিশ্বচ্যাম্পিয়ন পেল দেশ।

মহিলাদের ফাইনালে জাপানি প্রতিদ্বন্দ্বী ওকুহারাকে 21-7, 21-7 ফলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন পি ভি সিন্ধু। ফলাফলেই স্পষ্ট, প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভারতের 24 বছরের এই মহিলা শাটলার। এই নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে 16 বার মুখোমুখি হয়েছিলেন সিন্ধু ও ওকুহারা। নবমবার ওকুহারাকে হারালেন সিন্ধু।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর কোচ পুলেল্লা গোপীচাঁদকে ধন্যবাদ জানিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনার পদক নিজের মা-কে উৎসর্গ করলেন পিভি সিন্ধু। তিনি বলেন, “ভারতীয় হিসেবে আমি গর্বিত। আজ মায়ের জন্মদিন। এই পদক তাঁকেই উৎসর্গ করলাম।”

বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধুকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

জমে যাওয়া লেকের উপর অ্যাডভেঞ্চার: অরুণাচলে তলিয়ে গেল ২ পর্যটক

বরফে জমে যাওয়া হ্রদের উপর অ্যাডভেঞ্চার করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখিন কেরালার একদল পর্যটক। প্রবল ঠাণ্ডায় অরুণাচলের সেলা...

অগ্নিগর্ভ ইরানের আসল পরিস্থিতি কী? ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয়রা

বিক্ষোভ শুরুর পর ইরান থেকে প্রথম বার ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করল মাহান এয়ার ফ্লাইট W5-071। তারমধ্যে...

জ্যোতি বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার রাজনীতি বরাবর সৌজন্য শিখিয়েছে গোটা দেশকে। আজও তার ব্যতিক্রম হয় না। রাজনৈতিক ময়দানে একে অন্যের বিপক্ষে দাঁড়ালেও...

গোয়ায় খুন একই নাম-বয়সের ২ রাশিয়ান যুবতী! জালে অভিযুক্ত রুশ নাগরিক

একই নাম ও বয়সের দুই রুশ যুবতী খুন গোয়ায় (Goa)। আর সেই ঘটনায় অভিযুক্তও রুশ নাগরিক (Russian Citizen)।...