সিকিমের এক নির্মীয়মাণ টানেলে ভয়ঙ্কর গ্যাস বিস্ফোরণ! যার জেরে ১১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে সিকিমের নামচি এলাকায়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃত শ্রমিকের মধ্যে সাতজন পশ্চিমবঙ্গের চা বাগানের শ্রমিক। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গভীর শোক প্রকাশ করে জানান, প্রতিটি নিহত শ্রমিকের নিকটাত্মীয়কে ৪ লক্ষ করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, আহত প্রত্যেককে ৫০ হাজার করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন তিনি।
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sponsored

আরও পড়ুন: শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
তবে ধস ও মিথেন গ্যাস বিস্ফোরণ একসঙ্গে হওয়ার ফলে উদ্ধারকাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ৷ যার ফলে বিপর্যয় মোকাবিলার কর্মীদের টানেলে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকির ৷ কর্তৃপক্ষ আটকে পড়া শ্রমিকদের কাছে নিরাপদে পৌঁছনোর চেষ্টার পাশাপাশি ক্রমাগত গ্যাসের মাত্রা পর্যবেক্ষণ করে চলেছেন । নামচি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), পাকইয়ং ও শিলিগুড়ি থেকে আসা জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর দল, এনএইচপিসি কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় এই উদ্ধার অভিযান চলছে ৷
মৃত ১১ জনের মধ্যে বেশিরভাগ শ্রমিকের বাড়ি মালবাজার মহকুমায় ৷ যার মধ্যে তিনজন মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের বাসিন্দা বলে খবর। এদের মধ্যে রয়েছেন বাইকিসের ওরাওঁ, গ্যাবরিয়েল টিগ্গা এবং শিবা ওরাওঁ। তাঁরা এই চা বাগানের ১১ নম্বর লাইনের বাসিন্দা। পাশের নাগেশ্বরী এবং ইংডং চা বাগানের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর ৷ যাঁদের মধ্যে রয়েছেন, অমিত লাল করে এবং শ্যাম ওরাওঁ ৷ এছাড়াও নাগরাকাটা ব্লকের অর্জুন সাঁওতাল এবং বলো ওরাওঁ নামে দুই শ্রমিকেরও মৃত্যু হয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













