Saturday, June 13, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নেপালের প্রাক্তন নির্বাচন কমিশনার – সাংবাদিক ইলা শর্মা! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নেপালের প্রাক্তন নির্বাচন কমিশনার এবং বিশিষ্ট সাংবাদিক ইলা শর্মা শনিবার, ১২ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। কাঠমান্ডুর নিজস্ব বাসভবনে এক বন্ধুর সঙ্গে কথোপকথনের সময় হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর স্বামী, ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এস. ওয়াই. কুরেশি। দুর্ঘটনার সময় তিনি পাশের ঘরে ছিলেন।

ইলা শর্মার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ নেপাল ও ভারত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখেন, “নেপালের প্রাক্তন নির্বাচন কমিশনার এবং আমাদের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশির স্ত্রী শ্রীমতী ইলা শর্মার আকস্মিক মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি মর্মাহত। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি। এস.ওয়াই. কুরেশির প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

সাংবাদিকতা দিয়ে পেশাগত জীবন শুরু করেন ইলা শর্মা। ‘দ্য রাইজিং নেপাল’ পত্রিকায় কাজ করে রাজনৈতিক ও সমাজকেন্দ্রিক বিশ্লেষণধর্মী লেখায় নিজস্ব পরিচিতি গড়ে তোলেন। গণতন্ত্র, সংবিধান ও ন্যায়বিচারের প্রশ্নে বরাবর দৃঢ় অবস্থান নেওয়ার জন্য তিনি রাজনৈতিক মহলে পরিচিত মুখ ছিলেন। নেপালের মাওবাদী আন্দোলনের সময় থেকে শুরু করে নতুন সংবিধান গঠনের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিতে প্রশাসনিক স্তরে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। নির্বাচন পর্যবেক্ষক, সাংবাদিক ও গণতান্ত্রিক আন্দোলনকর্মীদের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণার নাম।

আরও পড়ুন- জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ঐতিহাসিক পদক্ষেপ, স্কুলপড়ুয়াদের বিনামূল্যে এইচপিভি টিকা দেবে রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...