প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের অতীত রেকর্ড অত্যন্ত মেধাবী। ২০০৩ সালে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে ভূমি রাজস্ব দফতরে যোগ দেন। এরপর ২০০৬ সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে ২০০৮ সালে রাজ্য পুলিশে যোগ দিলেও, বিশেষ কারণে প্রশিক্ষণের সময়ই সেই চাকরি ছেড়ে দেন। পুনরায় ফিরে যান ভূমি রাজস্ব দফতরে। ২০১০ সাল থেকে কলকাতা পুরসভায় তাঁর যাতায়াত শুরু হয়। সেই সময় ফিরহাদ হাকিম ছিলেন পুরসভার মেয়র পারিষদ এবং কালীচরণ তাঁর আপ্ত সহায়ক হিসেবে কাজ শুরু করেন। ২০১৮ সালে ফিরহাদ হাকিম যখন কলকাতার মেয়র হন, তখন কালীচরণকে তাঁর ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) পদে নিয়ে আসা হয় বলে খবর।
আরও পড়ুন- অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর
_
_
_
_
_
_
_
_
















