Thursday, June 25, 2026

প্রতীক্ষার অবসান! মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র হাইকোর্টের

Date:

Share post:

দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটল। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে অবশেষে সবুজ সংকেত দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি পার্থসারথি সেন বুধবার নির্দেশ দিয়েছেন, কমিশনকে ২১ দিনের মধ্যে পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, ২০১০ সালে বাম আমলে ২৯২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১১ সালে পরীক্ষা হলেও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কিছু চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হন। আবার পরীক্ষা নেয় কমিশন। পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয় আদালতে। সেইসঙ্গে চলতে থাকে একের পর এক মামলা। মামলার জটে আটকে যায় ফল প্রকাশ এবং নিয়োগ। চাকরিপ্রার্থীদের অনেকের ইতিমধ্যেই সরকারি চাকরির বয়সসীমা পার করে গিয়েছে। তবু আশায় বুক বেঁধে ছিলেন তাঁরা। আদালতের এই নির্দেশে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রার্থীরা।

আরও পড়ুন- আরজিকর কাণ্ডে সিবিআইয়ের ষষ্ঠ রিপোর্ট: বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ নেই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...