মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ। সিয়া গয়াল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীর বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে খবর। ২৩ জুন গ্রেফতার হওয়ার পর থেকেই পুলিশি হেফাজতে আছেন তাঁরা। তবে দুই অভিযুক্ত এখন একে অপরের উপর খুনের দায় চাপিয়ে নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা চালাচ্ছেন। তবে পুলিশের দাবি, সিয়া ও চেতন—দু'জন মিলেই ধাক্কা দিয়ে কেতনকে পাহাড়ের খাদে ফেলে খুন করেছেন।
Sponsored

গত ১৮ জুন পুণের কাছে লোনাওয়ালার লোহাগড় দুর্গে হবু বৌ সিয়ার সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন কেতন। পরে তাঁর দেহ খাদ থেকে উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে একে দুর্ঘটনা মনে করা হলেও, পরিবারের সন্দেহের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ কেতনের বাগ্দত্তা সিয়া এবং তাঁর প্রেমিক চেতনকে গ্রেফতার করে। আরও পড়ুন: আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের
Sponsored

প্রেমিক চেতনের দাবি, তিনি সিয়াকে ভালোবাসতেন এবং তাঁর সঙ্গে ঘর ছাড়তে চেয়েছিলেন। কেতনকে খুনের কোনো পরিকল্পনা তাঁর ছিল না। সিয়াই তাঁকে খুনের জন্য জোরাজুরি করেছিলেন। অন্যদিকে সিয়া জানিয়েছে কেতন খুনের মূল মাস্টারমাইন্ড হলেন চেতন। সিয়ার দাবি, এর আগে গত ১৪ জুন কেতনকে খুনের একটি পরিকল্পনা ব্যর্থ হওয়ায় চেতন নাকি সিয়ার সামনে কান্নাকাটি করেছিলেন। তদন্তকারী আধিকারিকদের মতে, এটি আসলে নিজেদের বাঁচানোর একটি কৌশল। দু’জনেই সমানভাবে এই ষড়যন্ত্রে সামিল ছিলেন এবং তার একাধিক প্রমাণ পুলিশের হাতে রয়েছে।
Sponsored

পুলিশি তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গত তিন বছর ধরে চেতনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সিয়ার। তা সত্ত্বেও গত ১৯ ফেব্রুয়ারি কেতনের সঙ্গে তাঁর বাগ্দান সম্পন্ন হয়। দুই পরিবারে যখন বিয়ের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই কেতনকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। অভিযোগ, গত কয়েক মাসে পর পর তিন বার কেতনকে খুনের চেষ্টা করেছিলেন এই যুগল, যার মধ্যে শেষ বার (১৮ জুন) তাঁরা সফল হন। এমনকি গত ৩১ মে থেকে ৪ জুনের মধ্যে পুণের একটি ক্যাফেতে সিয়া ও চেতন গোপনে দেখাও করেছিলেন। সেই বৈঠকটি এই খুনের ষড়যন্ত্রেরই অংশ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
