একুশের সভা থেকে বালিশ-পন্থীদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, একুশে জুলাইয়ের মঞ্চে থেকে প্রতীক কাড়ার চেষ্টা নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূল সভনেত্রী। বলেন, “ওদের সাহস কতো! বলছে সিম্বল (Symbol) কাড়বে, টাকা কাড়বে! একটা কথা স্পষ্ট জানিয়ে রাখি, আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। কোনও আইনে এই কাজ করতে পারে না।“ 

তৃণমূল সুপ্রিমো বলেন, “ওদের সাহস কতো! বলছে সিম্বল কাড়বে, টাকা কাড়বে! একটা কথা স্পষ্ট জানিয়ে রাখি, আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। কোনও আইনে এই কাজ করতে পারে না। রাস্তায় নামছি। ওদের সব কেড়ে নেব। অন্যায় করেছ, খেয়েছ, এখন ভয়ে গদ্দারদের দলে নাম লিখিয়ে অসভ্যতা করছ! তোমাদের সব কেড়ে নেব।“ 

দলত্যাগীদের ফেরাবেন না- সাফ জানালেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “এই গদ্দারগুলোকে বলে রাখি, তোমরা চলে গিয়েছ ভাল হয়েছে। আজ এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, একটা গদ্দারকেও ফেরাব না। আমাদের এই লড়াই তখনই শেষ হবে যখন সব ক'টা চোর দল থেকে বিদায় নেবে। যখন শূন্য ছিল তখন লড়েছি। জিতেছি। আবার লড়াই হবে। এই লড়াইতে আমার আসল তৃণমূল সঙ্গে থাকলে জিতবই।“