Saturday, June 13, 2026

লুধিয়ানায় বন্দি চাঁচলের ৬ শ্রমিক! পরিবারের পাশে প্রশাসন

Date:

Share post:

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন মালদহের চাঁচলের ৬ জন বাংলাভাষী শ্রমিক। পাঞ্জাবের লুধিয়ানায় পশুহত্যার অভিযোগে গ্রেফতার করে তাঁদের রাখা হয়েছে লুধিয়ানা সেন্ট্রাল জেলে। পরিবারের দাবি, কোনও নির্দিষ্ট প্রমাণ ছাড়াই পুলিশ তাঁদের জেলে পাঠিয়েছে এবং সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তাঁরা।

জেলে থাকা শ্রমিকরা হলেন—জাকির হোসেন, রাইহান আলম, কুরবান আলি, আজম আলি, মিনজার আলি ও মুক্তার আলম। পরিবার ও স্থানীয়দের দাবি, তাঁরা তিন সপ্তাহ আগে লুধিয়ানার একটি হোটেলে মাংস কাটার কাজে গিয়েছিলেন। সেই কাজের মধ্যেই স্থানীয় জনতার হাতে গণপ্রহারের শিকার হন। পরে পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে বলে অভিযোগ। এখন তাঁদের বিরুদ্ধে পশুহত্যার মামলা রুজু করা হয়েছে।

শ্রমিকদের পরিবারের অভিযোগ, লুধিয়ানার পুলিশ তাঁদের আটক রেখে শারীরিকভাবে নির্যাতন করছে। আইনি সহায়তা পেতে আইনজীবী নিয়োগ করা হলেও তাতে তেমন লাভ হয়নি। মাথাপিছু ১০ হাজার টাকা নিয়েও আইনজীবী তাঁদের পক্ষে যথাযথ লড়াই করেননি বলে অভিযোগ।

বুধবার মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন পৌঁছন বেলপুকুরে শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে দেখা করতে। তিনি জানান, বিষয়টি রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ কমিটির চেয়ারম্যান সামিরুল ইসলামকে জানানো হয়েছে। রাজ্য সরকার ও জেলা প্রশাসন ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে শ্রমিকদের মুক্ত করে রাজ্যে ফিরিয়ে আনার জন্য।

পরিবারের সদস্যদের বক্তব্য, বাড়ির একমাত্র উপার্জনকারীরা জেলে থাকায় তাঁরা চরম আর্থিক সংকটে ভুগছেন। দিন চলে না, অভাব-অনটনে কষ্টের মধ্যে দিন কাটছে। তাঁদের একটাই আবেদন, রাজ্য সরকার যেন দ্রুত হস্তক্ষেপ করে তাঁদের স্বজনদের মুক্ত করে ফিরিয়ে আনে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, শুধুমাত্র বাংলাভাষী হওয়ার কারণেই শ্রমিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠছে—ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকরা কতটা নিরাপদ?

আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নেপালের প্রাক্তন নির্বাচন কমিশনার – সাংবাদিক ইলা শর্মা! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...