Sunday, June 28, 2026

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

Date:

Share post:

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর। এই মুহূর্তে উত্তরপশ্চিম ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে নিম্নচাপ। আগামী দুদিনের মধ্যে তা সরবে মধ্য ভারতের দিকে। দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। দক্ষিণে সরবে মৌসুমি অক্ষরেখাও।

ফলে আগামী 28 অগস্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলের উপর তৈরি হতে পারে নতুন একটি নিম্নচাপ। তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গুজরাটের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। উত্তর পাকিস্তানের উপর দাঁড়িয়ে থাকা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তে পরিবর্তিত হয়ে গিয়েছে। তার জেরে গুজরাটের কচ্ছ, সৌরাষ্ট্র, পশ্চিম মধ্য প্রদেশ এবং পূর্ব রাজস্থানে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।

হিমালয়ের পাদদেশে জলীয় পূবালি হাওয়ার জন্য আগামী দুদিন উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আরব সাগরের উপর সক্রিয় থাকা মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিনদিন মহারাষ্ট্র এবং কর্নাটকের উপকূল এবং পশ্চিমঘাট পর্বতমালা অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...