Tuesday, March 31, 2026

চাপে পড়ে আমাজনে জঙ্গলের আগুন নেভাতে সেনা পাঠাচ্ছে ব্রাজিল সরকার

Date:

Share post:

আন্তর্জাতিক চাপে পড়ে এবার  আমাজনের জঙ্গলের আগুন নেভাতে সেনা পাঠাচ্ছে ব্রাজিল সরকার। এতদিন পর্যন্ত আমাজনের জঙ্গলে আগুন নিয়ে এক প্রকার নিরুত্তাপ ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসনারো। ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয় বলে অন্য দেশের নাক গলানোকেও ভাল চোখে দেখছিলেন না তিনি। তবে, বিশ্বের তাবড় দেশের চাপের মুখে পড়ে অবশেষে মাথা নত করলেন জাইর। আমাজনের আগুন নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী মোতায়েন করলেন তিনি।
পরিবেশবিদদের মতে বায়ুমন্ডলের 20 শতাংশ অক্সিজেনের উৎস আমাজনের জঙ্গল। তাই আমাজনে বিপুল পরিমাণ গাছে নষ্ট হওয়ায় তার প্রভাব শুধু ব্রাজিলে বা দক্ষিণ আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না। প্রভাব পড়বে সারা বিশ্বে। আমাজনের জঙ্গলের আগুন নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছে ট্রাম্প সরকার। ফ্রান্সে জি-সেভেন সম্মেলনেও এটি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

শুক্রবার আয়ারল্যান্ড জানিয়েছে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলি লঙ্ঘন করছে ব্রাজিল সরকার। ইউরোপীয়ান ইউনিয়ন ও মার্কোসুর মুক্ত বাণিজ্য চুক্তিকে সমর্থন না করার হুমকি দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকর।

আরও পড়ুন-21-এর ভোটে রাজ্যে বিজেপির মুখ দিলীপ ঘোষ, ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীও

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...