একুশে জুলাইয়ের সভায় যোগ দেওয়ার পরে কোনও কর্মী-সমর্থকের মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। তাঁরা ফেঁসে গেলে পাশে দাঁড়িয়ে আইনি সহায়তার ব্যবস্থার আশ্বাস দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সঙ্গে যোগাযোগের জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করলেন অভিষেক। এই সঙ্গে তিনি বলেন, “এই ভিড় থেকেই আগামী দিনের সৈনিক তৈরি হবে।“ 
নম্বর- 7887778877 

এদিন একুশে জুলাইয়ের সমাবেশের শেষে কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানাতে  ফের মাইক হাতে তুলে নেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে তিনি বলেন, “আপনাদের যদি কেউ মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করে, ভয় পাবেন না। এই নম্বরে ফোন করে সরাসরি জানান। আমাদের টিম আপনার পাশে দাঁড়াবে এবং আইনি সাহায্য নিশ্চিত করবে। যদি কেউ আপনাদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করে বা ভয় দেখায়, তবে চুপ করে থাকবেন না। কর্মীদের না পেলে সোজা আমার কাছে খবর পৌঁছান।“ এছাড়াও কেউ কোথাও অত্যাচার করলে পকেট ডায়রিতে তা লিখে রাখার পরামর্শ দেন তিনি।

তাঁর সঙ্গে যোগাযোগের জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭৮৮৭৭-৭৮৮৭৭ নম্বরটি দিয়ে জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট জানিয়ে দেন, রাজনৈতিক প্রতিহিংসা বা অন্য কোনও কারণে যদি কোনও সাধারণ নাগরিককে মিথ্যে মামলায় জড়িয়ে হেনস্থা করা হয়, তবে দল তা বরদাস্ত করবে না। সরাসরি সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও আইনি হেনস্থার কথা শুনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

অভিষেক বলেন, “বিগত দুই আড়াইমাস ধরে কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে যে কার্যালয় হয়েছে সেখানে আমরা সমস্ত অত্যাচারিত কর্মীদের আমাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা দিয়ে আসছি। অনেকেই এসে অভিযোগ করছেন কর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যাচ্ছে না। তাঁদের জানানো হয়েছে আপনারাই আসল কর্মী। এই ভিড় থেকেই আগামী দিনের সৈনিক তৈরি হবে।“