দিল্লিতে এবার ককরোচ জনতা পার্টির পাশে কংগ্রেস। ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদে পথে নামল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির সামনে ক্ষোভে ফুঁসে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রয়াঙ্কা গান্ধী।
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
Sponsored

রাহুল-প্রিয়াঙ্কা প্রশ্ন তুলেছেন, তরুণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে কেন অমানবিক আচরণ করা হল? একইসঙ্গে তাঁরা মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাহের ইস্তফারও দাবি জানিয়েছেন। সূত্রের খবর, চাপের মুখে বিক্ষোভরত রাহুল, প্রিয়াঙ্কাদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। কিন্তু তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে তার কিছুই জানা যায়নি। রাহুলরা ছাড়াও বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল, দলের মুখপাত্র পবন খেরা এবং কেরলের বিরোধী দলনেতা ভি. ডি. সাথীশন-সহ অন্যান্য নেতারাও।
রাহুল তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, "গতকাল আন্দোলনকারীদের উপর যে বর্বরতা চালানো হয়েছে, তার জবাবদিহি সরকারকে করতে হবে। সেই দাবিতেই কংগ্রেস আজ বিক্ষোভ কর্মসূচিটি করে।"
কংগ্রেসের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়, "গতকাল তরুণ শিক্ষার্থীদের উপর যে বর্বরোচিত আচরণ হয়েছে, তার জবাব চাইতেই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করেছি। সরকার কোনও জবাবদিহি করতে চাইছে না, এমনকি সংসদেও এই বিষয়ে আলোচনায় রাজি নয়।”
নিট ইস্যুতে বিরোধীদের লাগাতার চাপের মধ্যেই সংসদের উভয়কক্ষেই বারবার অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের এই কর্মসূচি রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













